অরিগ্যামিঃবো ডিজাইন এর বুক মার্ক তৈরি।

in আমার বাংলা ব্লগlast year (edited)

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৮ই জ্যৈষ্ঠ ,গ্রীষ্মকাল,১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মে ২০২৫ খ্রিষ্টাব্দ, । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

b3.jpg

b6.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি একটি বুক মার্কে এর অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। বই পড়ুয়াদের জন্য বেশ গুরুত্বপুর্ণ এই বুক মার্ক। বুক মার্ক ব্যবহার করলে পড়া পৃষ্ঠা সহজেই খুঁজে পাওয়া যায়। আর একই পৃষ্ঠা বারবার পড়তে হয় না। অরিগ্যামি যেহেতু এক টুকরো কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে বানানো হয়। তাই কাগজের ভাঁজ ভুল হলে সম্পূর্ণ কাজটি নস্ট হয়ে যেতে পারে। তাই বেশ সাবধানে কাগজের ভাঁজ দিতে হয়। আর এ কারনেই অরিগ্যামিকে বলা হয় কাগজের ভাঁজের খেলা। কাগজের ভাঁজের বর্ণনা করা যেহেতু কঠিন তাই সব থেকে ভালো হলো ফটোগ্রাফি দেখে অরিগ্যামি তৈরি করা। তাইতো বেশ কিছু ফটোগ্রাফি আমি আপনাদের সাথে শেয়ার করেছি।যা দেখে সহজেই বো ডিজাইন এর বুক মার্ক এর অরিগ্যামিটি বানিয়ে নেয়া সম্ভব হবে। অরিগ্যামিটি বানাতে উপকরণ হিসাবে ্গোলাপী রং এর কাগজ ব্যবহার করেছি । তাহলে চলুন, দেখে নেয়া যাক,বো ডিজাইন এর বুক মার্ক এর অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

b35.jpg

১।গোলাপী রং এর কাগজ।

বো ডিজাইন এর বুক মার্ক এর অরিগ্যামি তৈরির ধাপ সমূহ

ধাপ-১

b35.jpg

প্রথমে ১৫ সেঃমিঃ X ১৫ সেঃমিঃ সাইজের এক টুকরো গোলাপী রং এর কাগজ নিয়েছি বো ডিজাইন এর বুক মার্ক এর অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

b34.jpg

b33.jpg

কাগজের টুকরোটিকে উভয় পাশে আড়াআরিভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

b32.jpg

b31.jpg

পুনরায় কাগজের টুকরোটিকে উভয় পাশে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

b30.jpg

b29.jpg

এবার দুপাশের কাগজের ভিতরের দিকে ঢুকিয়ে নিয়েছি।

ধাপ-৫

b28.jpg

b27.jpg

b26.jpg

b25.jpg

ভাঁজ করা কাগজের টুকরোটিকে ছবির মতো করে উভয় পাশে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৬

b24.jpg

b23.jpg

b22.jpg

b21.jpg

এবার ভাঁজগুলো খুলে নিয়েছি। ভাঁজের দাগ বরাবর কাগজ ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি।

ধাপ-৭

b20.jpg

b19.jpg

b18.jpg

কাগজের উপরের ভাঁজ উপরের দিকে তুলে নিয়েছি। এবং ভিতরের দিকের ভাঁজ করা কাগজে ছবির মতো দু'পাশে করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৮

b17.jpg

b16.jpg

কাগজের ভাঁজগুলো খুলে নিয়েছি। তাতে কাগজটি দেখতে স্টারের মতো হয়েছে।

ধাপ-৯

b15.jpg

b14.jpg

b13.jpg

b12.jpg

এবার কাগজের দু'টো ভাঁজ একই পাশে নিয়ে নিয়েছি। কাগজটিকে উল্টিয়ে নিয়েছি। এবং একটি ভাঁজ ছবির মতো ভাঁজ করে অপর পাশে নিয়ে নিয়েছি। এবং কাগজের ভাঁজে ঢুকিয়ে দিয়েছি।

ধাপ-১০

b11.jpg

b10.jpg

এবার দু'পাশের কাগজ সেই ভাঁজের মধ্যে ঢুকিয়ে দেয়াতে বো এর মতো ডিজাইন তৈরি হয়ে যাবে। আর এভাবেই বানিয়ে নিয়েছি বো ডিজাইন এর বুক মার্কটি।

উপস্থাপন

b2.jpg

b7.jpg

b4.jpg

আশাকরি আজকে আমার বানানো বো ডিজাইন এর বুক মার্ক এর অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলSamsung A-10
তারিখ২২শে মে, ২০২৫ইং
লোকেশনঢাকা।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

image.png

image.png

Sort:  
 last year 

অনেক সুন্দর লাগে আমার কাছে এরকম অরিগ্যামি গুলো। আমি এই ধরনের অরিগ্যামি গুলো তৈরি করতে অনেক পছন্দ করি। আবার দেখতেও আমার কাছে অনেক ভালো লাগলো। আর ঠিক তেমনি ভাবে আপনার তৈরি করা অরিগ্যামি টাও আমার অনেক পছন্দ হয়েছে। ভাঁজে ভাঁজে তৈরি করে সুন্দর করে শেয়ার করেছেন। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই।

 last year 

আমারও বেশ ভালো লাগে। বিভিন্ন ধরনের অরিগ্যামি তৈরি করতে। ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

xp1.png

xp2.png

 last year 

cmc.png

 last year 

রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে খুব কিউট এবং সুন্দর দেখতে একটা অরিগ্যামী তৈরি করেছেন আজকে। আপনার তৈরি করা অরিগ্যামিটা দেখে আমি তো মুগ্ধ হলাম। ভাঁজে ভাঁজে এরকম অরিগ্যামি তৈরি করা কিন্তু কষ্টকর, আবার উপস্থাপনা তুলে ধরা ও মুশকিল। তবুও আপনি সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। এক কথায় দারুন হয়েছে পুরো অরিগ্যামিটা।

 last year 

অরিগ্যামি বানানো যত কঠিন তার থেকে বেশি কঠিন ভাঁজের বর্ণনা করা। ধন্যবাদ ভাইয়া।

 last year 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক বেশি ভালো লাগে।আজ আপনি খুব সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে বুকমার্ক তৈরি করেছেন আপু।আপনার তৈরি করা বুকমার্ক টি দেখতে ভীষণ সুন্দর হয়েছে আপু। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন রঙ্গিন কাগজের তৈরি যে কোন জিনিস বেশ সুন্দর হয় দেখতে। আর বানাতেও ভেশ ভালো লাগে। কাগজ দিয়ে বিভিন্ন জিনিস। ধন্যবাদ আপু।

 last year 

রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করতে এবং দেখতে বেশ ভালই লাগে আমার কাছে। রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি বুকমার্ক তৈরি করেছেন। তৈরি করা বুক মার্ক টি দেখে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি অরিগ্যামি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 63627.22
ETH 1724.05
USDT 1.00
SBD 0.43