অস্থায়ী বাসস্থান

in #newcomers2 years ago (edited)

প্রতিটি মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য বস্ত্র এবং বাসস্থান মানুষ ছাড়া অন্য সকল প্রাণীদের বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য এবং বাসস্থান ।আমরা প্রত্যেকেই এই প্রয়োজনীয়তা মেটানোর জন্য সর্বদা উদগ্রীব থাকে। আর আমাদের সক্রিয় প্রচেষ্টায় এই প্রয়োজনীয়তা আমরা মিটিয়ে থাকে।

IMG_20241126_191257.jpg

কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের এই প্রচেষ্টায় আমাদের প্রয়োজনীয়তার সামগ্রী আমরা পেলেও তা অনেক সময় আমাদের ভুলের কারণে নষ্ট হয়ে যায়। এবং সেটিকে পাওয়ার জন্য আমরা মরিয়া হয়ে উঠি।

বাসস্থান আমাদের জীবনে এমন একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে আমরা দিনের শেষে নিশ্চিন্তে নিজেদের সময় অতিবাহিত করতে পারি এবং যেই স্থানে আমরা নিজেদেরকে সুরক্ষিত অনুভব করি। তাই আমরা প্রত্যেকেই আমাদের বাসস্থান নির্মাণের জন্য সর্বদা প্রয়াসী থাকি। জীব মানুষই হোক বা অন্য কোন প্রাণীই হোক প্রত্যেককেই তাদের বাসস্থান নির্মাণের জন্য এবং সেই বাসস্থানের সুরক্ষিত থাকার আশা করে।

IMG-20241126-WA0005.jpg

যেমন পাখিরা দিনের শেষে সন্ধ্যের সময় নিজেদের বাসায় ফিরে যায়। এছাড়া তারা বাসা বানায় যাতে তারা তাদের ছানাদের সুরক্ষিত রাখার জন্য। আজ এমনই একটি বাসা খুঁজে পেলাম আশ্রমের বারান্দায়। আশ্রমের ভুলগুলিতে একটি পাখি বাসা তৈরি করে দুটি ডিম দিয়েছিল। কিন্তু বাসাটি এমন একটি জায়গায় তৈরি করেছিল যে সেখান থেকে বারান্দায় পড়ে গিয়েছে।

সকালবেলায় বারান্দায় পাখির দুটি ডিম সহ বাসাটি পড়ে থাকতে দেখে প্রথমে একটু দুঃখ হয়েছিল কিন্তু তারপর যখন দেখি ডিম দুটির কোন ক্ষতি হয়নি তখন একটু স্বস্তি হয়। তারপর আশ্রমের একটি বাচ্চা ওই দিন সহ বাসাটিকে একটি সুরক্ষিত জায়গায় রেখে আসে। যাতে ডিম দুটির কোন ক্ষতি না হয় এবং বাসাটি যাতে পাখিটি খুঁজে পায়।

IMG-20241126-WA0012.jpg

এই পাখির মতোই আমরাও সব সময় নিশ্চিন্ত থাকে নিজেদের বাসস্থান নিয়ে। যেহেতু আমাদের বাসাটি ইট কাঠ পাথর বালি দিয়ে তৈরি তাই সেটি এই পাখির বাসার মতো ভেঙে যাওয়ার সম্ভাবনা কম কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের বাসা এই পাখিদের মতোই ক্ষণস্থায়ী সামান্য ঝড়-বৃষ্টিতে তারা উদ্বিগ্ন হয়ে ওঠে যে হয়তো তাদের বাসস্থানটি ক্ষতিগ্রস্ত হবে।

তাই আমাদের প্রয়োজন আমাদের চারপাশে থাকা এরকম মানুষদের একটু পাশে দাঁড়িয়ে তাদের একটু সহযোগিতা করা। যাতে তাদের এই বাসস্থান ভেঙ্গে গেলেও তারা যেন অসহায় হয়ে না উঠে আবার তাদের বাসস্থান নতুন করে নির্মাণ করতে পারে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.089
BTC 62636.75
ETH 1770.32
USDT 1.00
SBD 0.39