You are viewing a single comment's thread from:

RE: This is my achievement -1 @liya21

in Newcomers' Community3 years ago

@ripon0630 Sir,

আসসালামু আলাইকুম, আমি যাদেরকে ইনভাইট করেছি এনারা হচ্ছে আমার কলেজ জীবনের বান্ধবী। সময়ের পরিক্রমায় আমরা একেক জন একেক জায়গায় অবস্থান করছি। সেই সাথে সকলেরই বিয়ে হয়ে যাওয়ার কারণে অনেকেই সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। কিন্তু আমাদের ফোন আলাপ,কমিউনিকেশন যেটা আমরা প্রায়"শো করে থাকি। তারই ধারাবাহিকতায় আমি নিজে থেকেই steemit সম্বন্ধে তাদের সঙ্গে একদিন আলোচনা করি। আর তখন থেকেই steemit প্রতি আমার বান্ধবীদের ভালোলাগাবোধ তৈরি হয়।এবং সেখান থেকেই তাদের steemit কাজ করার আগ্রহ জন্মে। তারই ধারাবাহিকতায় আমরা চার বান্ধবী একটি টেলিগ্রাম মিটিং কনফারেন্সের আয়োজন করি।

steemit প্রতি যেহেতু তাদের ভালোলাগা আর এই ভালোলাগা থেকে steemit তাদের কাজ করার প্রবল ইচ্ছা শক্তি।
তাই উক্ত ভিডিও কনফারেন্স মিটিংয়ে আমি তাদের steemit ইন্ট্রোডাকশন পোস্ট করতে সার্বিক সহায়তা করি।
সেই সাথে প্রতিটি ইউজারের সাথে আমার ভিডিও কনফারেন্সের স্ক্রিনশট তাদের পোস্টে যুক্ত করি।
যা প্রায় একই সময়ে।

আমি আশা করছি বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ স্যার,ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 65492.51
ETH 1899.29
USDT 1.00
SBD 0.38