ডাই : ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250131_142741.jpg

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি ভালো লাগবে।

ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে এরকম সুন্দর সুন্দর ওয়ালমেট গুলো তৈরি করতে আমি একটু বেশি পছন্দ করি। আজকে আমি চেষ্টা করেছি ফুলের অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করার জন্য। বেবি পিঙ্ক কালারের যেকোনো ফুল আমার কাছে দেখতে একটু বেশি ভালো লাগে। তাইতো আমি বেবি পিঙ্ক কালারের ফুল তৈরি করলাম। এই ধরনের ওয়ালমেট গুলো তৈরি করে যদি ঘরের দেয়ালে লাগানো হয়, তাহলে ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করা কিন্তু অনেক কষ্টকর। আর এগুলো তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আর এটা তৈরি করতে আমার অনেক সময় লেগেছে। আমি চেষ্টা করলাম খুব সুন্দর করে এই ওয়ালমেট তৈরি করার পদ্ধতিটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

IMG-20250131-WA0075.jpg

উপকরণ

রঙিন কাগজ
ক্লে
কাঁচি ✂️
গাম

IMG-20241206-WA0027.jpg

ধাপ 1️⃣

প্রথম আমি একটা মোটা কাগজ নিলাম। তারপর কাগজটার উপর রঙিন কাগজ গাম দিয়ে লাগিয়ে নিলাম।

IMG_20250131_130816.jpg

ধাপ 2️⃣

তারপর আমি বেবি পিংক আর হলুদ কালারের ক্লে দিয়ে সুন্দর একটা ফুল তৈরি করে নিলাম।

IMG_20250131_130838.jpg

ধাপ 3️⃣

এভাবে আমি বেশ কয়েকটা ফুল তৈরি করলাম সুন্দর করে।

IMG_20250131_130858.jpg

ধাপ 4️⃣

তারপর আমি ফুলগুলো কাগজটার উপর এদিক ওদিক করে বসিয়ে নিলাম।

IMG_20250131_130915.jpg

ধাপ 5️⃣

তারপর আমি কালো কালারের ক্লে নিয়ে সুন্দর করে লাগিয়ে নিলাম।

IMG_20250131_130950.jpg

ধাপ 6️⃣

এরপর আমি সবুজ কালারের ক্লে দিয়ে কয়েকটা পাতা তৈরি করে পাতা গুলো লাগিয়ে নিলাম।

IMG_20250131_131008.jpg

ধাপ 7️⃣

এরপর পাতাগুলোর মাঝখান বরাবর দাগ দিয়ে দিলাম। তারপর ব্যাকগ্রাউন্ডে আরেকটা কালারের ক্লে নিয়ে সুন্দর ভাবে লাগালাম। এভাবেই আমি এই ওয়ালমেট তৈরি করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20250131_131023.jpg

ফাইনাল আউটপুট

IMG_20250131_142741.jpg

IMG-20250131-WA0084.jpg

IMG-20250131-WA0085.jpg

IMG-20250131-WA0078.jpg

IMG-20250131-WA0075.jpg

আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই/অরিগ্যামি
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

IMG_20210309_131346_125.jpg

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

1000037908.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  
 last year 

এরকম ওয়ালমেট গুলো দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য অনেক টা বৃদ্ধি পায়। আজকে আপনার তৈরি করা ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট টি অসাধারণ হয়েছে ভাইয়া। আপনি এই সব কাজে বেশ ভালোই পারদর্শী । আশা করছি ভবিষ্যতে এর থেকে ও সুন্দর সুন্দর ওয়ালমেট দেখতে পারবো।

 last year 

আসলে এরকম ওয়ালমেট গুলো তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে সৌন্দর্য বৃদ্ধি পায় অনেক বেশি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এই ধরনের কাজগুলো আমার ভীষণ ভালো লাগে। এ ধরনের ওয়ালমেট গুলো করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আপনাকে দেখেছি আপনার দারুন দক্ষতা দিয়ে প্রতি সপ্তাহে বিভিন্ন ডাই আমাদের মাঝে শেয়ার করেছেন। আজও আপনার ক্লে দিয়ে বানানো ওয়ালমেট দারুন হয়েছে।

 last year 

এই ধরনের কাজগুলো আপনার কাছে ভালো লাগে শুনে খুশি হলাম।

 last year 

ক্লে দিয়ে চমৎকার ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। এ ধরনের ওয়ালমেট গুলো দেখতে অনেক ভালো লাগে। ক্লে তৈরি জিনিসগুলো এমনিতেই অনেক বেশি কিউট লাগে। ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন দেখতে অসম্ভব ভালো লাগছে। দক্ষতার সাথে আপনি কাজটি সম্পন্ন করেছেন। ওয়ারমেট তৈরি করার সম্পূর্ণ প্রসেস আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে খুব ভালো লাগলো।

 last year 

এত চমৎকার ওয়ালমেট তৈরি করতে পেরে অনেক ভালো লেগেছে।

 last year 

ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি অনেক গুলো ফুল তৈরি করে নিয়েছেন।বেবি পিংক আর হলুদ কালারের ক্লে দিয়ে সুন্দর একটা ফুল তৈরি করে করেছেন। এবং সেগুলো খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছেন দেখতে চমৎকার লাগছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর করে এবং সময় লাগিয়ে চেষ্টা করেছি এই ওয়ালমেট তৈরি করার জন্য।

 last year 

ক্লে দিয়ে তৈরি জিনিসগুলো বানাতে সময়ের প্রয়োজন হয়। আপনার ক্লে দিয়ে বানানো ওয়ালমেটটি দারুণ হয়েছে ভাইয়া। ফুলের ডিজাইনটা ভালো লেগেছে আমার কাছে। আপনি ধাপে ধাপে সুন্দর করে দেখালেন।

 last year 

আমার বানানো ওয়ালমেট এতটা দারুন হয়েছে শুনে ভালো লাগলো।

 last year 

দারুন একটি ওয়ালমেট তৈরি করেন আপনি ক্লে ব্যবহার করে। খুবই ভালো লাগে ক্লে দিয়ে যে কোন কিছু তৈরি করতে। বিশেষ করে নরম হওয়ার কারণে বিভিন্ন ধরনের শেফ দেওয়া যায়। আপনি আজকে খুব সুন্দর ফুলের মাধ্যমে ওয়ালমেট সম্পন্ন করলেন। ঠিকই বলছেন এই ধরনের কাজগুলো করতে আমারও ভীষণ ভালো লাগে।

 last year 

ক্লে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে, আমি তো অনেক পছন্দ করি। আজকে সুন্দর একটা ওয়ালমেট তৈরি করার চেষ্টা করলাম।

 last year 

আপনি ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুলের ওয়ালমেট তৈরি করে দেখিয়েছেন ভাইয়া। আপনার ওয়ালমেট তৈরি করাটা অনেক সুন্দর ছিল। বেশ কয়েকটা কালার ব্যবহার করেছেন এই জন্য দেখার মত হয়ে উঠেছে আপনার ওয়ালমেট।

 last year 

এই ওয়ালমেট এর কালার কম্বিনেশন সুন্দরভাবে ফুটে উঠেছে শুনে ভালো লাগলো।

 last year 

ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করে খুব সুন্দর একটি কাজ করেছেন আপনি। অনেকগুলো ফুল তৈরি করে বেবি পিংক আর হলুদ রঙের ক্লে দিয়ে দারুণভাবে সাজানো হয়েছে। প্রতিটি ফুলের আচ্ছাদন আর সাজানোর ধরন যেন একে অপরের সঙ্গে সুন্দর ম্যাচ করেছে,দেখতেই খুব আকর্ষণীয়।এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আমার তৈরি করা ওয়ালমেট আকর্ষণীয় লাগছে শুনে ভালো লেগেছে।

 last year 

চমৎকার সুন্দর দেখতে একটি ওয়ালমেট আপনি বানিয়েছেন। আপনার ক্লে তৈরি কাজগুলো আমার বরাবরি খুবই ভালো লাগে। সুন্দর সুন্দর ফুল গুলো এত কিউট দেখতে লাগছে। এই ওয়ালমেটটা দেওয়ালের যে কোন জায়গায় টাঙ্গিয়ে রাখলে খুবই ভালো লাগবে দেখতে।

 last year 

সুন্দর সুন্দর ফুল গুলো দেখতে কিউট লাগছে শুনে খুশি হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66230.81
ETH 1940.01
USDT 1.00
SBD 0.38