অরিগ্যামিঃ ডিজাইনার এনভেলপ তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২৫শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্তকাল। ১০ই নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ, । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o23.jfif

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। নতুন নতুন অরিগ্যামি তৈরি করতে বেশ ভালো লাগে আজকাল। আর এই আগ্রহের জন্য নতুন নতুন অরিগ্যামি শিখছি প্রতিনিয়ত। আর নতুন শেখা অরিগ্যামি আবার শেয়ার করছি আপনাদের সাথে।যাইহোক আজ একটি ডিজাইনার এনভেলোপ এর অরিগ্যামি বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করব।আমরা সবাই জানি কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে কোন কিছু তৈরি করাই হল অরিগ্যামি। আর তাইতো অরিগ্যামিকে বলা হয় কাগজে ভাঁজের খেলা। আজ আমি এক টুকরো কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে এই ডিজাইনার এনভেলপ এর অরিগ্যামি তৈরি করেছি। অরিগ্যামি তৈরিতে কাগজের ভাঁজ বেশ গুরুত্বপুর্ণ । একটি ভাঁজ ভুল হলেই সম্পূর্ণ কাজটি নস্ট হওয়ার সম্ভাবনা থেকে ।তাই ভাঁজ খুব সাবধানে দিতে হয়। ডিজাইনার এনভেলপ এর অরিগ্যামিটি বানাতে আমি রঙ্গিন কাগজ ও সাদা রং এর জেল পেন ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক , ডিজাইনার এনভেলপ এর অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

উপকরণ

o27.jfif

o24.jfif

১।রঙ্গিন কাগজ।
২।সাদা রং এর জেল পেন

ডিজাইনার এনভেলপ এর অরিগ্যামি তৈরির ধাপ সমূহ

ধাপ-১

o27.jfif

প্রথমে A4 সাইজের এক টুকরো রঙ্গিন কাগজ নিয়েছি এনভেলপ অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

o26.jfif

এবার কাগজটিকে মাঝ বরাবর আড়াআড়িভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

o25.jfif

029.jfif

এবার দু'ভাঁজের কাগজের এক ভাঁজ আবারও মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। একইভাবে ভাঁজ করা কাগজটি মাঝ বরাবর আবারু ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।

ধাপ-৪

o2.jfif

o10.jfif

এবার নিচের দিকে কাগজের কোনা কাগজের ভাঁজ বরাবর কোনা করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

o4.jfif

o5.jfif

এবার কোনার ভাঁজ বরাবর কাগজটির দু'পাশ ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।

ধাপ-৬

o12.jfif

o13.jfif

o14.jfif

এবার কোনা করে ভাঁজ করা কাগজটি ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে দু;পাশের কাগজ পুনরায় ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৭

o16.jfif

o17.jfif

এবার কোনা গুলো কাগজের ভাঁজে ঢুকিয়ে দিয়েছি।

ধাপ-৮

o19.jfif

o20.jfif

o21.jfif

এবার কাগজের বাকি অংশটি দু'পাশ কোনা করে ভাঁজ় করে ভাঁজের মধ্যে ঢুকিয়ে দিয়ে ডিজাইনার এনভেলাপ বানানো শেষ করেছি।

ধাপ-৯

o22.jfif

এনভেলাপটিকে আরও সুন্দর করার জন্য সাদা জেল পেন দিয়ে কল্কার ডিজাইন এঁকে নিয়েছি। আর এভাবেই বানিয়ে নিলাম একটি ডিজাইনার এনভেলাপ এর অরিগ্যামি।

উপস্থাপনা

o28.jfif

o30.jfif

আশাকরি আমার আজকের বানানো ডিজাইনার এনভেলাপ এর অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলRedmi A-5
তারিখ১১ই নভেম্বর ২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  
 2 years ago 

খুব সুন্দর একটা এনভেলপ তৈরি করেছেন আপু। ডিজাইন টা দারুন লাগছে দেখতে। কাগজের কালারটা অনেক বেশি চমৎকার হয়েছে। ভালো লাগলো আপনার আজকের অরিগামী পোস্ট দেখে। এত সুন্দর একটা অরিগামি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

বিভিন্ন ধরনের অরিগ্যামি বানাতে আমার বেশ ভালো লাগে। তাই চেস্টা করি। ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এনভেলপ দেখতে খুবই সুন্দর হয়েছে আপু। এই ধরনের কাজগুলো করতে সত্যি অনেক ভালো লাগে। আর আপনি প্রতিনিয়তই নতুন কিছু শেয়ার করেন। আপনার হাতের কাজগুলো আমার ভীষণ ভালো লাগে আপু।

 2 years ago 

নতুন কোন কিছু শেয়ার করতে পারলে বেশ ভালো লাগে।তাই প্রতিনিয়ত চেস্টা করি নতুন কিছু শেয়ার করতে। ধন্যবাদ আপু।

 2 years ago 

ডিজাইনার এনভেলপ তৈরি অনেক সুন্দর হয়েছে। দেখে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে সৌন্দর্যময় এই ডাই পোস্টটি তৈরি করলেন।

 2 years ago 

অরিগ্যামি যেহেতু বিভিন্নভাবে ভাঁজ করে করতে হয়,তাই সময় কিছুটা বেশি লাগে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অরিগ্যামি মানেই ভাঁজের খেলা।তবে এটা আমার কাছে বেশ কঠিন মনে হয়।আপনি সুন্দর একটি অরিগ্যামি তৈরি করেছেন।এনভেলপগুলি এখন খুবই কম দেখা যায়,সেই চিঠির মতোই এগুলো কিছুটা।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একদিন চেস্টা করতে পারেন। পারবেন আশাকরি। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার তৈরি করা এই এনভেলপ অনেক সুন্দর হয়েছে৷ যেভাবে আপনি আজকে এই সুন্দর এনভেলপ এখানে তৈরি করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ একই সাথে এটি তৈরি করার ধাপগুলো আপনি খুব সুন্দরভাবে শেয়ার করেছেন। আগে কখনো আমি এরকম কিছু তৈরি করতে দেখিনি৷ আপনার কাছ থেকে এই প্রথম দেখতে পেলাম৷ খুবই ভালোভাবে আপনি এটি তৈরি করেছেন৷ ধন্যবাদ এত সুন্দর এনভেলপ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনার ব্লগের মধ্যে মাঝে মাঝে এমন কিছু অরিগামি দেখতে পাই, যেগুলোর আগে কখনো নাম শুনিনি। আজকে ডিজাইনার এনভেলপ তৈরি দেখে খুবই ভালো লেগেছে। এই নামটাও আজকে আমি প্রথম শুনলাম। ধন্যবাদ।

 2 years ago 

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কথাটি ঠিক বলেছেন আপু অরিগ্যামি তৈরি করতে কাগজের ভাঁজ বেশ গুরুত্বপূর্ণ। আর একটু এদিক ওদিক হলে অরিগ্যামি গুলো নষ্ট হয়ে যায়। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে অসাধারণ ডিজাইনার এনভেলপ তৈরি করেছেন। এ ধরনের অরিগ্যামি গুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলেও দেখতে বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজ দিয়ে অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

অরিগ্যামি তৈরিতে ভাঁজ বেশ গুরুত্বপূর্ণ।তাই সঠিকভাবে ভাঁজ দেয়া জ্রুরি। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.077
BTC 61257.99
ETH 1614.53
USDT 1.00
SBD 0.40