গানে গানে কিছুক্ষণ:- তোমারই পরশে জীবন আমার, ওগো, ধন্য হলো

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটি গান পরিবেশন করতে। আশা করি আজকের এই বাংলা গানটি আপনাদের কাছে বরাবরের মতো অনেক ভালো লাগবে।

অনেক পুরনো দিনের একটি গান যেটা এখনো পর্যন্ত মানুষের মনে গেঁথে রয়েছে। সেই গানটি একটু চেষ্টা করলাম গাওয়ার জানিনা কেমন হয়েছে। তবে আশা করি মোটামুটি ভালই হয়েছে। কারণ সাথে মিউজিক থাকার কারণে গানটা শুনতে আমার কাছে বেশ ভালই লাগছে জানিনা আপনাদের কাছে কেমন লাগবে।

তারপরও বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন তাহলে চলুন আর বেশি কথা না বলে আজকের গানটি আপনাদের সাথে শেয়ার করা যাক।

20241014_005712.jpg

  • গানের নাম:- তোমারই পরশে
    জীবন আমার, ওগো, ধন্য হলো

  • কণ্ঠশিল্পী:-সুবীর নন্দী

  • কভার করেছি আমি:- @mamun123456

তোমারই পরশে
জীবন আমার

তোমারই পরশে-
তোমারই পরশে
জীবন আমার, ওগো, ধন্য হলো
তুমি যে আমার চির আশার আলো
তুমি যে আমার চির আশার আলো
তোমারই পরশে
জীবন আমার, ওগো, ধন্য হলো

তুমি যে আমার চির আশার আলো
তুমি যে আমার চির আশার আলো
তুমি আছ সারাক্ষণ আমার প্রাণে
স্বপ্ন-ভরানো মান-অভিমানে
তুমি আছ সারাক্ষণ আমার প্রাণে
স্বপ্ন-ভরানো মান-অভিমানে
তোমারই মমতা

আমার সকল আশা রাঙিয়ে দিল
তুমি যে আমার চির আশার আলো
তুমি যে আমার চির আশার আলো

তোমারই পরশে-
তুমি মোর জীবনের সুখের গীতি
হয়ো না কখনো তুমি দুঃখের স্মৃতি
তুমি মোর জীবনের সুখের গীতি
হয়ো না কখনো তুমি দুঃখের স্মৃতি
তোমারই সাধনা

আমার মনের মাঝে ঠাঁই যে পেল
তুমি যে আমার চির আশার আলো
তুমি যে আমার চির আশার আলো

তোমারই পরশে
জীবন আমার, ওগো, ধন্য হলো
তুমি যে আমার চির আশার আলো
তুমি যে আমার চির আশার আলো
তোমারই পরশে-

যাই হোক বন্ধুরা পুরো গানটি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আপনার আপনাদের মূল্যবান মত মন্তব্য শেয়ার করবেন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্তই।

নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা

mamun benner.jpg
text15.png

আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।

text15.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

পুরনো এই গানটি শুনতে এখনো অনেক ভালো লাগে। এই গানের মাঝে অদ্ভুত রকমের এক মায়া লুকিয়ে আছে। আপনার কন্ঠে এই গান শুনে খুবই ভালো লাগলো ভাইয়া। দারুন একটি গান উপস্থাপন করেছেন আপনি।

 2 years ago 

বর্তমানের গানের থেকে পুরোনো গান শুনতেই বেশি ভালো লাগে। আমিও পুরোনো গান বেশি শুনি। আপনি আজ খুব সুন্দর একটি গান কভার করেছেন। আপনার কণ্ঠে এত সুন্দর গান শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গান কভার করার জন্য।

 2 years ago 

আজ আপনি যেখানে কভার করেছেন এটা শুনতে আমার অনেক সুন্দর লেগেছে। এই গানটা আমার আগে কখনোই শোনা হয়নি। আজকের প্রথমবারের মতোই আপনার কন্ঠ শুনতে পেয়েছি। পুরো গানের কভার টা আপনি খুব সুন্দর ভাবে করেছেন। এরকম গানগুলো যত শুনি ততই ভালো লাগে। মিউজিকের সাথে পুরো গানের কভার করায় বেশি ভালো লাগছে শুনতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63435.83
ETH 1848.63
USDT 1.00
SBD 0.39