তাহার নামটি মায়া, নাটকের রিভিউ।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
| তাহার নামটি মায়া নাটকের রিভিউ। |
|---|
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য |
|---|
| নাটকের নাম | তাহার নামটি মায়া |
|---|---|
| পরিচালক | রাফাত মজুমদার রিংকু |
| অভিনয় | ইয়াশ রোহান, তানজিম সায়রা তটিনি সহ আরো অনেকে |
| ভাষা | বাংলা |
| মুক্তির তারিখ | ০৪ অক্টোবর ২০২৪ |
প্রথমে নাটকটি শুরু হয়ে যাবে এবং এখানে নায়ককে দেখানো হয়। নায়ক বাসায় ঘুমাচ্ছিল। তার মা যখন তাকে ডাকছিল তখন সে উঠছিল না। তার মা বলছিল যে সে যেন রেডি হয়। তার মায়ের সাথে তার বান্ধবীর মেয়ের বিয়ে খেতে যাবে। তখন সে বলে সে যেতে পারবে না। গ্রামের বিয়েতে সে কখনোই যাবে না৷ আর সে কোনভাবেই বিয়েতে যেতে পারবে না৷ এরকম বিভিন্ন ধরনের কথাই সে তার মাকে বলছিল৷ তার মা তাকে বিভিন্ন ধরনের কথা বলে কনভিন্স করে নিচ্ছিল।
বলছিল যে সে যদি সেখানে যায় এবং গ্রামের পরিবেশে যেন সুন্দর মুহূর্তগুলো সেই উপভোগ করতে পারে। এরকম বিভিন্ন ধরনের কথা বলার পরে নায়ক সেখানে যেতে রাজি হয়৷ তারা দুজনে মিলে বিয়েতে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। তারা নৌকায় করে সেখানে পার হচ্ছিল। সেখানে তারা দুজনে খুব সুন্দর ভাবে নদীর সৌন্দর্য উপভোগ করছিল। এর পরবর্তীতে তারা যখন বিয়ে বাড়িতে পৌঁছে যায় তখন নায়ক তার নিজের মতো করে সেখানে যখন প্রবেশ করছিল
তখন সেখানে নায়িকার সাথে তার দেখা হয়ে যায়। নায়িকা ভুলবশত সেখানে নায়কের গায়ে রং ছুড়ে মারে। এর পরবর্তীতে নায়কের তাকে ভালো লেগে যায়। সেখানে নায়ক কিছু বলে না। এর পরবর্তীতে তারা সবাই তাদের নিজের জায়গায় অবস্থান করে। তারা নিজের মত করে সবাই সবকিছু অতিবাহিত করছিল।
এর পরবর্তীতে নায়কের সাথে নায়িকার আবারও দেখা হয়ে যায়। এদিকে যখন নায়িকার মা তার বান্ধবী এবং বান্ধবীর হাজবেন্ডের সাথে কথা বলছিল, অন্যদিকে নায়ক এবং নায়িকাও বসে বসে কথা বলছিল। তবে নায়ক তখনও জানতো না যে নায়িকা চোখে দেখতে পায় না। নায়িকা যখন তাকে বলেছে সে ছোখে দেখতে পায় না তখনই নায়ক সেই বিষয়টি সম্পর্কে জানতে পারে৷ নায়িকার প্রতি তার যে ভালোলাগা ছিল সেটি যেন কোনভাবেই সে কমাতে চাচ্ছিল না।
কারণ প্রথম দেখাতে নায়িকাকে তার যে ভালো লেগেছিল সেটি নায়ক কোনভাবেই যেন তার এরকম কোন সমস্যার কারণে কম হোক এরকম কোন কথাই যেন সে তার মাথার মধ্যে আনছিল না৷ নায়িকা যেরকমই হোক না কেন নায়িকাকে তার প্রথমে যতটুকু ভালো লেগেছে এখনো তার কাছে নায়িকাকেই ভালো লাগবে। এরকম একটি কথা নায়ক তার মনের মধ্যে রেখে দিচ্ছিল।
এর পরবর্তীতে বিয়ের অনুষ্ঠানের মধ্যেও তারা সবাই খুব সুন্দর সময় অতিবাহিত করে। সবাই একে অপরের সাথে অনেক ভালোভাবে তাদের সময় গুলো অতিবাহিত করতে থাকে। পরবর্তীতে সেখানে নায়িকার সাথে নায়ক ভালো ভাবে কথাবার্তা বলে। তারা একান্তে সময় অতিবাহিত করতে থাকে। গ্রামের সুন্দর পরিবেশ গুলো তারা উপভোগ করে।
এর পরবর্তীতে তাদের এই সম্পর্ক ধীরে ধীরে অনেকটাই ভালো জায়গায় পৌঁছে যায় এবং তাদের এই সম্পর্ক এত ভালোভাবে যখন অনেক ভালো একটা পর্যায়ে পৌঁছে যায় তখন তাদের এই ভালো সম্পর্কটা তাদের ভালোবাসায় পরিণত হয়ে যায়। তাদের এই ভালোবাসার সম্পর্ক তারা দুজনে ভাবে মেনে নিতে পারছিল না৷ কারণ নায়িকা চাচ্ছিল না যে তার মত এরকম অন্ধ একজন মানুষকে নায়ক ভালোবাসুক৷
আবার নায়কও যেন নায়িকাকে ছাড়া কোন কিছু চিন্তা করতে পারছিল না৷ সে শুধুমাত্র নায়িকাকে লাগবে এরকম একটা মতামত তার মনের মধ্যে পুষে রেখেছিল৷ নায়ক যখন তার মনের কথা নায়িকারকে প্রকাশ করে তখন নায়িকা সেখানে তাকে না করে দেয়৷ নায়িকা তাকে বলে যাতে করে সেখান থেকে চলে যায়৷ তার মত এরকম একজন মানুষকে যেন সে কোনভাবেই ভালো না বাসে৷ সে যেন তার এলাকায় তার পছন্দের মানুষকে যেন সে খুঁজে নেয়৷
তবে নায়ক এটি কোনভাবেই মানতে রাজি ছিল না৷ এর পরবর্তী যখন বিয়ে শেষ হয়ে যায় এবং নায়ককে তার মা বলে এখান থেকে চলে যাবে তখন তিনি তাকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার মুহূর্তে নায়ক বলে সে এখান থেকে যাবে না। তখন নায়ককে জিজ্ঞাসা করার পরে নায়ক তার ভালোবাসার কথাটিকে তার মায়ের কাছে প্রকাশ করে৷ তার মা এই বিষয়টি মেনে নেয় । তাদের মধ্যে সম্পর্ক সৃষ্টি করার জন্য যে সকল কাজগুলো প্রয়োগ করার প্রয়োজন ছিল সেগুলো করেন এবং এভাবেই তাদের মিল হয় এবং নাটকটি শেষ হয়ে যায়।
আমার ব্যক্তিগত মতামত।
খুব সুন্দর ছিল নাটকটি। নাটকের নাম দেখেই আমি বুঝেছিলাম যে নাটকটি সুন্দর হবে। নাটকটি দেখার পরে বুঝলাম যে নাটকটি আসলে কতটা সুন্দর৷ প্রথমে যখন নাটকটি শুরু হয়ে যাবে এবং এখানে নায়ককে দেখানো হয় সে প্রথমে বিয়েতে আসতে রাজি হচ্ছিল না। প্রথমে যখন সে বিয়েতে আসে এবং এখানে এসে প্রথমে নায়িকাকে দেখে তখন প্রথম দেখাতেই নায়িকাকে তার ভালো লেগে যায়৷ নায়িকাকে সে প্রথম দেখাতেই যখন ভালোবেসে ফেলে তখন সে জানতো না যে নায়িকা দেখতে পায় না। পরবর্তীতে যখন সে নায়িকার এই সমস্যা সম্পর্কে জানতে পারে তারপরেও সে নায়িকাকে ভালবাসবে বলে প্রতিজ্ঞা করে নেয়। সে ভাবে যে যদি সে নায়িকাকে প্রথম দেখাতে ভালোবেসে থাকে তাহলে তার ভালোবাসা সত্যিকারের প্রমাণ অথবা সে ভালোবাসার যে গুরুত্ব এবং মহত্ত্ব রয়েছে সেটি প্রকাশ করার জন্য হলেও সে নায়িকাকে ভালোবেসে যাবে। সে শেষ পর্যন্ত নায়িকাকে ভালোবেসেছে এবং তার এত বাধা-বিপত্তি আসার পরেও সে নায়িকাকেই তার জীবনে রেখে দেওয়ার জন্য তার মায়ের কাছে এসে ভালোবাসার কথাটি প্রকাশ করে। শেষ পর্যন্ত তাদের মিল হয়ে যায়। আসলে আমাদের বাস্তব জীবনে আমরা এমন অনেক ঘটনায় দেখতে পাই। আমাদের বাস্তব জীবনের আমরা যে ঘটনাগুলো রয়েছে সেগুলো থেকেও দেখতে পায় যে যারা প্রথমেই একজন মানুষকে ভালোবেসে ফেলে এবং তার যদি কোন সমস্যা অথবা কোন দুর্বলতা থাকে সেগুলো তারা কোনভাবেই পরোয়া করে না। একজনকে ভালোবেসেছে একজনকে নিয়ে থাকবে।
| আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ |
|---|
৯.৫/১০
সমাপ্ত
ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | নাটক রিভিউ । |
| অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।

ভাইয়া আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।ইয়াশ রোহান ও তটিনীর অভিনয় আমার কাছে ভীষণ ভালো লাগে।যদিও আমার নাটকটির দেখা হয়নি তবে নাটকের রিভিউ পড়ে অনেক ভালো লাগলো।ধন্যবাদ ভাই পোস্টটি শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ পলাশ ভাই সবসময় পাশে থেকে সুন্দর সুন্দর মতামত প্রদানের জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
💓💫💓💫
ভাইয়া আমাদের প্রতিদিনের ব্যস্ততা আর সময়ের জন্য যদিও এত নাটক দেখা হয় না তারপরও আপনি আজ যেই নাটকটি রিভিউ আমাদের মাঝে নিয়ে এসেছেন এই নাটকটি কিছু কিছু দেখা হয়েছে। দারুন একটি নাটক। ইয়াশ আর টটেনি দুজনে জুটি নাটক গুলো সবাই পছন্দ করে। আসলে ভালোবাসা আর মায়ার চোখ দিয়ে সব সব কিছুই সুন্দর।
ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে ধন্যবাদ আপু ভালো থাকবেন সর্বদাই কামনা করছি।
আপনি আজকে চমৎকার একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন।আমি তেমন একটা নাটক দেখি না, তবে সময় পেলেই তামিল মুভি দেখি।আর মাঝে মধ্যে আপনাদের নাটক রিভিউ গুলো পড়ার চেষ্টা করি। আসলে নাটক রিভিউ পড়লে আর নাটক দেখার প্রয়োজন হয় না। ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করার জন্য।
নাটকটি আসলেই অনেক চমৎকার ধন্যবাদ আপনাকে।
এই নাটকটা যখন মুক্তি পেয়েছিল তখন আমি দেখেছিলাম। আমার কাছে অনেক ভালো লেগেছিল নাটকটা দেখতে। আপনি আজকে খুব সুন্দর করে নাটকটার রিভিউ সবার মাঝে শেয়ার করেছেন। আসলে ভালোবাসা কোনো কিছুই মানে না শুধু মনটাই দেখে। ঠিক তেমনি নায়িকাকে নায়ক অনেক ভালোবেসে ছিল নায়িকা অন্ধ হওয়ার সত্ত্বেও।
যাক শুনে ভালো লাগলো আপনি দেখেছেন ধন্যবাদ।
এই রকম সুন্দর সুন্দর নাটক রিভিউ যত পড়ি তত ভালো লাগে।আজ ভাইয়া আপনি তাহার নামটি মায়া নাটকের রিভিউ শেয়ার করেছেন।এত সুন্দরভাবে নাটক রিভিউ শেয়ার করেছেন ভাইয়া আপনি যে রিভিউ পড়লে আর নাটক দেখার প্রয়োজন হবে না কারোর ।এত সুন্দর একটি নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
একদম ঠিক বলেছেন অনেক সময় দেখা যায় রিভিউ পড়লেও নাটক দেখার কিছুটা হলেও ধারণা পাওয়া যায়।
https://x.com/Nevlu123/status/1885147723504189468
অনেক সুন্দর একটা নাটকের রিভিউ পড়লাম আজকে। আমি সময় পেলে নাটক দেখার চেষ্টা করি। তবে ব্যস্ততার জন্য খুব একটা নাটক দেখা হয় না। আমার কাছে এরকম সুন্দর এবং শিক্ষনীয় নাটক দেখতে অসম্ভব ভালো লাগে। তবে আমি নাটকের থেকে মুভি একটু বেশি দেখি। যার কারণে নাটক এখন একেবারেই কম দেখা হয়। অনেক সময় শর্ট ভিডিওর মধ্যেও নাটকের সংক্ষিপ্ত কাহিনী দেখি। আজ আপনি যে নাটকের রিভিউ টা নিয়ে আমাদের সবার মাঝে উপস্থিত হয়েছেন, এটা সত্যি খুব সুন্দর ছিল।
অনেক ধন্যবাদ নাটকটির রিভিউতে মন্তব্য করার জন্য।
নাটকটা অনেক আগে আমি দেখেছিলাম। আজকে আবারো আপনার রিভিউ এর মাধ্যমে দেখে ভালো লাগলো। নাটকের গল্পটা যেমন সুন্দর নাটকের নামটাও খুব সুন্দর। আর এদের জুটিটা আমার বেশ ভালো লাগে। ভালো লাগলো আপনার আজকের নাটক রিভিউ দেখে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
জি আপু নামপর সাথে গল্প টার বেশ মিল রয়েছে দুটোই সুন্দর ধন্যবাদ।
আসলে এখন পর্যন্ত কোন দিন তানজিম সায়রা তটিনি এর নাটক গুলো দেখা হয়নি। তবে, ইয়াশ রোহান এর বেশ কয়েকটি নাটক দেখেছিলাম আমি। আসলে এই নাটকটির গল্প টি একদম ভিন্ন ছিল। গল্প টি পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি একদম সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন।
ঠিক বলেছেন নাটকটি আসলে একটু ভিন্ন রকম ছিল।