অরিগ্যামিঃহাঁস তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৯শে বৈশাখ,গ্রীষ্মকাল ১৪৩২ বঙ্গাব্দ, ২রা মে ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o5.jpg

o4.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি একটি হাঁসের অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। অরিগ্যামি যেহেতু এক টুকরো কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে বানানো হয়। তাই কাগজের ভাঁজ ভুল হলে সম্পূর্ণ কাজটি নস্ট হয়ে যেতে পারে। তাই বেশ সাবধানে কাগজের ভাঁজ দিতে হয়। আর এ কারনেই অরিগ্যামিকে বলা হয় কাগজের ভাঁজের খেলা। কাগজের ভাঁজের বর্ণনা করা যেহেতু কঠিন তাই সব থেকে ভালো হলো ফটোগ্রাফি দেখে অরিগ্যামি তৈরি করা। তাইতো বেশ কিছু ফটোগ্রাফি আমি আপনাদের সাথে শেয়ার করেছি।যা দেখে সহজেই হাঁসের অরিগ্যামিটি বানিয়ে নেয়া সম্ভব হবে। অরিগ্যামিটি বানাতে উপকরণ হিসাবে গোলাপী রং এর কাগজ ও কালো রং এর সাইন পেন ব্যবহার করেছি । তাহলে চলুন, দেখে নেয়া যাক,হাঁসের অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

o1.jpg

o15.jpg

১।গোলাপী রং এর কাগজ।
২।কালো রং এর সাইন পেন

হাঁসের অরিগ্যামি তৈরির ধাপ সমূহ

ধাপ-১

o1.jpg

প্রথমে ১০ সেঃমিঃ X ১০ সেঃমিঃ সাইজের এক টুকরো গোলাপী রং এর কাগজ নিয়েছি হাঁস এর অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

o6.jpg

টুকরো কাগজটিকে কোনাকুনিভাবে এক পাশে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

o7.jpg

09.jpg

কাগজের ভাঁজ খুলে দু'পাশের কাগজের কোনা মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

o17.jpg

o8.jpg

দু'পাশের কাগজ একইভাবে পুনরায় ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

o10.jpg

এবার কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৬

o11.jpg

ভাঁজ করা কাগজের অর্ধেক এর চেয়েও কম অংশ ভাঁজ করে হাঁসের গলা বানিয়ে নিয়েছি।

ধাপ-৭

o12.jpg

আবারও কাগজের শেষ প্রান্ত কয়েকটি ভাঁজ করে হাঁসের মাথা ও ঠোঁট বানিয়ে নিয়েছি।

ধাপ-৮

o13.jpg

o14.jpg

o2.jpg

এবার কালো রং এর সাইন পেন ব্যবহার করে হাঁসের ঠোঁট এঁকে নিয়ে হাঁস বানানো শেষ করেছি। একইভাবে আরেকটি ছোট সাইজের হাঁস বানিয়ে নিয়েছি।

উপস্থাপন

o4.jpg

o5.jpg

o3.jpg

আশাকরি আজকে আমার বানানো হাঁসের অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলSamsung A-10
তারিখ২ রা মে, ২০২৫ইং
লোকেশনঢাকা।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  
 last year 

ভিন্ন ভিন্ন কালারের রঙিন কাগজ ব্যবহার করে আপনি আজকে এত সুন্দর দেখতে অরিগ্যামি তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। ভাঁজে ভাঁজে এভাবে কোনো কিছু তৈরি করলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। অনেক সুন্দর ভাবে আপনি এই অরিগ্যামি তৈরি করে ধাপে ধাপে সবার মাঝে শেয়ার করলেন।

 last year 

এক রং এর কাগজ ব্যবহার করে হাঁস দু'টো বানানোর চেস্টা করেছি। ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

xp1.png

xp2.png

 last year 

কি চমৎকার সুন্দর করে হাঁসের অরিগামি করেছেন আপু।চমৎকার সুন্দর হয়েছে আপনার হাঁসের অরিগামি টি।অরিগামি তৈরি পদ্ধতি সময় নিয়ে ধৈর্য সহকারে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে রঙ্গিন কাগজের অরিগামি তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু।

 last year 

রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করলে দেখতে ভীষণ সুন্দর লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে হাঁসের অরিগামি তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

cmc.png

 last year 

আপনার তৈরি অরিগ্যামি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে প্রতিনিয়ত আপনি খুবই চমৎকার চমৎকার বিভিন্ন পোস্ট করে থাকেন। আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনার পোস্ট গুলো দেখতে। অনেক সময় এবং ধৈর্য ধরে প্রত্যেকটি ডাই এবং অরিগ্যামি তৈরি করে থাকেন। এতো চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

চেস্টা করি প্রতি সপ্তাহে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করার। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.074
BTC 64438.63
ETH 1681.29
USDT 1.00
SBD 0.42