//নাটক রিভিউ:-রুমাল //

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম:-আদাব
"নাটক রিভিউ:-রুমাল"
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"

1000027238.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে নাটক রিভিউ:-রুমাল আমি প্রতি সপ্তাহে একটা করে নাটক রিভিউ শেয়ার করার চেষ্টা করি।বিশেষ করে মুশফিক আর ফারহানের নাটক বেশি দেখা হয়।তবে আগের মতো তেমন একটা নাটক দেখতে মন চায় না। তারপরও যদি কোন দিন সময় পাই তখনই নাটক দেখি।যাইহোক যে নাটকটা আমার কাছে ভালো লাগে সেই নাটকটি আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করি। যাতে করে আপনাদের কাছেও নাটকটি ভালো লাগে।তাহলে দেরি না করে শুরু করা যাক।

নাটকের গুরুত্বপূর্ণ তথ্য
নাটকের নামরুমাল
অভিনয়আরশ খান,মাহিমা,আরো অনেকে
পরিচালকডিভিন টিম
মুক্তির তারিখ৪ জুলাই ২০২৪
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
দৈর্ঘ৪৪:১১
সংক্ষিপে কাহিনি

1000027226.jpg

1000027227.jpg

1000027228.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

নাটকের শুরুতে আরশ খান নায়িকার পিছনে ছোটাছুটি করে।এখানে কিন্তু নায়িকা তাকে কোনো ভাবেই পাত্তা দেয় না। তো এইভাবে তার পিছু করতে করতে তারা একটি ফাঁকা জায়গায় চলে গেলো।সেখানে গিয়ে আরশ খান হঠাৎ করে তার সামনে এসে প্রপোজ করলো।কিন্তু এখানে নায়িকা তার প্রপোজ কোন ভাবেই একসেপ্ট করেনা।এখন আরশ বললো যে আমার প্রপোজ একসেপ্ট না করলে আমিও যাবো না।এইভাবে তারা অনেকক্ষণ সময় নিয়ে কথা বার্তা বললো।তো একদিন হঠাৎ করে নায়িকাকে অন্য একটি ছেলে ডির্সটাব করে।এখন তার হাত থেকে বাঁচার জন্য আরশকে সব কিছু খুলে বলে।পরের দিন আরশ তাঁদের সবাইকে পিটিয়ে পিটিয়ে মারধোর করে।

1000027229.jpg

1000027230.jpg

1000027231.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

তো এই ভাবে কিছু দিন যাওয়ার পর,নায়িকা একটি সাইকেল কিনে আনে।মানে সাইকেল নিয়ে সে কলেজে যাবে।তো সে কিন্তু সাইকেল চালাতে পারে না, এখন সাইকেল চালাতে গিয়ে সে পরে যায়, আর সেটা সাথে সাথে আরশ দেখতে পায়।দেখার পরে সে তার কাছে এসে কেমন যেনো শুরু করলো।জানেন তো প্রিয় মানুষের কষ্ট হলে কেমন লাগে। তো তার পায়ে একটু আঘাত পায়, সেখানে তার রুমাল দিয়ে বেঁধে রাখছে।তার পর সাথে সাথে হাসপাতালে গিয়ে চিকিৎসা করে।তো সুস্থ হওয়ার পরে দেখে যে,তার পায়ে যেটা রুমাল ছিলো সেটা তার নিজের।এখন ভাবতেছে রুমাল টা কি ভাবে তার কাছে গেলো।তখন তার মনে পড়লো যে,কোন একটা বাবাকে তার রুমাল দিয়েছে। কিন্তু সে যে বাবা ছিলো সেটা নায়িকা জানতো না। পরে সব কিছু জানার পর তাঁদের মধ্যে রিলেশন চালু হয়। খুব সুন্দর একটি ভালোবাসা তৈরি হয়।

1000027232.jpg

1000027233.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

তো তাদের ভালোবাসা তৈরি হওয়ার পর তারা একটা রেস্টুরেন্টে খেতে গেছে। সেখানে তার বড় ভাই ছিলো সেটা তারা জানতো না। তাদের ভালোবাসার দৃশ্য টি দেখার পর নায়িকার ভাই অনেক রাগ করে।বাসায় এসে তার কাছে জবাবদিহি করে।সে সঙ্গে সঙ্গে বলে যে, আমি তাকে ভালোবাসি এবং তাকে বিয়ে করবো।কিন্তু তার ভাই জানতো সে একটা খারাপ ছেলে, তার সাথে বিয়ে দিলে কোনদিন সে শান্তিতে থাকতে পারবে না। এই জন্য তার ভাই আর মা এখানে রাজি হননা।তো রাজি না হওয়াতে নায়িকা তাঁদের বিভিন্ন ধরনের কথা বলে।সেগুলো শুনে তারা আরো রেগে যায়।

1000027234.jpg

1000027235.jpg

1000027236.jpg

"ফোন থেকে স্কিনশর্ট করা"

যখন তাকে বুঝিয়ে কিছু হচ্ছে না,তার ভাই এবং কিছু ছেলে নিয়ে তার সামনে গেলো।এবং সেখানে তাঁকে হুমকি দেয়। তার পরেও আরশ তাকে ভালোবাসে।পরে যখন কথা দিয়ে হচ্ছে না,তারা ছেলেদের কে দিয়ে তাকে মারধোর করলো।এতো মারলো যে তার অবস্থা খুবই খারাপ। এখন এটা জানার পর নায়িকা যখন বাসায় থেকে আসতে চাইলো সেখানে তার মা আসতে দিলো না।তার মা বলে যে তোর জন্য তোর বড় ভাই যেটা করতেছে মঙ্গলের জন্য করতেছে।তোকে বাইরে যেতে দিবো না।পরে নায়িকা সব কিছু ফেলে তার কাছে গেলো।এবং যাইতে না যাইতে নায়িকা গাড়ি এক্সিডেন্ট করে মারা জান।তার পরে কবরে আরশ খান সব সময় গিয়ে দেখে আসে।সেখানে হঠাৎ তার বড় ভাইয়ের সাথে দেখা।তখনই তারা বুঝতে পারছে তাদের ভালোবাসা কেমন ছিলো।তাদের ভুলে আজ দুইটি জীবন নষ্ট। নাটক টি এখানেই শেষ হয়।



ব্যাক্তিগত মতামত

নাটক টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।তবে শেষের দিকে একটু খারাপ লেগেছে। কারণ যারা ভালোবাসা তারাই বুঝতে পারবে প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা।এখানে সামান্য একটু ভুলের জন্য তারা মেয়ে হারালো এবং একটি ছেলের জীবন নষ্ট হলো।এই জন্য আমাদের সমাজে কিছু কিছু ভালোবাসা রয়েছে যেগুলো সত্যিকারের।তবে ১০০% মধ্যে ৯৯% এ ভুল ভালোবাসা থাকে।যাইহোক নাটক টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আশা করছি আপনারা দেখলে আপনাদের ও ভালো লাগবে।তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।



নাটকের লিংক ও রেটিং১০/৯



1.png


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসTecno camon 20
ফটোগ্রাফার@polash123
লোকেশনদিনাজপুর

1000001273.gif

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

🌸আমার পরিচয়🌸
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 

আজকের ডেইলি টেস্ক প্রুফ

1000027265.jpg
1000027264.jpg1000027266.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এ নাটকটা আমি একটু দেখেছি। আমার কাছে খুব ভালো লাগে নাটকটা। অনেক সুন্দর ভাবে নাটকটা রিভিউ করেছেন। নাটকের অভিনয়ের কথাগুলো অসাধারণ। এমন সুন্দর রোমান্টিক নাটক আমি খুব পছন্দ করি।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমি একজন নাটক প্রিয় মানুষ। সময় পেলে নাটক দেখতে পছন্দ করি। রুমাল নাটক আমিও দেখেছি। কাহিনী ও সংলাপ আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আরশ খানের নাটকগুলো আমি সব সময় দেখতে পছন্দ করি। বর্তমান সমাজে ভুল ভালোবাসা জন্য একটি মেয়ে ও ছেলের জীবন চলে যায়। নাটকের চরিত্র সুন্দর ভাবে তা ফুটে উঠেছে।

 2 years ago 

আমার কাছেও আরশ খানের নাটক খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

নাটক দেখতে আমি তো অনেক বেশি পছন্দ করি। এমনকি নাটকের রিভিউ পোস্ট পড়তেও আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি অনেক সুন্দর করে রুমাল নাটকের রিভিউ শেয়ার করেছেন। যে নাটকের পুরো কাহিনীটা অনেক সুন্দর ছিল। আমার কাছে নাটকটা খুব ভালো লেগেছে। তাই ভাবছি সময় পেলে নাটকটি আমি দেখব।

 2 years ago 

জি আপু সময় করে নাটক টি দেখবেন।আশা করছি খুবই ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

নাটকের গল্পটি অনেক ভালো লেগেছে। এই নাটকটি এখনো দেখা হয়নি। তবে আপনার শেয়ার করা নাটক রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। সময় পেলে নাটকটি দেখবো ভাইয়া। দারুন হয়েছে আপনার নাটক রিভিউ।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর একটি নাটক এর রিভিউ শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছে অসাধারণ একটি নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগলো৷ নাটকটি আমি কিছুদিন আগে দেখেছিলাম৷ আজকে এই নাটকের রিভিউ আপনার কাছ থেকে দেখতে পেরে খুব ভালো লাগলো৷ আসলে নাটকের শেষ দিকে যেভাবে এত দুঃখের মাধ্যমে নাটকটি শেষ হয় তা আমাদের সকলকে অনেক দুঃখ দেয়৷ ধন্যবাদ এই সুন্দর নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 2 years ago 

ধন্যবাদ ভাই সব সময় সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

সুস্বাগত আপনাকে।

 2 years ago 

অনেক সুন্দর একটি নাটক করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই আপনারা অনেক ভালো লাগলো। নাটক দেখি নাটক আমার অনেক পছন্দের। যাক অনেক সুন্দর ভাবে নাটক রিভিউ করেছেন ধন্যবাদ অনেক সুন্দর শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

শুকরিয়া ভাই আপনি ভালো থাকবেন।

 2 years ago 

অনেক সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন ভাইয়া। নাটকের বিউটি পরে সত্যি অনেক ভালো লাগলো। বেশ কিছুদিন আগে নাটকটি আমি দেখেছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছিল। আপনি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নাটকটি উপস্থাপন করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 66288.21
ETH 1934.08
USDT 1.00
SBD 0.38