রেনডম ফটোগ্রাফি √|√|
হ্যালো ,আমার বাংলা ব্লগ পরিবারের সদস্যগণ সকলে কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি ফটোগ্রাফী করতে খুব আগ্রহী।সময় সুযোগ পেলেই ছবি তুলার চেষ্টা করি।আজ আমি আমার তুলা কিছু ফটোগ্রাফী আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ছবিগুলো আপনাদের কাছে ভালো লাগবে।
কিছুদিন আগে খুবই গুরুত্বপূর্ণ কাজে আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সেইসময় মূলত ছবিটি তুলেছিলাম। ছবিটি হালকা এডিট করিছি সৌন্দর্য বাড়ানোর জন্য। গ্রামের প্রাকৃতিক রূপ , সাথে আকাশের অপার সৌন্দর্য ছবিটিকে বেশ মনমুগ্ধকর করে তুলেছে। বিস্তার সবুজ ঘাসের সাথে নীলচে আকাশ মিলে মিশে একাকার হয়ে গেছে।
চারদিকের শহুরে দালানের সাথে নীলাভ আকাশের সংমিশ্রণটি ভালোই হয়েছে। ছবিটি ময়মনসিংহ শহরে আমার চাচার বাসায় থাকাকালীন তুলেছিলাম। দিনটি ছিল পুরো রৌদ্রোজ্জ্বল।এত রোদের তাপ ছিল ওইদিন , সাথে গরম তো আছেই।তাই আকাশও পুরো নীলাভ সাদা হয়ে আছে।
ছবিটি আমার ভার্সিটি ক্যাম্পাসের ঠিক সামনের চিত্র।ক্লাস শেষে বন্ধুরা মিলে কিছুসময় বসে ছিলাম দশম ফ্লোরে। তখনই ছবিটি তুলেছিলাম।খুবই গরম ছিল ঐদিন। আকাশ পুরো সাদা মেঘে ছেয়ে গেসিলো।
ছবিটি ময়মনসিংহ শহর থেকে আমার গ্রামের বাড়ি যাওয়ার পথি মধ্যে তুলেছিলাম। রাস্তায় তখন মোটর বাইকে তেল নেয়ার জন্য আমরা দাঁড়িয়েছিলাম।ঠিক তখনই আমার চোখ যায় , সন্ধ্যার ডুবন্ত রক্তিম সূর্যের দিকে। শহুরে ব্যস্ততার মাঝেও ছবিটি দেখতে ভালো লাগছিল।
ছবিটি রেনডম তুলেছিলাম। আজকাল শহরের মাঝে এমন গাছপালা দেখতে পাওয়া খুবই বিরল। হয়ত জায়গাটি এখনো ব্যাবহার করা হয়নি বলেই কিছু সবুজের সমারোহ দেখা যাচ্ছে। নগরায়নের মাঝে এমন হাজারো গাছপালা কাটা পড়ছে। আবার সেই ফলও আমরাই ভোগ করছি।কিন্তু তবুও আমরা গাছপালা কাটা থামাই না।
ব্যস্ত নগরী ঢাকার সহজাত একটি রূপরেখা। কিছুদিন আগে হালকা হালকা বৃষ্টি পরতেছিল। তখন আমি এই রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলাম।তখন ল্যাপোস্টের আলোয় দেখি কিছু কিছু বৃষ্টির ফোঁটা দেখা যাচ্ছে। সাথে ছিল সবুজ গাছের পাতা এবং শহরের তারের জঞ্জালের চিত্র। ভাবলাম একটা ছবি তুলেই নেই।
সবাই ভালো থাকবেন।সবাই বেশি বেশি গাছ লাগানোর চেষ্টা করবেন। সকলের জন্য শুভকামনা রইলো।
আমি আরাফাত হাসান সৌনক। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেরএকজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে ভালোবাসি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি।আমি আমার পরিবারকে খুব ভালোবাসি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পেলাম ভাই আজকে আপনার পোস্ট থেকে। আপনি গুরুত্বপূর্ণ কাজে বাড়িতে গিয়ে গ্রামের দৃশ্যের চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার ক্যাম্পাসের ফটোগ্রাফি টাও অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাই আপনার মতামত শেয়ার করার জন্য। আপনাদের কাছে ছবিগুলো ভালো লেগেছে শুনে ভালো লাগলো, এতে আরো ফটোগ্রাফি করার উৎসাহ পায়।
আপনার জন্য শুভকামনা রইলো।
অনেক সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। রেনডম ফটোগ্রাফি গুলো আমি খুব পছন্দ করি। কারণ এর মধ্যে দেখার মতো অনেক রকমের ফটো থাকে। বেশি ভালো লেগেছে, অনেক সুন্দর সুন্দর ফটো ছিল।
ধন্যবাদ আপনাকে কমেন্টি করার জন্য। রেনডম ছবি আমিও বেশ পছন্দ করি।এতে নানান রকমের ছবি থাকে।
আপনার জন্য শুভকামনা রইলো।
আপনার আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি তে আকিশের অসাধারণ দৃশ্য ফুটিয়ে তুলেছেন। যেটা সত্যি চমৎকার লাগছে। আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। বেশ ভালো করেছেন ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
ধন্যবাদ ভাই আপনার মতামত শেয়ার করার জন্য। আপনাদের কমেন্টগুলো আরও উৎসাহ উদ্দীপনা জোগায় আরও বেশি বেশি ফটোগ্রাফি করার জন্য।
আপনার জন্য শুভকামনা রইলো।
আসলে বেশ কয়েকদিন ধরে দেখছি সবাই নীল আকাশের ছবি দিচ্ছে তার নিজ নিজ পোস্টে। যদিও আপনাদের পোস্টগুলো দেখে আমারও খুব হিংসা হচ্ছে। কেননা এত সুন্দর আকাশের ছবি যেহেতু আমি তুলতে পারছি না। এছাড়াও আজকের প্রতিটা ছবি আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন এবং বর্ণনাগুলো খুবই সুস্পষ্ট ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোকপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কমেন্টি পড়ে খুবই ভালো লাগলো দাদা।বেশ কয়েকদিন যাবৎ আকাশ খুবই পরিষ্কার ছিল , তাই হয়ত সবাই নীল আকাশের ছবি দিতেছে। ধন্যবাদ দাদা এত সুন্দর কমেন্ট করার জন্য।
আপনার জন্য শুভকামনা রইলো।
আজকে আপনি অসাধারণ কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই অনেক ভালো লাগলো। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে দুই এবং তিন নম্বর ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফিক করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই আপনাকে আপনার মতামত শেয়ার করার জন্য। আপনার কাছে ছবিগুলি ভালো লেগেছে শুনে ভালো লাগলো।
আপনার জন্য শুভকামনা রইলো।
গ্রামীণ পরিবেশ সবসময় অনেক সুন্দর হয় । বিশেষ করে এই সময় আকাশের সৌন্দর্য সবুজ শ্যামল পরিবেশ দারুন অনুভূতির মুহূর্ত। যেটা প্রতিনিয়ত উপভোগ করে থাকি। আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল । প্রত্যেকটা ছবি দেখতে অনেক সুন্দর।
জ্বি ভাই আপনি ঠিকই বলেছেন, গ্রামীণ পরিবেশ সব সময়ই সুন্দর হয়।কর ই বা এই সবুজ শ্যামল পরিবেশ দেখতে ভালো লাগে না। সকলেই গ্রামীণ পরিবেশে খুবই উপভোগ করে।
আপনার জন্য শুভকামনা রইলো।