নাটক রিভিউ // ধনী গরিবের লড়াই (পর্ব-৪)
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৮-১২-২০২৪)
নাটকটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য
| নাটকের নাম | ধনী গরিবের লড়াই (পর্ব-৪) |
|---|---|
| পরিচালক | ঈগল টিম |
| অভিনয় | ইফতেখার ইফতি, জান্নাতুল মাওয়া, মায়া মিম, লিপু মামা, সুমন রেজা, আরো অনেকেই, |
| দৈর্ঘ্য | ২৪ মিনিট ৫৬ সেকেন্ড |
| ভাষা | বাংলা |
| মুক্তির তারিখ | ০৭ জুলাই ২০২৪ ইং |
নাটকের সারসংক্ষেপ
আমি এর আগেও আপনাদের মাঝে তিনটি পর্ব শেয়ার করেছি আজকে চতুর্থ পর্ব শেয়ার করতে যাচ্ছি। আসলে পর্ব আকারে নাটকগুলো যদি প্রত্যেকটি পর্বে স্টেপ বাই স্টেপ দেখা যায় সত্যি বেশ ভালো লাগে। আমি চেষ্টা করি প্রত্যেকটি পর্ব স্টেপ বাই স্টেপ দেখে আপনাদের মাঝে প্রত্যেক সপ্তাহে শেয়ার করার জন্য। নাটকের শুরুতেই নায়িকা গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল কিন্তু এদিকে ঘরের বাইরে তার ভাই এবং বোন এবং মা সহ অনেকেই চিল্লাচিল্লি শুরু করেছিল। অবশেষে তার ভাই ঘরের দরজায় পায়ের লাথি দিয়ে ভেঙে ঘরের মধ্যে ঢুকে একটা থাপ্পড় দিয়ে বসে। এদিকে নায়িকা কান্নায় ভেঙে পড়ে তার ভালোবাসার মানুষকে তার পরিবার সকলের মেরে ফেলেছে এই কারণে। কিন্তু তার ভালোবাসার মানুষ মরেনি অবশেষে সে এখনো বেঁচে আছে এদিকে সেই ছেলের বাবা ছেলেকে বাড়িতে নিয়ে এসে ছেলের মাকে ঘরের মধ্যে আটকে রাখতে বলে। সত্যিই এখানে নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছিল।
এদিকে নায়কের বাবা রিকশাওয়ালা তার ছেলেকে খুঁজে পাচ্ছে না বলে তিনি থানায় মামলা করেছিল। থানার পুলিশকে সাথে নিয়ে রিকশাওয়ালা মোড়ল সাহেবের বাড়িতে চলে যাই। মোড়ল সাহেবকে পুলিশ তখন জিজ্ঞাসা করে আপনি নাকি গ্রামের ছেলেদের বাড়িতে ডেকে নিয়ে এসে ধরে মারধর করেন এই বিষয়ে আমার কাছে অনেক তথ্য আছে। তখন মোড়ল সাহেব বলে আমার মেয়েকে ওনার ছেলে একটু বিরক্ত করছিল তাই আমি একটু শাসন করছি। পুলিশ তখন বলে আপনি শাসন করার কেউ নন। আপনার যদি কোন অভিযোগ থাকে থানায় গিয়ে আপনি জানাতে পারেন তাই উনার ছেলেকে যদি খুঁজে না পাওয়া হয় আপনাকে আইনগত ব্যবস্থা নেব। পুলিশ এই বলে যখন সেখান থেকে চলে যায় তখন মোড়ল সাহেবের ছেলে রিক্সাওয়ালার গলা চেপে ধরে তখন আবারও সেখানে পুলিশ এসে হাজির হয়ে যায়। এভাবেই নাটকটি স্টেপ বাই স্টেপ অতিক্রম করতে থাকে সত্যি বেশ দারুন লেগেছিল আমার নাটকের চতুর্থ পর্ব।
নায়িকা কয়েকদিন ধরে কোন কিছু খাওয়া-দাওয়া করেনা সবকিছু বন্ধ করে দিয়েছে তাই মোড়ল বাড়ির লোকজন খুবই টেনশনে পড়ে গিয়েছে। অবশেষে নায়িকার ছোট মা তাকে খাওয়ানোর জন্য অল্প কিছু ভাত এবং তরকারি নিয়ে এসেছে কিন্তু নায়িকা খেতে রাজি হয় না। তারপরে তার ছোট আম্মু অনেক বোঝানোর পরে অল্প কিছু খাওয়া দাওয়া করেছিল সেখানে। এদিকে নায়ক বাড়ির উঠানে বসে তার মা এবং বাবাদের সাথে আলোচনা করছিল যে ওই মোড়ল বাড়ির মেয়েকেই রিক্সাওয়ালার ছেলের বউ বানাবে। রিক্সাওয়ালা এবং রিক্সাওয়ালার ছেলে দুজন সেখানে বসে এইসব বিষয় নিয়ে আলোচনা করছিল। এদিকে মোড়ল বাড়ির সকলে এক জায়গায় বসেছিল এবং তাদের বাড়িতে পুলিশ নিয়ে এসেছে এই কারণে। তখন মোড়ল সাহেব বলে রিমা কে কয়েকদিনের মধ্যে বিয়ে দেয়ার ব্যবস্থা করতে হবে তাই আমি ভালো ছেলে খুঁজে পাচ্ছিনা। তাই তার চাচাতো ভাইয়ের সাথে তখন বিয়ে ঠিক করে। আসলে এই জায়গায় নাটকটি আমার কাছে বেশ খারাপ লেগেছিল ভালোবাসা বিচ্ছিন্ন হয়ে যাবে এই কারণে কিন্তু সেটি হতে দেয়নি। বেশ দারুণ উপভোগ করলাম।
রাতের আধারে নায়ক একদিন নায়িকার সাথে দেখা করতে এসেছিল সাদা কাপড় পড়ে। কিন্তু সেখানে দারোয়ান ছিল তাকে দেখেই অজ্ঞান হয়ে পড়ে যায়। নায়ক যখন নায়িকার সাথে দেখা করতে যাই তখন নায়িকার সাথে থাকা তার বড় বোন দেখে ফেলে তাই নায়ক সেখান থেকে পালিয়ে যায়। সবাই মনে করে যে নায়কের আত্মা এসেছিল। সকালবেলা এসব বিষয় নিয়ে নায়িকা এবং তার বড় বোন কথা বলছিল। বাড়ির সবকিছু ভাঙচুর করছিল নায়িকা আসলে ভালোবাসার মানুষকে যদি না পাওয়া যায় প্রত্যেকটা মানুষই এমন করে আমি বাস্তবতায় সাক্ষী। কিন্তু সেখানে তার অন্য জায়গায় বিয়ে দেয়ার কথা বলা হয়েছিল নায়িকা একবার এখানে বলে দিয়েছিল আমি অন্য কাউকে বিয়ে করতে পারব না। একদিন রাতে হঠাৎ করে আবারও নায়ক চলে এসেছিল তখন নায়িকা বলে চলো আমরা দুজন পালিয়ে যাই এখানেই নাটক শেষ হয়ে যায়। আশা করি পরবর্তী পর্বে আপনাদের মাঝে আরো চমৎকার কিছু অপেক্ষা করছে। আজকের মত পোস্ট লিখে এখানে শেষ করছি সকলকে জানাই আমার পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন।
ব্যক্তিগত মতামত
ধনী গরিবের লড়াই (পর্ব-৪) আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি। আসলে পর্ব আকারের নাটকগুলো যদি প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ দেখা যায় সত্যি বেশ ভালো লাগে। আসলে একজন মানুষ আরেকজন মানুষকে কতটা ভালোবাসে এই নাটক না দেখলে হয়তো কেউ বুঝতে পারবে না। তার ভালোবাসার মানুষ মরে গেছে সকলেই জানে এবং তিনি নিজেও জানত কিন্তু তাও অন্য কাউকে বিয়ে করতে রাজি হয় না সে বলেছিল আমি হয়তো আর কাউকে ভালোবেসে বিয়ে করতে পারব না। আসলে সে একসময় সিদ্ধান্ত নেয় তার বড় বোনের সাথে যে তার মৃত্যুর আত্মার সাথে বিয়ে করবে। কিন্তু পরবর্তীতে সে জানতে পারে তার ভালোবাসার মানুষ এখন মরেনি তাই খুশিতে আত্মহারা হয়ে পড়ে সত্যি এখানে আমার কাছে বেশ ভালো লেগেছিল।
ব্যক্তিগত রেটিং
এই নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট দিতে চাই ১০/৯.০০
Source
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://x.com/kibreay001/status/1872930796723683445?t=GWbQCL509QHLHn4l6GUj8A&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া আপনি খুব সুন্দর করে ধনী গরিবের লড়াই নাটকের রিভিউ পর্ব আকারে পোস্ট শেয়ার করেছেন দেখে অনেক বেশি ভালো লাগলো।নাটকের কাহিনী পড়ে দেখার আগ্রহ অনেক বেড়ে গেছে।সময় করে নাটকটি অবশ্যই দেখবো।ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর এই নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধনী গরিবের লড়াই নাটকের চতুর্থ পর্বের রিভিউটা পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই নাটকটা অনেক বেশি সুন্দর। আর আমার কাছে নাটকটা অনেক ভালো লাগে দেখতে। একে একে নাটকের প্রতিটা পর্বের রিভিউ আশা করি আপনি আমাদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী পর্বটার রিভিউ পড়ার জন্য অপেক্ষায় থাকলাম।
ধনী গরিবের লড়াই নাটকটির বেশ কিছু পর্ব আমি দেখেছি। ঈগল টিমের নাটক গুলো এখন বেশ জনপ্রিয়। কম বেশি সবার মনে জায়গা করে নিয়েছে। ভালো লাগলো আপনার রিভিউ দেখে। ধন্যবাদ আপনাকে ভাই।
অনেক সুন্দর করে আপনি ধনী গরিবের লড়াই নাটকের চতুর্থ পর্বের রিভিউ টা আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে এই পর্বের রিভিউ টা অনেক সুন্দর লেগেছে। ঈগল টিমের নাটক গুলো আমার অনেক ভালো লাগে। আর এই নাটকটা তো আমার অনেক পছন্দের। এই নাটকের এই পর্ব টাও দেখেছিলাম।
ভাই আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।আসলে বর্তমান ঈগল টিমের নাটক গুলো দেখতে সবার কাছে ভীষণ ভালো লাগে। আপনার শেয়ার করা নাটকটের কিছু অংশ দেখছিলাম অনেক ভালো লাগছিলো। যাইহোক আপনার পোস্টের মাধ্যমে নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।