অরিগ্যামিঃ বিড়াল তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৩রা জ্যৈষ্ঠ ,গ্রীষ্মকাল,১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মে ২০২৫ খ্রিষ্টাব্দ, । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o1.jpg

o2.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি একটি বিড়ালের অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। অরিগ্যামি যেহেতু এক টুকরো কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে বানানো হয়। তাই কাগজের ভাঁজ ভুল হলে সম্পূর্ণ কাজটি নস্ট হয়ে যেতে পারে। তাই বেশ সাবধানে কাগজের ভাঁজ দিতে হয়। আর এ কারনেই অরিগ্যামিকে বলা হয় কাগজের ভাঁজের খেলা। কাগজের ভাঁজের বর্ণনা করা যেহেতু কঠিন তাই সব থেকে ভালো হলো ফটোগ্রাফি দেখে অরিগ্যামি তৈরি করা। তাইতো বেশ কিছু ফটোগ্রাফি আমি আপনাদের সাথে শেয়ার করেছি।যা দেখে সহজেই হাঁসের অরিগ্যামিটি বানিয়ে নেয়া সম্ভব হবে। অরিগ্যামিটি বানাতে উপকরণ হিসাবে ্গোলাপী রং এর কাগজ ও দু'রং এর সাইন পেন ব্যবহার করেছি । তাহলে চলুন, দেখে নেয়া যাক,ব্যাগ এর অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

o38.jpg

o7.jpg

১।গোলাপী রং এর কাগজ।
২।্লাল ও কালো রং এর সাইন পেন

বিড়ালের অরিগ্যামি তৈরির ধাপ সমূহ

ধাপ-১

o38.jpg

প্রথমে ১৫ সেঃমিঃ X ৮ সেঃমিঃ সাইজের এক টুকরো গোলাপী রং এর কাগজ নিয়েছি বিড়ালের অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

o37.jpg

o35.jpg

o36.jpg

কাগজটির এক প্রান্তের কাগজের দু'কোনা মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবং দু'ভাঁজের মিলন স্থানে যে বিন্দু তৈরি হয়েছে যে স্থান বরাবর কাগজটিকে ভাজ় করে নিয়েছি। ছবির মতো করে।

ধাপ-৩

o34.jpg

o33.jpg

এবার দু'পাশের কাগজ ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি। যেভাবে ছবিতে দেখানো হয়েছে।

ধাপ-৪

o31.jpg

o30.jpg

o29.jpg

o28.jpg

o27.jpg

o26.jpg

এবার কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবং প্রতিটি অংশকে পুনরায় ভাঁজ করে নিয়েছি। ছবিতে দেখানো পদ্ধতি অনুযায়ী।

ধাপ-৫

o25.jpg

o24.jpg

o23.jpg

এবার কাগজটিকে উল্টিয়ে নিয়ে। কাগজের কোনা অংশটির কিছুটা অংশ ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৬

o22.jpg

o21.jpg

o20.jpg

এবার কাগজটিকে উল্টিয়ে নিয়েছি। এবং কাগজের দু'পাশের কোনা ছবির মতো করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৭

o19.jpg

o18.jpg

o17.jpg

o16.jpg

এবার কোনা করে ভাঁজ করা কাগজের অংশ দু'টো ভাঁজ করে বিড়ালের কান বানিয়ে নিয়েছি।

ধাপ-৮

o15.jpg

o14.jpg

o13.jpg

o12.jpg

o11.jpg

o10.jpg

o9.jpg

o8.jpg

এবার কাগজটিকে ছবির মতো পরপর ভাঁজ করে নিয়ে বিড়ালের লেজ বানিয়ে নিয়েছি।ব্যাস তৈরি হয়ে গেলো বিড়ালের অরিগ্যামিটি।

ধাপ-৯

o5.jpg

সব শেষে কালো ও লাল রং এর সাইন পেন দিয়ে বিড়ালের চোখ,গোঁফ ও মুখ এঁকে বিড়ালের অরিগ্যামি বানানো শেষ করেছি।

উপস্থাপন

o3.jpg

o4.jpg

o5.jpg

আশাকরি আজকে আমার বানানো বিড়ালের অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলSamsung A-10
তারিখ১৭ই মে, ২০২৫ইং
লোকেশনঢাকা।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  
 last year 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে ভালই লাগে। খুব সুন্দর একটি বিড়ালের অরিগ্যামি তৈরি করেছেন। বিড়ালটিকে দেখতে খুব কিউট লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি অরিগ্যামি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

xp1.png

xp2.png

xp3.png

xp4.png

 last year 

cmc.png

 last year 

রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার অরিগামি তৈরি করেছেন আপু। বিড়ালের অরিগামি দেখতে চমৎকার লাগছে। তুমি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে বিস্তারিতভাবে দেখিয়েছেন সেটা দেখে বেশি ভালো লাগলো। সুন্দর অরিগামি তৈরির সম্পন্ন প্রসেস শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

আপনি দেখছি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে বিড়ালের অরিগ্যামি বানিয়েছেন। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু বানালে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এটি ঠিক বলেছেন রঙিন কাগজের ভাঁজ সঠিকভাবে না দিলে পোস্ট নষ্ট হয়ে যায়। আপনি ধৈর্য ধরে সুন্দর করে রঙিন কাগজ দিয়ে বিড়াল এর অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

বাহ বেশ চমৎকার তো। দারুণ লাগছে দেখতে। রঙিন কাগজ দিয়ে বিড়ালের অরিগ‍্যামি টা বেশ দারুণ তৈরি করেছেন আপনি আপু। খুবই সুন্দর উপস্থাপন করেছেন পোস্ট টা। বেশ লাগছে দেখে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 63627.22
ETH 1724.05
USDT 1.00
SBD 0.43