নাটক রিভিউ || "পিক আপ লাগবে?"

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি।

আপনাদের সাথে আরো একটি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট করা হয়। আজকে যে নাটকের রিভিউ টি শেয়ার করবো সেই নাটকের নাম হচ্ছে "পিক আপ লাগবে?" নাটকটি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। এর মধ্যে বাস্তব সমাজের কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। নাটক টি গতকাল রাতে দেখেছিলাম। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে রিভিউ টা শেয়ার করি। আমি চেষ্টা করেছি পুরো নাটকের গল্পটা সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার। আশা করছি রিভিউটি পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।


Screenshot_20250318_183719_YouTube.jpg

নাটক রিভিউ
নাটকের নামপিক আপ লাগবে?
গল্পদয়াল সাহা
পরিচালনারিফাত মজুমদার রিংকু
অভিনয়েইয়াশ রোহান এবং তাসনিয়া ফারিন সহ আরো অনেকে।
সময়কাল৫৬:২৯
কাহিনী সংক্ষেপ

নাটকে ইয়াস রোহান শেয়ার ব্যবসায় বেশ বড় একটা লস খায়। সে প্রায় ১৫ লক্ষ টাকার মতো ঋণগ্রস্ত। এটা নিয়ে সে অনেক বেশি হতাশায় ভুগছে। সে দিনের বেলা বাসা থেকে বের হতে পারেনা। পাওনাদাররা তাকে ধরে ফেলে। রাতের বেলা লুকিয়ে এসে মাঝেমধ্যে বের হয় নায়িকার সাথে দেখা করার জন্য। অন্যদিকে নায়িকার জন্য তার বাবা-মা বেশ ভালো ভালো পাত্র দেখছিল তবে সে কোনটাতেই রাজি হচ্ছিল না। কারণ তারা অতপরকে অনেক ভালোবাসতো। একদিন হঠাৎ করে বসে তারা সিদ্ধান্ত নিয়ে নেয় যে তারা বিয়ে করে ফেলবে। এতে মেয়ের ফ্যামিলির সমস্যা ছিল। কারণ ছেলে ঋণগ্রস্ত এবং কোন চাকরি-বাকরি নেই। অন্যদিকে ছেলের মা রাজী কারণ এরকম বিপদে পাশে থাকা মানুষ গুলো ভালো মনের মানুষ হয়। এরপর পরিবারের অমতে তারা বিয়ে করে ফেলে। তাদের ফ্যামিলিতে অভাব থাকলো তারা সবাই সবাইকে ভালোবাসতো।

Screenshot_20250318_183832_YouTube.jpg

Screenshot_20250318_183924_YouTube.jpg

Screenshot_20250318_183957_YouTube.jpg

Screenshot_20250318_184021_YouTube.jpg

Screenshot_20250318_184038_YouTube.jpg

এভাবেই তাদের সংসার চলছিল। পাওনাদার রা বাসায় এসে তাদের কথা শুনিয়ে যেত। এভাবেই চলছিল। হঠাৎ একদিন নায়িকা একটা বিজনেসের আইডিয়া দেয়। ঢাকা শহরে বেশিরভাগ মানুষের ভাড়া থাকে। আর কিছুদিন পর পর তারা এক বাসা থেকে অন্য বাসায় শিফট হয়। এর জন্য তাদের পিকআপ থেকে শুরু করে অন্য বাসায় শিফটিং এগুলোর জন্য লোক প্রয়োজন। সে আইডিয়াটা একটা পিকআপ এর বিজনেস শুরু করার জন্য যেখানে করে তারা বাসার মালামাল গোচবাচ থেকে শুরু করে অন্য বাসায় ঠিকঠাক ভাবে পৌঁছে দেওয়ার কাজগুলো করবে।

Screenshot_20250318_184112_YouTube.jpg

ওই আইডিয়া থেকে তাদের এই বিজনেসটা শুরু হয়। প্রথম কয়দিন তারা সেভাবে কোন রেসপন্স পাইনি। তারপর হঠাৎ করে বেশ কয়েকটা অর্ডারের কল পায় তারা। এভাবে আস্তে আস্তে তাদের বিজনেসটা বড় হয়। শেষে গিয়ে তাদের ফ্যামিলিও সবকিছু মেনে নেয়।

Screenshot_20250318_184133_YouTube.jpg

Screenshot_20250318_184203_YouTube.jpg

Screenshot_20250318_184243_YouTube.jpg

সকল ছবি মোবাইলে স্ক্রিনশট নেওয়া।
নিজস্ব মতামত

এই নাটকের গল্পটা একদমই ভিন্নধর্মী ছিল। নাটকে ভালোবাসার গল্পের পাশাপাশি খুব সুন্দর একটা বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যাদের মাথার উপরে এত এত ঋণের বোঝা। জীবনে একবার ভেঙে পড়ে অনেকেই উঠে দাঁড়ানোর সাহস পায় না। নাটকে একবার ভেঙ্গে পড়ে পরবর্তীতে উঠে দাঁড়ানোর চিত্রটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এত ঋণের কারণে সে হতাশায় ছিল এবং পরে একটা ভালো বিজনেস প্ল্যানিংয়ের মাধ্যমে তারা সবকিছু কাটিয়ে ওঠে। আসলে জীবনে একভাবে উপরে উঠতে না পারলে অন্যভাবে চেষ্টা করা উচিত। এই সবকিছু নাটকের গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও নাটক রিভিউ টা ভালো লাগবে।

রেটিংস
৯/১০

নাটকের ইউটিউব লিংক

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 last year 
Screenshot_20250318_214826_X.jpgScreenshot_20250318_214813.jpgScreenshot_20250318_214347_SuperWalk.jpgScreenshot_20250318_214207_Chrome.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

জীবনের উত্থান-পতন আর বাস্তবতার ছোঁয়া নিয়ে এমন ভিন্নধর্মী গল্প সত্যিই প্রশংসার দাবিদার। হতাশার অন্ধকার থেকে উঠে আসার শক্তি আর নতুনভাবে পথ খোঁজার অনুপ্রেরণা নাটকটিকে আরো গভীরতা দিয়েছে। গল্পের উপস্থাপনা, বাস্তব চিত্রায়ন এবং আশা জাগানোর বার্তাগুলো দারুণ লেগেছে! রিভিউটি সুন্দরভাবে সাজানো হয়েছে, পড়ে নাটকটি দেখার আগ্রহ বেড়ে গেল। ধন্যবাদ আপু নাটকটি শেয়ার করার জন্য।

 last year 

নাটকের গল্পটা আসলেই বাস্তবমুখী ছিল। আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

আপু আপনার রিভিউ পড়ে বুঝতে পারছি এটা একদম বাস্তবধর্মী একটি নাটক। বিপদে হাল ছেড়ে না দিয়ে অন্যভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা উচিত। এই নাটকে এই বিষয়টা খুব সুন্দর ভাবে তুলে ধরেছে। এই ধরনের নাটক দেখতে খুব ভালো লাগে। আপনি সম্পূর্ণ নাটকের রিভিউ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।

 last year 

ঠিক বলেছেন আপু, নাটকে খুব চমৎকার একটা বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

এই নাটকটি একবার দেখতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আর দেখা হয়নি। তবে এই নাটকের রিভিউ পড়ে ভীষণ ভালো লাগলো। আসলে বিপদের সময় ভালোবাসার মানুষ পাশে থাকলে অনেক কিছুই করা সম্ভব। তাছাড়া ফারিন খুব সুন্দর একটি আইডিয়া দিয়েছিল। ঢাকা শহরের বেশিরভাগ মানুষ তো কিছুদিন পরপর বাসা পাল্টায়। যাইহোক এতো চমৎকার একটি নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

তাদের এই বিজনেস আইডিয়াটা আসলেই চমৎকার ছিল। পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

খুব সুন্দর একটি নাটকের রিভিউ পোস্ট শেয়ার করেছেন আপু।এ ধরনের ভিন্নধর্মী নাটকগুলো দেখতে আমার ও ভালো লাগে। সুন্দর রিভিউ করেছেন।সময় সুযোগ হলে দেখব আশাকরি।ধন্যবাদ জানাই শেয়ার করার জন্য।

 last year 

নাটকটা দেখলে আশা করি ভালো লাগবে আপনার কাছে। গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last year 

এত মিনিটের একটা নাটক মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই পড়ে নেওয়া যায়। আমি তো মনে করি দেখার থেকে রিভিউ পড়ে নেওয়াই ভালো। তাহলে নাটকের সম্পূর্ণ কাহিনীটা মাত্র ২ মিনিটেই জেনে নেওয়া যায়। বেশি সময় আর অপচয় করা লাগে না দেখে। আমি তো এখন সব সময় চেষ্টা করি নাটকের রিভিউর মাধ্যমেই কাহিনীটা জেনে নেওয়ার জন্য।

 last year 

এটা ঠিক বলেছেন, অল্প সময়ের মধ্যে নাটকের গল্প গুলো জানা যায়। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

রোহান আর তাসনিয়া ফারিন এর নাটক গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজ আপনি তাদের অনেক সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন। আমার কাছে তো খুব ভালো লেগেছে পুরো রিভিউ পোস্ট পড়তে। নাটকটা খুব ভালো লেগেছে, তাই ভাবছি সময় পেলে নাটকটা আমি দেখব।

 last year 

ওদের জুটিটা আমারও বেশ ভালো লাগে। সময় করে নাটকটা দেখার চেষ্টা করবেন আপু। আশা করছি ভালো লাগবে।

 last year 

বাহ আপু নাটকটি বেশ চমৎকারতো । নাটকের রিভিউ পড়ে দেখার ইচ্ছে করছে। এই ধরণের নাটক গুলো দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ সুন্দর একটি নাটকের রিভিউ সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সব সময়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64763.33
ETH 1875.75
USDT 1.00
SBD 0.38