অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে Lady Bug 🪲 তৈরি
ABB ২২ নভেম্বর ২০২৩ সোমবার
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজ দিয়ে Lady Bug তৈরি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজ দিয়ে Lady Bug তৈরি ভালো লাগবে।
আজকে আমি রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর লেডিবাগ তৈরি করেছি। রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করতে আমি অনেক বেশি পছন্দ করি। আর যখন রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে বসি তখন মাথায় আসে না কি তৈরি করা যায়। গতকালকে রঙের কাগজ নিয়ে বসে ছিলাম অরিগ্যামি তৈরি করার জন্য। বসে বসে অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করেছিলাম কি তৈরি করব তা। তখন হঠাৎ করে লেডিবাগের কথা মনে পড়ল। সেই চিন্তা-ভাবনা থেকে আমি লেডি বাগ তৈরী করার জন্য বসে পড়লাম। আমি এই লেডি বাগ তৈরি করার পদ্ধতি সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটি তৈরি করার পদ্ধতি।
উপকরণ
রঙিন কাগজ
গাম
কাঁচি ✂️
স্কেল
কলম
পেন্সিল
ধাপ 1️⃣
প্রথমে আমি একটা কালো রঙিন কাগজ নিয়ে গোল করে কেটে নিলাম।
ধাপ 2️⃣
এভাবে ছোট বড় করে দুটি রঙিন কাগজ কেটে নিলাম।
ধাপ 3️⃣
তারপরে ছোট কাগজটার পেছনে গাম লাগিয়ে বড় কাগজদের সাথে জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ 4️⃣
এরপর গোলাপী কালারের একটা রঙিন কাগজ এর মধ্যে একটা গোল বৃত্ত এঁকে নিলাম।
ধাপ 5️⃣
তারপরে কাগজটা কেটে নিলাম। এভাবে দুইটি কাগজ কেটে মাঝখান বরাবর ভাঁজ করে নিলাম।
ধাপ 6️⃣
এরপর কাগজের একপাশে গাম লাগিয়ে নিলাম।
ধাপ 7️⃣
তারপরে কালো কাগজের দুই পাশে গোলাপি কালারের কাগজ দুইটি জোড়া লাগিয়ে নিলাম।
ধাপ 8️⃣
এরপর সাদা কাগজ থেকে ছোট ছোট করে দুইটি কাগজ কেটে নিলাম।
ধাপ 9️⃣
এরপর কালো কালারের ছোট কাগজ টির উপরে চোখ হিসেবে এগুলো লাগিয়ে নিলাম। তারপরে গোলাপি কাগজ গুলোর মধ্যে কালো রংয়ের ফোঁটা দিয়ে দিলাম। এবং উপরের অংশে চিকন চিকন দুইটি কাগজ কেটে জোড়া লাগিয়ে নিলাম। এভাবে আমি আমার সম্পন্ন কাজ শেষ করলাম। আশা করছি সবার কাছে ভালো লাগবে দেখতে।
ফাইনাল আউটপুট
আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | ডাই/অরিগ্যামি |
|---|---|
| ক্যামেরা | রিয়েলমি ৭আই |
| পোস্ট তৈরি | #narocky71 |
| লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করতে, এমনিতেই অনেক সময় লেগে যায়। আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর করে লেডি বাখ তৈরি করেছেন যা খুব সুন্দর ছিল। উপরের অংশে কালো মার্কার কলম দিয়ে ফোটা দেওয়ার কারণে আরো ভালো লাগছে। তুমি কাজটা অনেক সুন্দরভাবে সম্পূর্ণ করেছো। যে কেউ চাইলে খুব সহজে এটা তৈরি করে ফেলতে পারবে।
আমি চেষ্টা করেছি খুব সুন্দর ভাবে এটি সম্পূর্ণ করার জন্য। অনেক ভালো লাগলো মন্তব্যটি পড়ে। ভালোবাসা রইলো
https://twitter.com/NARocky4/status/1727181649195204780?t=qae6lRD-QLxcK3GOFXHM4w&s=19
ভাইরে ভাই কি ক্রেয়েটিভিটি। একেবারে টাস্কি খেয়ে গেলাম। কি করে ঘুমান একদিন দেখে আসবো। বুদ্ধি নিয়ে রাতে কি ভাই বালিশ ছাড়া ঘুমান নাকি। আপনার আজকের অরিগ্যামি পোস্ট দেখে তো চোখ ফেড়ানো যাচেছ না। দারুন চিল আপনার উপস্থাপনাও। ধন্যবাদ আমাদের সাথে এমন ক্রেয়েটিভ একটি পোস্ট শেয়ার করার জন্য।
হাহাহা খুব মজা পাইলাম আপনার মন্তব্য পরে আপু। মুগ্ধ হয়ে গেলাম আপনার মন্তব্যটি পড়ে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে খুবই দক্ষতার সাথে এই ডাই পোস্ট তৈরি করেছেন। সত্যি আপনার এই ডাই পোস্টটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। ধাপে ধাপে দেখতে পেয়ে শিখে নিলাম।
এই ধরনের অরিগামি গুলো তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। অনেক ভালো লাগলো আপনার মন্তব্য ♥️
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটু লেডি বাগ তৈরি করেছেন ভাইয়া।কালার কম্বিনেশন আমার কাছে চমৎকার লেগেছে।আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লেগেছে ।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু ♥️♥️
রঙিন কাগজের যেকোন জিনিস তৈরি করলে ভীষণ চমৎকার দেখায়। আমিও গতকাল একটা ডাই প্রজেক্ট করেছি। আপনার তৈরি লেডি বাগ বেশ সুন্দর দেখাচ্ছে ভাই, বিশেষ করে কালারটা অসাধারণ হয়েছে। ধন্যবাদ ভাই চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।
আপনি ঠিক বলেছেন , রঙিন কাগজের তৈরি যে কোন কিছুই দেখতে খুব ভালো লাগে
রঙিন কাগজ দিয়ে তৈরি করা লেডিবার্গ অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আপনি অনেক সুন্দর করে এই ক্রাফট তৈরি করেছেন। প্রত্যেকটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
আমি চেষ্টা করেছি খুব সুন্দর ভাবে তৈরি করার জন্য। আপনার কাছ থেকে উৎসবে অনেক ভালো লাগলো আপু ♥️
রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে দেখতে অনেক বেশি ভালো লাগে। লেডি বার্ড রঙিন কাগজের মাধ্যমে অনেক সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। ভালো লাগলো ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে।
আমি চেষ্টা করেছি সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। অনেক ধন্যবাদ লিমন ভাই
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
রবিন কাগজ দিয়ে যে কোন কিছু তৈরি করলে আমার কাছে দেখতেও অসাধারণ লাগে। রঙিন কাগজ দিয়ে আপনি লেডি বায় তৈরি করছেন চাঁদ দেখে মুগ্ধ হয়ে গেছি। এক কথায় ইউনিক একটি পোস্ট দেখলাম অনেকদিন পরে।
অনেক ধন্যবাদ ভাই আপনার এত চমৎকার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো। এভাবে পাশে থাকার জন্য ধন্যবাদ 💖