অরিগ্যামিঃপাখি তৈরি।

in আমার বাংলা ব্লগlast year (edited)

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৬ই বৈশাখ,গ্রীষ্মকাল, ১৪৩২ বঙ্গাব্দ। ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o1.jpg

o1.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি পাখির অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।অরিগ্যামি যেহেতু এক টুকরো কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে বানানো হয়। তাই কাগজের ভাঁজ ভুল হলে সম্পূর্ণ কাজটি নস্ট হয়ে যেতে পারে। তাই বেশ সাবধানে কাগজের ভাঁজ দিতে হয়। আর এ কারনেই অরিগ্যামিকে বলা হয় কাগজের ভাঁজের খেলা। কাগজের ভাঁজের বর্ণনা করা যেহেতু কঠিন তাই সব থেকে ভালো হলো ফটোগ্রাফি দেখে অরিগ্যামি তৈরি করা। তাইতো বেশ কিছু অরিগ্যামি আমি আপনাদের সাথে শেয়ার করেছি।যা দেখে সহজেই পাখির অরিগ্যামিটি বানিয়ে নেয়া সম্ভব হবে। অরিগ্যামিটি বানাতে উপকরণ হিসাবে আকাশী রং এর কাগজ ব্যবহার করেছি সাথে দু'রং এর সাইন পেন । তাহলে চলুন, দেখে নেয়া যাক,পাখির অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

o33.jpg

১।রঙ্গিন কাগজ।
২।কালো ও লাল রং এর সাইন পেন।

পাখির অরিগ্যামি তৈরি ধাপ সমূহ

ধাপ-১

o33.jpg

o34.jpg

প্রথমে ২০ সেঃমিঃ X ২০ সেঃমিঃ সাইজের এক টুকরো আকাশী রং এর কাগজ নিয়েছি পাখির অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

o30.jpg

টুকরো কাগজটিকে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

o29.jpg

o28.jpg

কাগজের দু'কোনা মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।ছবির মতো করে।

ধাপ-৪

o27.jpg

o26.jpg

কাগজের প্রতিটি ভাঁজ পুনরায় অর্ধেক করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

o23.jpg

o22.jpg

ভাঁজ করা কাগজের দু'পাশের কোনা পুনরায় মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবিতে দেখানো পদ্ধতি অনুসারে।

ধাপ-৬

o21.jpg

o20.jpg

o19.jpg

o18.jpg

এবার কাগজের ভাঁজ খুলে নিয়েছি। ভাঁজের দাগ বরাবর কাগজ ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি।

ধাপ-৭

o17.jpg

o16.jpg

o15.jpg

o14.jpg

o13.jpg

কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবং দু'পাশের কাগজ প্রথমে উপরের দিকে ভাঁজ করে নিয়েছি। পরে নিচের দিকে ভাঁজ করে পাখির পাখা বানিয়ে নিয়েছি।

ধাপ-৮

o12.jpg

o11.jpg

কাগজের অতিরিক্ত অংশটি ভাঁজ করে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে পাখির লেজ বানিয়ে নিয়েছি। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।

ধাপ-৯

o6.jpg

o5.jpg

এবার লেজের অংশের কাগজ জিকজাকভাবে ভাঁজ করে নিয়ে লেজ বানিয়ে নিয়েছি।

ধাপ-১০

o7.jpg

এবং অন্যপাশের কাগজ ভাঁজ করে পাখির ঠোঁট বানিয়ে নিয়েছি।

ধাপ-১১

o2.jpg

সব শেষে কালো ও লাল রং এর সাইন পেন দিয়ে পাখির ঠোঁট ও চোখ এঁকে নিয়ে পাখির অরিগ্যামি বানানো শেষ করেছি।

উপস্থাপন

o1.jpg

o1.jpg

আশাকরি আমার আজকে বানানো পাখির অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলSamsung A-10
তারিখ১৯শে এপ্রিল, ২০২৫ইং
লোকেশনঢাকা।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 last year 

আপনি মাঝে মাঝেই খুব সুন্দর সুন্দর অরিগামি তৈরি করে আমাদের সাথে শেয়ার করেন আপু। আজকেও খুব সুন্দর একটি পাখির অরিগামি তৈরি করে শেয়ার করলেন। দেখে খুব সহজ লাগছে। দেখেই তৈরি করতে পারব। অরিগামি তৈরি করার প্রতিটি ধাপ সুন্দরভাবে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

যাতে পোস্ট দেখে অরিগ্যামিটি যে কেউ বানিয়ে নিতে পারেন তাই বেশি ফটোগ্রাফি শেয়ার করেছি। ধন্যবাদ আপু।

 last year 

xp1.png

xp2.png

 last year 

cmc.png

 last year 

রঙিন কাগজ কাগজ দিয়ে সুন্দর একটি পাখি তৈরি করেছেন। পাখিটিকে দেখতে কিউট লাগছে। শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করা ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর করে একটি পাখি তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা ইতিমধ্যেই অনেকের পাখির ডিজাইন গুলি দেখে ফেলেছি। তবে আজকে আপনার তৈরি করা পাখির ডিজাইনটি দেখে খুবই ভালো লাগলো। এরকম চমৎকারভাবে পাখির ডিজাইন তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

একটু অন্যভাবে বানানোর চেস্টা করেছি। ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে পাখির অরিগ্যামি তৈরি করেছেন। আপনার অরিগ্যামি তৈরি প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

একদম ঠিক বলেছেন রঙ্গিন কাগজ দিয়ে বানানো যে কোন জিনিস দেখতে বেশি সুন্দর হয়। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 63851.64
ETH 1733.17
USDT 1.00
SBD 0.41