বিনি সুতোর প্রেম নাটকের রিভিউ।

in আমার বাংলা ব্লগ2 years ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

বিনি সুতোর প্রেম নাটকের রিভিউ।
আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে এই নাটকের গল্পটি নিজের মত করে রিভিউ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


fb87f7ee-3ab9-4b28-85b8-c4b8d5589f43.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামবিনি সুতোর প্রেম
পরিচালকআদিফ হাসান
অভিনয়আরোশ খান, তাসনুবা তিশা সহ আরো অনেকে
ভাষাবাংলা
মুক্তির তারিখ১২ সেপ্টেম্বর ২০২৪

Screenshot_20241103_154027_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241103_154048_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241103_154100_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

আজকে আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম। আশা করি আজকের যে নাটক এর রিভিউ আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটি আপনাদের অনেক ভালো লাগবে৷ প্রথমেই নাটকটি যখন শুরু হয়ে যাবে৷ তখন সেখানে নায়ককে দেখানো হয়৷ সে তার বাসায় আসছিল৷ একই সাথে সেখানে নায়িকাকেও দেখানো হয় । সেও তার বাসায় আসছিল৷ তবে সে যে গাড়ি করে তার বাসায় যাচ্ছিল সেখানে তার গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে সে সেখানে দাঁড়িয়ে ছিল৷

এর কিছুক্ষণ পরে যখন নায়ক সেখানে আসে তখন নায়ক তাকে দেখে একেবারে মুগ্ধ হয়ে যায়৷ তখন তাকে পছন্দ হয়ে যায়৷ এরপর নায়কের ভাই সেখানে আসে এবং নায়িকাকে সেখান থেকে নিয়ে চলে যায়৷ পরবর্তীতে নায়কও তার বাসায় চলে যায়৷ এরপর নায়ক তাদের বাসায় আসে এবং নায়ক দেখে যে তার ভাই অনেক রাগান্বিত অবস্থায় রয়েছে৷ সে অনেক আগে থেকে অনেক রাগান্বিত থাকতো৷ কারণ নায়িকার যে পরিবার রয়েছে তারা এক পরিবার এবং নায়কের যে পরিবার রয়েছে তারা এক ভিন্ন পরিবার৷ তাই তারা কোনভাবেই একে অপরকে দেখতে পারেনা৷

একে অন্যের সাথে অনেক বছর যাবতই তাদের ঝগড়া লেগে রয়েছে৷ যে সময় যারা সুযোগ পায় তখনই তারা একে অপরকে ক্ষতি করার চেষ্টা করে৷ তবে নায়িকা যখন তার বাসায় যায় তখন তার ভাইও একেবারে রাগান্বিত অবস্থায় থাকে৷ তখন তিনি তাকে বলতে থাকে যে সে এত দেরি করেছে কেন এখানে আসতে৷ তখন নায়িকা বলে যে তার গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল৷ তখন নায়িকার যে ভাই তাকে নিয়ে এসেছিল তখন সেও নায়িকাকে অনেক বকাবকি করতে থাকে৷ সে কেন সেখানে দাঁড়িয়ে ছিল৷ সেখানে তাদের শত্রুরা রয়েছে৷ তার যদি কোনো ক্ষতি করে ফেলত৷ এরকম বিভিন্ন কথা তারা একে অপরকে বলতে থাকে৷

Screenshot_20241103_154132_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241103_154144_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241103_154229_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এর পরবর্তীতে নায়ক প্রতিনিয়তই নায়িকার সাথে দেখা করার চেষ্টা করে৷ সে ভাবে যে যদি সে নায়িকার সাথে থাকতে পারে এবং নায়িকাকে যদি সে বিয়ে করে তাহলে একটা সময় তাদের দুই পরিবার আবারো এক হয়ে যাবে৷ তাদের দুই পরিবারের যে ঝামেলা রয়েছে সেগুলো সমাধান হয়ে যাবে৷ তাই নায়ক তার বাবা এবং ভাইকে বলে যে সে এখানেই থেকে যাবে৷ সে এখানেই তাদের সাথে থেকে তাদের সকল সমস্যাগুলো রয়েছে সবকিছু সমাধান করবে৷

সে বিদেশে যাবে না৷ তবে নায়কের ভাই এবং নায়কের বাবা বলে যে সে যেন এখান থেকে চলে যায়৷ কারণ সে যদি এখানে থাকে তাহলে তার শত্রুরা তাকে মেরে ফেলবে৷ নায়িকাকেও তার ভাইরা একই কথা বোঝাতে থাকে৷ তবে তারা দুজনে কোন ভাবেই কোন কিছু বুঝতে রাজি হয় না৷ এরপর একদিন নায়ক নায়িকার বাসায় চলে আসে৷ সে নায়িকার সাথে কথা বলে৷ তখন নায়িকা তাকে পছন্দ করে এবং তাদের একে অপরের ভালোবাসার সম্পর্ক হয়ে যায়৷

তারা দুজনে যখন একজন অন্যজনকে ভালোবাসে তখন তারা ভাবে যে তারা যদি এখন বিয়ে করে ফেলে তাহলে একটা সময় তাদের বিয়ে দুই পরিবারেই মেনে নিবে৷ এরপর তারা দুজনে বিয়ে করে নেয়৷ তারা অনেক আগে বিয়ে করার পরে দুজনেই বাসায় থাকে৷ এরপর একদিন নায়িকাকে ছেলে পক্ষ দেখতে আসে৷ তখন নায়িকা বলে সে অনেক আগে বিয়ে করে ফেলেছে এবং সেখানে নায়ক আসে৷ এরপর নায়ককে তারা মেনে নেয়।

Screenshot_20241103_154248_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241103_154309_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241103_154333_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

পরবর্তীতে নায়কের ভাই এবং নায়কের বাবা যখন শুনে যে নায়ক বিয়ে করে ফেলেছে এবং সে নায়িকাকে বিয়ে করার পর নায়িকার পরিবার তাকে মেনে নিয়েছে৷ খুবই ভালোভাবে তারা সবকিছু সমাধান করতে চাইছিল৷ এর পরবর্তীতে নায়ক নায়িকাকে নিয়ে তাদের বাসায় চলে আসে৷ সেখানে আসার পরে সবাই তাদেরকে খুব সুন্দরভাবেই আপন করে নেয়৷ তারা দুজনে যেহেতু অনেক আগে বিয়ে করে ফেলেছে এবং এখনো পর্যন্ত তাদের বিয়ের কোন অনুষ্ঠান সম্পন্ন হয়নি তাই তারা দুজনে খুব ভালোভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করবে৷

এর পরবর্তীতে তারা দুজনেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করে৷ এই অনুষ্ঠান আয়োজন করার পাশাপাশি তারা দুজনেই তাদের ভুলের ক্ষমা চাইতে থাকে । তারা একে অপরকে অনেক ধরনের কথা বলতে থাকে এবং তারা এলাকাবাসীর কাছেও ক্ষমাপ্রার্থী হয়৷ কারণ তারা এলাকার মানুষকে যেভাবে এতদিন ধরে কষ্ট দিয়েছিল সেগুলোর জন্য ক্ষমা চাইতে থাকে৷ এর পরবর্তী সময়ে সবকিছু ঠিক হয়ে যেতে থাকে৷ নায়কের ভাই বলে যে তার যে বাগানবাড়ি রয়েছে সেখানে তারা নায়ক এবং নায়িকাকে জায়গা দিবে৷

তারা দুজনে সেখানে গিয়ে তাদের সুন্দর সময় অতিবাহিত করতে থাকে৷ এর পরবর্তীতে সেখানে হটাৎ দেখে যে আগুন লেগে গিয়েছে৷ পুরো বাড়ি পুড়ে যাচ্ছে৷ তখন সেখানে নায়কের ভাই এসে তাকে বাঁচানোর চেষ্টা করে৷ তবে কোনভাবেই সে বাঁচাতে পারছে৷ এর পরবর্তীতে দেখানো হয় যে নায়িকার ভাই এসব কিছুর সাথে জড়িত ছিল৷ এভাবেই সেখানে নায়ক এবং নায়িকা মারা যায়৷ নায়কের ভাই এবং নায়িকার ভাইও তারা একে অপরকে মেরে ফেলে৷ তবে নায়িকার যে ছোট ভাই ছিল সেই সব কিছুই করেছিল৷ সে সবকিছু সেখান থেকে গ্রহণ করার পরে সেখান থেকে চলে যায়৷ এভাবে নাটকটি শেষ হয়ে যায়৷

আমার ব্যক্তিগত মতামত।

**খুবই সুন্দর একটি নাটক ছিল এটি৷ যখন এই নাটকটি আমি এখানে দেখেছিলাম তখন আমার কাছে অনেক ভালোই লাগছিল৷ প্রথমে যখন নাটকটি শুরু হয়ে যায় এবং সেখানে নায়ককে দেখানো হয়, সেখানে নায়িকাকে দেখে পছন্দ করে ফেলে৷ তা একেবারে অসাধারণ ছিল৷ এর পরবর্তীতে যখন তারা দুই পরিবার একে অপরের অনেক বড় শত্রু ছিল এবং তারা দুই পরিবারই একে অপরকে ক্ষতি করার চেষ্টা করত সেটিও একেবারে অন্যরকম৷ তবে নায়ক এবং নায়িকা ভেবেছিল তারা দুজনে বিয়ে করে নেয় এবং তারা দুজনে যখন বিয়ে করার পরে পরিবারের কাছে যাবে তখন তাদের সবাইকেই তারা মেনে নেবে। সবকিছু আবার ঠিক হয়ে যাবে৷

ঠিক সেরকমই হয়েছিল। তবে শেষ পর্যন্ত একেবারে অন্যরকমের কষ্টের বিষয় হয়ে গিয়েছিল। যখন সবকিছু ভুলে যাওয়ার পরে তাদের বিয়ের অনুষ্ঠান হয়ে গেল, অনুষ্ঠানের পরবর্তীতে যখন তাদেরকে একটি বাসায় রাখা হলো তখন সেখানে নায়িকার যে ছোট ভাই রয়েছে সে এত বেশি খারাপ ছিল যে সে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়৷ নায়ক সেখানে নায়িকা সহ পুড়ে যাচ্ছিল এবং নায়কের ভাই যখন তাকে বাঁচানোর চেষ্টা করছিল তখন নায়িকার বড় ভাইকেও সে হত্যা করার জন্য আসে৷

তারা একে অপরকে মেরে ফেলে এবং নায়িকার ছোট ভাই এখানে সবকিছুই নিয়ে নেয় এবং তার যত সম্পদ ছিল সব কিছুই তার কাছে চলে যায়৷ আসলে আমাদের বাস্তবিক জীবনে আমরা এমন অনেক ঘটনা দেখতে পাই৷ একে অপরের শত্রুতার কারণে আমরা কারো জীবন নিয়ে খেলা করার ক্ষেত্রেও কোনো ধরনের চিন্তা করি না৷ এর ফলে যদি কোন মানুষের কোন ধরনের ক্ষতি করতে হয় অথবা কাউকে মেরে ফেলতে হয় সে ক্ষেত্রেও আমরা কোনো ধরনের চিন্তা করি না৷ ঠিক সেরকম একটি ঘটনাকে নাটকের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে।**

আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ

৯.৮/১০

নাটকটির লিংক এখানে দেয়া আছে।চাইলে দেখে নিতে পারেন।👇

সমাপ্ত

ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণনাটক রিভিউ ।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

💥💫🙏

 2 years ago 

ভাইয়া আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করছেন। যদিও নাটক টি দেখা হয়নি কিন্তু নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। আমি মাঝে মধ্যে আরশের নাটক গুলো দেখি।সময় করে নাটক টি দেখে নেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।পলাশ ভাই ভালো থাকুন।

 2 years ago 

আজকে আপনি অনেক সুন্দর একটা নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে এই নাটকের কাহিনীটা অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর একটা কাহিনী তুলে ধরা হয়েছে এখানে। আরশ খানের নাটক খুব একটা দেখা না হলেও আপনার রিভিউর মাধ্যমে পড়ে ভালো লাগলো। আর আমি যদি সময় পাই তাহলে নাটকটা দেখারও চেষ্টা করবো।

 2 years ago 

জি ভালো ছিলো নাটকটি।

 2 years ago 

খুবই খুবই সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন। এই নাটকটি আমি কিছুদিন হলেই দেখেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। অসাধারণ ছিল আপনার এই রিভিউটা।

 2 years ago 

রায়হান ভাই ধন্যবাদ মন্তব্য করার জন্য।।

 2 years ago 

শত্রুতা থাকলে আসলে অনেক কিছুই করা সম্ভব। নাটকের শেষে আসলেই খুব খারাপ লাগলো। নাটক টা বেশ কয়েকবার চোখের সামনে পড়েছে তবে দেখা হয়নি। আপনি খুব সুন্দর ভাবে পুরো নাটকের রিভিউ দিয়েছেন। ভালোই লাগলো আপনার নাটক রিভিউ পড়ে। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু ভালো থাকুন,।

 2 years ago 

বিনি সুতোর প্রেম নাটকের রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। এই নাটক আমার দেখা হয়নি। তবে আপনার বিবি পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই নাটকটি দেখার খুব ইচ্ছা জাগলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ আলিফ ভাই।

 2 years ago 

আজকাল আরোশ খানে নাটক আমার খুব দেখা হয়। আরোশ খানের অভিনয় আমার কাছে বেশ ভালো লাগে। আজ আপনি বিনি সুতোর প্রেম নাটকটি দারুন ভাবে রিভিউ করেছেন। এই নাটকের অনেকগুলো শর্ট ভিডিও আমার দেখা হয়েছে তবে সম্পূর্ণ নাটকটি এখনো দেখা হয়নি। আপনার নাটকের রিভিউটি পড়ে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।।

 2 years ago 

এরকম সুন্দর সুন্দর নাটকগুলোর রিভিউ যত পড়ি ততই খুব ভালো লাগে। আপনার শেয়ার করা এই নাটকটির রিভিউ পোস্ট পড়তে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। নাটক রিভিউর মাধ্যমে সহজে নাটকের সম্পূর্ণ কাহিনী জেনে নেওয়া যায়, এই বিষয়টা আমার কাছে বেশি ভালো লাগে। এই কাহিনীটাকে আপনি আজকে এত সুন্দর করে সবার মাঝে উপস্থাপন করেছেন, সবাই রিভিউ পড়লে আর নাটকটা দেখা লাগবেনা। সুন্দর ছিল নাটকটি।

 2 years ago 

আমার ও ভালো লাগে ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। একদম বাস্তবধর্মী একটি নাটক রিভিউ দিয়েছেন। ঠিক বলেছেন বাস্তবেও যখন দুই পরিবারের মধ্যে শত্রুতা থাকে তখন একজন আরেকজনকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না। আপনার রিভিউ পড়ে বুঝতে পারলাম নায়িকার ছোট ভাই খুবই খারাপ একজন লোক। আরশ খানের নাটক দেখতে খুব ভালো লাগে। আপনি সম্পূর্ণ রিভিউ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।

 2 years ago 

জি আপু একদম বাস্তবধর্মী একটি নাটক।

 2 years ago 

চমৎকার একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন ভাই। আরশ খান এবং তাসনুভা তিশার নাটক দেখতে বেশ ভালো লাগে। বিশেষ করে তাসনুভা তিশা আমার খুব পছন্দের একজন অভিনেত্রী। রিভিউ পড়ে মনে হচ্ছে নাটকটি দেখতে দারুণ লাগবে। যাইহোক এতো চমৎকার একটি নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আসলেই নাটকটি সুন্দর।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64696.50
ETH 1922.51
USDT 1.00
SBD 0.39