অরিগ্যামি : রঙিন কাগজ দিয়ে অসাধারণ বুকমার্ক তৈরি

in আমার বাংলা ব্লগlast year

IMG-20250203-WA0006.jpg

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রঙিন কাগজ দিয়ে অসাধারণ বুকমার্ক তৈরি । আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে রঙিন কাগজ দিয়ে অসাধারণ বুকমার্ক তৈরি ভালো লাগবে।

রঙিন কাগজ ব্যবহার করে বিভিন্ন রকম জিনিস তৈরি করতে আমি অনেক বেশি পছন্দ করি। বিশেষ করে আমার কাছে এরকম সুন্দর সুন্দর অরিগ্যামি গুলো তৈরি করতে একটু বেশি ভালো লাগে। আজকে আমি অনেক সুন্দর দেখতে কয়েকটা বুকমার্ক তৈরি করেছি রঙিন কাগজকে সুন্দর করে ভাঁজ করে। আর ভিন্ন ভিন্ন কালারের এরকম সুন্দর এবং কিউট দেখতে বুকমার্ক তৈরি করতে পেরে অনেক ভালো লেগেছে। যারা প্রতিনিয়ত বই পড়ে থাকে, তাদের জন্য এরকম বুকমার্ক গুলো অনেক গুরুত্বপূর্ণ। রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে এগুলো তৈরি করা অনেক কষ্টকর এবং তুলে ধরাও মুশকিল। তবুও আমি সুন্দর করে চেষ্টা করেছি তৈরি করার জন্য। আপনারাও চাইলে এরকম সুন্দর বুকমার্ক তৈরি করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক সুন্দর বুকমার্ক তৈরি করার পদ্ধতি।

IMG-20250203-WA0009.jpg

উপকরণ

রঙিন কাগজ
কাঁচি ✂️

IMG20221117121351.jpg

ধাপ 1️⃣

প্রথমে আমি একটা রঙিন কাগজ নিয়ে কয়েকটা ভাঁজ করে আবার খুলে নিলাম।

IMG_20250203_105252.jpg

ধাপ 2️⃣

তারপর অনেক সুন্দর করে চারকোনা থেকে কাগজটা ভাঁজ করে নিলাম।

IMG_20250203_105305.jpg

ধাপ 3️⃣

ভাঁজ করার পর উল্টো পাশ থেকে আরো একটা ভাঁজ করে নিলাম।

IMG_20250203_105319.jpg

ধাপ 4️⃣

এরপর কাগজটার দুইপাশ থেকে চিকন করে সুন্দর করে ভাঁজ করে নিলাম।

IMG_20250203_105332.jpg

ধাপ 5️⃣

তারপর ছোট ছোট করে ভাঁজ করে একটা শেপ দিয়ে দিলাম কাগজটার মধ্যে।

IMG_20250203_105352.jpg

ধাপ 6️⃣

তারপর মার্কার কলম দিয়ে চোখ মুখ এঁকে নিলাম। এভাবে কয়েকটা বুকমার্ক তৈরি করে নিলাম। আশা করি আপনাদের কাছে দেখতে ভালো লাগবে।

IMG_20250203_105402.jpg

ফাইনাল আউটপুট

IMG-20250203-WA0006.jpg

IMG-20250203-WA0009.jpg

IMG-20250203-WA0007.jpg

IMG-20250203-WA0005.jpg

IMG-20250203-WA0008.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 last year 

দুর্দান্ত হয়েছে আপনার তৈরি করা এই বুকমার্ক গুলো। দেখতে যেমন সুন্দর হয়েছে ঠিক সেরকম কিউটও লাগছে। আর যারা রেগুলার বই পড়ে তাদের জন্য এগুলা খুবই সুন্দর হবে। বইয়ের মধ্যে লাগালে তারা তাদের কাজে লাগাতে পারবে আর দেখতেও সুন্দর লাগবে। তৈরি করার ধাপ গুলো আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

ঠিক বলেছেন যারা সব সময় বই পড়ে তারা এগুলো কাজে লাগাতে পারবে।

 last year 

1000235679.jpg

1000235681.jpg

 last year 

এমন দারুণ ক্রিটিভিটি থাকলে আমিও সবসময় রঙিন কাগজ দিয়ে এভাবে বুকমার্ক তৈরি করে নিতাম। আমি যখনই কোন বই পড়ি তখনই পাতা ভাঁজ করে রাখি। আর এতে করে পাতার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। আজ আপনার রঙিন কাগজের দারুন বুকমার্ক দেখে নিজেরও বানিয়ে নিতে ইচ্ছে করছে। যদিও আপনার মত এত দক্ষতা আমার নেই।

 last year 

এরকম বুকমার্ক গুলো আমার কাছে অনেক সুন্দর লাগে দেখতে।

 last year 

রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর সুন্দর বুকমার্ক তৈরি করেছেন।খুবই সুন্দর হয়েছে আপনার বুকমার্ক গুলো।তিন কালারের তিনটি বুকমার্ক করেছেন যা দেখতে দারুণ লাগছে।ধাপে ধাপে বুকমার্ক তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আমার তৈরি করা বুকমার্ক আপনার কাছে দারুণ লেগেছে শুনে ভালো লাগলো।

 last year 

বাহ কি সুন্দর সুন্দর বুক মার্ক বানিয়েছেন তো আপনি! আমাদের বইমেলায় বইয়ের সাথে এই ধরনের বুক মার্ক মানুষের হাতে তুলে দিলে খুব অভিনব লাগবে এবং মানুষ আশা করি খুশিও হবে। বিষয়টা মাথায় রাখলাম পরবর্তী মেলাতে চেষ্টা করব।

 last year 

দক্ষতাকে কাজে লাগিয়ে বুকমার্ক গুলো তৈরি করার চেষ্টা করেছি।

 last year 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ বুকমার্ক তৈরি করেছেন। আপনার প্রতিটি অরিগমি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য তৈরি করেন। এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেন এই বিষয়টি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। পরবর্তীতে এই রকম আরো অরিগমি দেখতে চাই। ধন্যবাদ ভাইয়া আপনাকে

 last year 

ধৈর্য ধরে অরিগ্যামি গুলো তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে।

 last year 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ বুকমার্ক তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার হাতের কাজ দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আমারও অনেক বেশি ভালো লাগে কিন্তু সময়ের অভাবে করতে পারে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে এভাবে বিভিন্ন জিনিস তৈরি করতে আপনার কাছেও ভালোলাগে শুনে খুশি হলাম।

 last year 

ওয়াও অসাধারণ একটি রঙিন কাগজ দিয়ে বুকমার্ক তৈরি করছেন। এইরকম বুকমার্ক গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে বুকমার্ক টি সুন্দর ভাবে সাজানোর জন্য অনেক কিউট লাগতেছে ভাই। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

বুকমার্ক গুলো আসলেই অনেক কিউট লাগছে।

 last year 

রঙিন কাগজ দিয়ে তৈরি অসাধারণ বুকমার্ক অরিগামি বেশ চমৎকারভাবে তৈরি করেছেন ভাইয়া আপনি। দেখতে বেশ সুন্দর হয়েছে।বই পড়ার সময় বুকমার্ক বেশ প্রয়োজন হয়।এই ধরনের অরিগামিগুলো তৈরি করতে বেশ সময় ও ধৈর্যের প্রয়োজন। ভাইয়া আপনি ধৈর্য নিয়ে অরিগামিটি বেশ সুন্দরভাবে তৈরি করেছেন। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

সময় এবং ধৈর্য ধরে এত সুন্দর বুকমার্ক তৈরি করার পর খুব ভালো লেগেছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60680.17
ETH 1603.99
USDT 1.00
SBD 0.42