অরিগ্যামিঃপুস ডিজাইন এর বুক মার্ক।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। ২৮শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্তকাল। ১৩ই ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o9.jpg

o5.jpg

o1.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।আজ একটি বুক মার্ক এর অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। যেহেতু বিভিন্ন ভাবে ভাঁজ করে অরিগ্যামি তৈরি করা হয় ,তাই ভাঁজের বর্ণনা করা বেশ কঠিন। সহজ হয় যদি ছবি দেখে বানানোর চেস্টা করা হয়। তাই আমি অনেক সংখ্যক ছবি শেয়ার করেছি। যাতে বুঝতে সহজ হয়। আর বুক মার্ক বই পড়ুয়াদের জান্য বেশ গুরুত্বপূর্ণ। বুক মার্ক ব্যবহার করলে পড়া পৃষ্ঠা সহজেই খুঁজে পাওয়া যায়। তাই বই পড়ার ক্ষেত্রে বুক মার্ক ব্যবহার করা খুব প্রয়োজন।বুক মার্কটি বানাতে আমি সাদা কাগজ উপকরণ ব্যবহার করেছি সাথে সামান্য কিছু উপকরণ । তাহলে চলুন দেখে নেয়া যাক, পুস ডিজাইন এর বুক মার্ক অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

উপকরণ

১।সাদা কাগজ।
২।কালো এর সাইন
৩।গোলাপী রং এর জেল পেন

পুস ডিজাইন এর বুক মার্ক অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ

ধাপ-১

o36.jpg

প্রথমে ১৫ সেঃমিঃX১৫সেঃমিঃ সাইজের এক টুকরো সাদা কাগজ নিয়েছি পুস ডিজাইন এর বুক মার্ক অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

o26.jpg

o27.jpg

কাগজটিকে উভয় পাশে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

o28.jpg

o29.jpg

এবার কাগজটিকে উভয় পাশে আড়াআড়িভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

o30.jpg

কাগজের এক কোনা মাঝ বিন্দু বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

o31.jpg

এবার দু'পাশের কাগজ ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি।

ধাপ-৬

o32.jpg

এবার কাগজের উপরের কোনা কাগজটি নিচের দিকে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৭

o33.jpg

o34.jpg

o25.jpg

o20.jpg

এবার কাগজটিকে ছবির মতো পরপর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৮

o19.jpg

o18.jpg

এবার নিচের দিকে কোনা মতো দেখতে কাগজটি ১ সেঃমিঃ মতো ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৯

o17.jpg

o16.jpg

পাতার মতো দেখতে কাগজের অংশটি কোনা করে ভাঁজ করে নিয়েছি। যা ছবির মাধ্যমে দেখানো হয়েছে।

ধাপ-১০

o15.jpg

o14.jpg

o13.jpg

o12.jpg

o7.jpg

পুনরায় কাগজটিকে ছবির মত পরপর ভাঁজ করে নিয়েছি। আর এভাবেই কাগজের ভাঁজে ভাঁজে বানিয়ে নিলাম পুস ডিজাইন এর বুক মার্ক অরিগ্যামিটি।

ধাপ-১১

o10.jpg

বুক মার্কটি যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য রঙ্গিন ও কালো রং এর পেন দিয়ে চোখ মুখ এঁকে নিলাম।

উপস্থাপনা

o8.jpg

o1.jpg

o3.jpg

o4.jpg

আশাকরি আমার আজকের বানানো পুস ডিজাইন এর বুক মার্ক অরিগ্যামি আপনাদের ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভরাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলSamsung A-10
তারিখ১২ই ডিসেম্বর, ২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

image.png

image.png

image.png

image.png

Sort:  
 2 years ago 

আপু আজ আপনি পুস ডিজাইন এর অনেক সুন্দর একটি বুক মার্ক তৈরি করেছেন। বুক মার্কটি দেখতে খুবই চমৎকার লাগছে। বুকমার্ক তৈরির প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার বানানো বুক মার্কটি আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

Daily task

dt1.png

dt2.png

dt3.png

 2 years ago 

বুকমার্কটা দেখে দারুণ লাগছে। আর পুশের আঙ্গিকে তৈরি করেছেন হিসেবে আরো বেশি ভালো লাগছে। আসলে বর্তমান সময়ের সব দিকে পুশের ছড়াছড়ি। এরকম একটি বুকমার্ক তৈরি করে তাক লাগিয়ে দিলেন আপু।

 2 years ago 

ঠিক তাই যে দিকে তাকাই সেদিকেই পুস । তাইতো বানিয়ে নিলাম আমাদের সবার পছন্দের পুস বুক মার্কটি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

এই ধরনের কাজগুলো আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত দেখতে পাই। খুবই ভালো লাগে। আপনি দেখছি পুস ডিজাইনের বুকমার্ক তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে। এই ধরনের ক্রিয়েটিভ কাজগুলো আমাকে মুগ্ধ করে।

 2 years ago 

আমার বেশ ভালো লাগে অরিগ্যামি বানাতে। তাই সপ্তাহে একটি অরিগ্যামি শেয়ার করি।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

পুস ডিজাইন এর বুক মার্ক তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু এটা দেখে খুবই ভালো লাগলো। আসলে এ ধরনের জিনিস গুলো দেখতে সবসময়ই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে জিনিস তৈরি করার জন্য অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয়।

 2 years ago 

অরিগ্যামি তৈরিতে কিছুটা দক্ষতার প্রয়োজন ঠিকই ,তবে চেস্টা করলে সেই দক্ষতা অর্জন করা যায়। আর দেখতেও বেশ সুন্দর লাগে এই কাজগুলো। মন্তব্যের জান্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ঠিক বলেছেন আপু বুক মার্ক বই পড়ুয়াদের জান্য বেশ গুরুত্বপূর্ণ। বুক মার্ক ব্যবহার করলে পড়া পৃষ্ঠা সহজেই খুঁজে পাওয়া যায়। আপনি চমৎকার সুন্দর বুকমার্ক তৈরি করেছে। দারুণ বানিয়েছেন বুকমার্ক টি।ধাপে ধাপে বুকমার্ক তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে বুকমার্ক তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

সাদা কাগজে ব্যবহার করে অনেক সুন্দর করে ভাঁজ করে আপনি আজকে পুশ ডিজাইনের বুকমার্ক তৈরি করেছেন। আমার কাছে তো আপনার তৈরি করা এই বুকমার্ক দেখতে অনেক ভালো লেগেছে। যারা প্রতিনিয়ত বই পড়ে থাকে তাদের জন্য এই বুকমার্ক অনেক গুরুত্বপূর্ণ।

 2 years ago 

বুক মার্ক বই পড়ুয়াদের জন্য বেশ প্রয়োজন। আর সুন্দর একটি বুক মার্ক বই পড়ার প্রতি আগ্রহ তৈরি করতে পারে। ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64583.64
ETH 1766.35
USDT 1.00
SBD 0.42