অরিগ্যামিঃ হার্ট শেপের বুক মার্ক এর অরিগ্যামি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২৫শে আশ্বিন,শরৎকাল, ১৪৩১ বঙ্গাব্দ। ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o1.jfif

b24.jfif

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আর সেই ব্লগটি হল অরিগ্যামি। আজ একটি হার্ট শেপের বুক মার্ক এর অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। আমার বাংলা ব্লগের বন্ধুরা, আমরা সবাই জানি, কাগজের ভাঁজের খেলা হলো অরিগ্যামি। কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে একটি নির্দিষ্ট অবয়ব তৈরি করা। আর তাই আজ কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে এই হার্ট শেপের বুক মার্ক এর অরিগ্যামিটি বানিয়েছি। বুক পড়ুয়াদের জন্য বেশ দরকারী হলো বুক মার্ক। নির্দিস্ট পৃষ্ঠা সহজেই খুঁজে পেতে বুক মার্ক বেশ দারকারী। অরিগ্যামিটি বানাতে আমি রঙ্গিন কাগজ ,কালো, ও ্লাল সাইন পেন ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক হার্ট শেপের বুক মার্ক এর অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

উপকরণ

o19.jfif

o21.jfif

১।রঙ্গিন কাগজ।
২।কালো ও লাল সাইন পেন

হার্ট শেপের বুক মার্কার তৈরির ধাপ সমূহ

ধাপ-১

o19.jfif

প্রথমে ১৫সেঃমিঃX ১৫ সেঃমিঃসাইজের এক টুকরো রঙ্গিন কাগজ নিয়েছি হার্ট শেপের বুক মার্কার বানানোর জন্য।

ধাপ-২

o22.jfif

o18.jfif

কাগজটিকে মাঝ বরাবর উভয় পাশে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

o17.jfif

এবার কাগজের এক প্রান্ত মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

o16.jfif

o15.jfif

o14.jfif

এবার কাগজটিকে উল্টয়ে নিয়েছি। এবং দু'পাশের কাগজ মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। যেভাবে আমরা প্লেন বানানোর জন্য ভাঁজ করি।

ধাপ-৫

o13.jfif

o12.jfif

o11.jfif

আবারও কাগজটিকে উল্টিয়ে নিয়েছি। এবং দু'পাশের কাগজ মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৬

o10.jfif

o9.jfif

এবার কাগজের অন্য প্রান্ত কোনা করে ভাঁজ করে নিয়েছি। ছবিতে যেভাবে দেখান হয়েছে।

ধাপ-৭

o7.jfif

o8.jfif

কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবং একটি প্রান্ত কাগজের ভাঁজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। সেই সাথে দু'পাশের কাগজ ছবির মতো করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৮

o6.jfif

o5.jfif

o3.jfif

o2.jfif

এবার কাগজের কোনা গুলো ছবির মতো করে ভাঁজ করে নিয়েছি। এবং উল্টিয়ে নিয়েছি। যা দেখতে হার্ট শেপের মতো হয়েছে।

ধাপ-৯

o1.jfif

এবার বুক মার্ক এ ইমোজি এঁকে বুক মার্ক এর অরিগ্যামি বানানো শেষ করেছি।

উপস্থাপনা

o23.jfif

o1.jfif

b26.jfif

আশাকরি আমার আজকের বানানো হার্ট শেপের বুক মার্ক এর অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলRedmi A-5
তারিখ১০ই অক্টোবর ,২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর একটা অরিগ্যামি তৈরি করেছেন আপনি হার্ট শেপের বুক মার্কের। এই বুক মার্কটি দেখতে খুবই কিউট লাগছে। ভাঁজে ভাঁজে এগুলো তৈরি করা অনেক কষ্টকর, আবার উপস্থাপনা তুলে ধরা ও মুশকিল। অনেক সুন্দর করে ইমোজি এঁকেছেন, যার কারণে এটা দেখতে আরো কিউট লাগছে। যারা প্রতিনিয়ত বই পড়ে তাদের জন্য এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ।

 2 years ago 

হার্ট শেপের বুকমার্ক এর অরিগ্যামি অনেক সুন্দর হয়েছে আপু। এভাবে বুকমার্ক তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। অসাধারণ একটি পোস্ট সুন্দর করে উপস্থাপন করেছেন আপু। দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

দারুন একটা বুক মার্ক তৈরি করে দেখিয়েছেন আপনি। অনেক সুন্দর হয়েছে আপনার এই এই বুকমার্ক তৈরি করাটা। লাভ আকৃতির হওয়ায় অনেক ভালো লেগেছে আমার কাছে। এত সুন্দর একটি ডাই পোস্ট উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হার্ট সেপের বুকমার্ক তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে আপু। আমি যদি চোখ দুটোর কথা বলি তাহলে সেই সৌন্দর্যটা বেশি আকৃষ্ট করেছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি অনেক ধৈর্য্য সহকারে রঙিন কাগজের ভাঁজের মাধ্যমে হার্ট শেপের বুক মার্ক এর অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার অনেক ভালো লাগলো। তাছাড়া আপনার বুকমার্কের কালার কম্বিনেশনটাওত অনেক ভাল ছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম সুন্দর একটি বুকমার্ক আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এটা সত্যি বলেছেন আপু নির্দিষ্ট পৃষ্ঠা খুঁজে বের করার জন্য বুকমার্ক ভিশন প্রয়োজনীয়। আপনি হার্ট শেপের চমৎকার একটি বুকমার্ক তৈরি করেছেন দেখে ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক কষ্ট করে এরকম অরিগ্যামি গুলো তৈরি করা লাগে। কারণ ভাঁজে ভাঁজে এগুলো তৈরি করা কিন্তু অল্প সময়ের ব্যাপার নয়। এগুলো অনেক সময় নিয়ে ভাঁজ দিয়ে তৈরি করা লাগে। কাগজগুলো ভাঁজ করার সময় যদি একটু এলোমেলো ভাবে ভাঁজ হয়ে যায়, তাহলে পুরোটাই নষ্ট হয়ে যায়। আপনি এটা অনেক মনোযোগ সহকারে তৈরি করেছেন দেখে বুঝতে পারছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 64414.45
ETH 1745.85
USDT 1.00
SBD 0.44