অরিগ্যামিঃমাশরুম ডিজাইন বুক মার্ক এর অরিগ্যামি তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৩১শে জ্যৈষ্ঠ ,গ্রীষ্মকাল,১৪৩২ বঙ্গাব্দ, ১৪ ই জুন ২০২৫ খ্রিষ্টাব্দ, । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o7.jpg

o5.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি একটি বুক মার্ক এর অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। অরিগ্যামি যেহেতু এক টুকরো কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে বানানো হয়, তাই কাগজের ভাঁজ ভুল হলে সম্পূর্ণ কাজটি নস্ট হয়ে যেতে পারে। তাই বেশ সাবধানে কাগজের ভাঁজ দিতে হয়। আর এ কারনেই অরিগ্যামিকে বলা হয় কাগজের ভাঁজের খেলা। কাগজের ভাঁজের বর্ণনা করা যেহেতু কঠিন তাই সব থেকে ভালো হলো ফটোগ্রাফি দেখে অরিগ্যামি তৈরি করা। তাইতো বেশ কিছু ফটোগ্রাফি আমি আপনাদের সাথে শেয়ার করেছি।যা দেখে সহজেই অরিগ্যামিটি বানিয়ে নেয়া সম্ভব হবে। আর বি পড়ুয়াদের জন্য বেশ প্রয়োজন এই বুক মার্ক। বুক মার্ক ব্যবহার করলেই একই পৃষ্ঠা বারবার পড়তে হয় না পড়া পৃষ্ঠা সহজেই খুঁজে পাওয়া যায়। অরিগ্যামিটি বানাতে উপকরণ হিসাবে দু'রং রং এর কাগজ সাথে আরও কিছু উপকরণ ব্যবহার করেছি । তাহলে চলুন, দেখে নেয়া যাক,মাশরুম ডিজাইন বুক মার্ক এর অরিগ্যামি তৈরির ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

o21.jpg

o8.jpg

১।লাল ও সাদা রং এর কাগজ।
২।সাদা জেল পেন
৩।কাঁচি
৪।গ্লু
৫।পেন্সিল

মাশরুম ডিজাইন বুক মার্ক এর অরিগ্যামি তৈরির ধাপ সমূহ

ধাপ-১

o20.jpg

প্রথমে ১০ সেঃমিঃ X ১০ সেঃমিঃসাইজের এক টুকরো সাদা রং এর কাগজ নিয়েছি মাশরুম ডিজাইনের বুক মার্ক এর অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

o19.jpg

প্রথমে কাগজটিকে কোনাকুনি ভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

o18.jpg

এবার পাশের কাগজ মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। ভাঁজের গাদ অনুযায়ি কাগজে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি।

ধাপ-৪

o17.jpg

o16.jpg

o15.jpg

দু'পাশের কাগজ মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। অতিরিক্ত অংশ ভাঁজের ভিতরে ঢুকিয়ে দিয়ে বুক মার্ক বানানো শেষ করেছি।

ধাপ-৫

o14.jpg

এবার বুক মার্কটিকে মাশরুম ডিজাইন করে কেটে নিয়েছি।

ধাপ-৬

o13.jpg

o12.jpg

o11.jpg

মাশরুমের উপরের অংশের সাইজ করে লাল রং এর কাগজ কেটে নিয়েছি। এবং তা গাম দিয়ে মাশরুমের উপরের অংশে লাগিয়ে দিয়েছি।

ধাপ-৭

o10.jpg

এবার মাশরুমের লাল অংশে সাদা জেল পেন দিয়ে কিছু ছোট বড় বৃত্ত এঁকে নিয়ে মাশরুম ডিজাইনে এর বুক মার্ক এর অরিগ্যামি বানানো শেষ করেছি।

উপস্থাপন

o7.jpg

o5.jpg

o5.jpg

আশাকরি আজকে আমার বানানো মাশরুম ডিজাইন এর বুক মার্ক এর অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলRedmi Note 5A
তারিখ১৪ই জুন, ২০২৫ইং
লোকেশনঢাকা।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  
 last year 

cmc.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বুকমার্ক এর অরিগ্যামি অনেক সুন্দর হয়েছে আপু। মাশরুম দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর কিউট লাগছে। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

xp1.png

xp2.png

xp3.png

 last year 

সাদা ও রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি বুকমার্ক তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা মাশরুমের বুকমার্ক টি দেখতে দারুন হয়েছে। এভাবেও যে সিম্পল এর মধ্যে বুকমার্ক তৈরি করা যায় তা আপনার পোস্টটি দেখে বুঝতে পারলাম।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আপনার তৈরি করা বিভিন্ন স্টাইল এর বুকমার্ক দেখেছি। বুকমার্ক গুলো খুব সুন্দর হয়। আজকে আবার মাশরুম স্টাইলে চমৎকার বুকমার্ক তৈরি করেছেন আপু। দেখতে খুব সুন্দর হয়েছে। চমৎকার বুকমার্ক তৈরি করার প্রসেস শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 last year 

ভীষণ সুন্দর একটি বুকমার্ক আপনি তৈরি করেছেন। মাশরুমটি সুন্দর লাগছে, একদম নিখুঁতভাবে তৈরি করেছেন আপনি। বই পড়ুয়া বা বইপ্রেমি মানুষের এমন বুক মার্ক খুবই কাজের জিনিস।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63386.83
ETH 1683.18
USDT 1.00
SBD 0.41