আমার বাংলা ব্লগ- তোরে পুতুলের মত করে সাজিয়ে বাংলা গান 😭😭

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন বন্ধুরা সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটু সুন্দর বাংলা গান শেয়ার করতে চলেছি। আশা করি বন্ধুরা আজকের গানটি আপনাদের ভালো লাগবে।

20240917_234715.jpg

আজকে যে গানটি আপনাদের মাঝে আমি উপস্থাপন করছি এই গানটি কুমার বিশ্বজিতের অনেক পুরনো একটি গান। তবে মানুষের মনে এখনো জায়গা করে রেখেছে এই গানটি গানের সুর গানের কথা সবকিছুই অনেক মনোমুগ্ধকর।

তাইতো ভাবলাম আজকে আপনাদের মাঝে এই গানটি একটু চেষ্টা করি গাওয়ার। জানি খুব বেশি ভালো হয়নি তবে চেষ্টা করেছি যাতে আপনাদের একটু হলেও ভালো লাগে। এমন একটি গানের সাইট রয়েছে যেখানে মিউজিকের সাথে সাথে গান গাওয়া যায় তাই ভাবলাম ওখানেই গানটি রেকর্ড করি। তারপর আমি গানটি ডাউনলোড করে ইউটিউবে আপলোড করেছি।

আর সেই গানটি আপনাদের মাঝে উপস্থাপন করছি ভালো লাগবে অবশ্যই আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন। জানেন তো আমি একজন শ্রমিক তাই খুব বেশি সময় পায়না তবে যখনই সময় পাই নিজেকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি তাই সেটা ভালো হোক বা খারাপ হোক। তাই আমি আশা করি গানটি যেমনই হোক আপনারা তেমন খারাপ কোন মন্তব্য করবেন না। তাহলে চলুন বন্ধুরা গানটি শোনা যাক।

গানের নাম- তোরে পুতুলের মত করে সাজিয়ে
কণ্ঠশিল্পী- কুমার বিশ্বজিৎ

গানের কথা

তোরে পুতুলের মতো করে সাজিয়ে
হৃদয়ের কোঠরে রাখবো,
আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে
সারাটি জীবন ভরে দেখবো।
আমি নেই নেই নেই রে,
আমি নেই নেই নেই রে,
যেন তোরই মাঝে হারিয়ে গেছি।

তোরে পুতুলের মতো করে সাজিয়ে
হৃদয়ের কোঠরে রাখবো।
আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে
সারাটি জীবন ভরে দেখবো
তোর রিনিঝিনি কাঁকনের ছন্দ
নির্ঘুম স্বপ্নে বাজে রে,
আর নন্দিত বাঁধনের শিহরণ
দু'চোখের জানালায় জাগে রে।
তোরে রংধনু সাত রঙ রাঙিয়ে
ফুলদানি সাজিয়ে রাখবো,
আর কপালেতে নীল টিপ পড়িয়ে
প্রেমেরই আল্পনা আঁকবো।
আমি নেই নেই নেই রে,
আমি নেই নেই নেই রে,
যেন তোরই মাঝে হারিয়ে গেছি।

তোর ভাবনার করিডোরে সারাদিন,
হেঁটে হেঁটে যেন আমি মরেছি।
আর স্বপ্নেতে জেগে জেগে পাহারা
অধরেতে ঠাঁই করে নিয়েছি,

তোরে বুকেরই কারাগারে চিরদিন
বন্দী করে আমি রাখবো।
আর শূন্য জীবনে আমারই
অনিমেষ জড়িয়ে যে রাখবো।
আমি নেই নেই নেই রে
আমি নেই নেই নেই রে,
যেন তোরই মাঝে হারিয়ে গেছি।

তোরে পুতুলের মত করে সাজিয়ে
হৃদয়ের কোঠরে রাখবো
আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে
সারাটি জীবন ভরে দেখবো
আমি নেই নেই নেই রে
আমি নেই নেই নেই রে
আমি নেই নেই নেই রে
আমি নেই নেই নেই রে
আমি নেই নেই নেই রে
আমি নেই...

বন্ধুরা গানের পুরো কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম, আপনারা চাইলেও মিলিয়ে নিতে পারেন। আশা করি সব জায়গায় ঠিক আছে। বন্ধুরা সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্তই।

নিজের সম্পর্কে ছোট্ট কিছু বর্ণনা

mamun benner.jpg
text15.png

আমি মোঃ মামুন, বাংলাদেশী। তবে কাজের সুবাধে বর্তমানে মালয়েশিয়ায় প্রবাসি জীবন যাপন করছি। নিজের অনুভূতিগুলোকে লেখার মাধ্যমে প্রকাশ করি এবং অভিজ্ঞতাগুলেোকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তবে গান করতে বেশী ভালোবাসি, আর গেম খেলতেও ভালোবাসি,তাই অবসর সময়ে গান করি, ও গেম খেলি। বন্ধুত্ব তৈরী করতে ভালোবাসি। জীবনকে ভালোবাসি এবং উপভোগ করার চেষ্টা করি।

text15.png

Sort:  
 2 years ago 

খুব সুন্দর একটি গান কভার করেছেন। এই গানটা আমার বেশ ভালো লাগে। ২০১০ সালের দিক থেকে এখনো শুনি। তোমার বিশ্বজিতের অসাধারণ একটি গান ছিল এটা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ব্যস্ততার মাঝেও আপনার পছন্দের এই গান গেয়েছেন। আর সুন্দর করে গানটি উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। এই গানটি সত্যি অনেক ভালো লাগে। আর আপনার কন্ঠে শুনতে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

তোরে পুতুলের মত করে সাজিয়ে গানটি আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে আপনার কন্ঠে গানটি শুনে অনেক বেশি ভালো লাগলো। আমরা সকলেই ব্যস্ততার মাঝেও নিজের কাজ গুলো করার চেষ্টা করছি। আপনার জন্য শুভ কামনা রইল।

 2 years ago 

অনেক সুন্দর একটি গান ব্যবহার করেছেন আপনি। আপনার কন্ঠে গানটা শুনতে অনেক ভালো লাগলো। এই গানটা অনেক পুরাতন। তবে আমাদের মাঝে কিন্তু এখনো নতুন মনে হয়। কারণ ভাল লাগার গান কখনো পুরাতন হয় না।

 2 years ago 

আপনার কন্ঠে পরিবেশন করা প্রতিটি গান আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে আমার একটি প্রিয় গান পরিবেশন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কন্ঠে এত সুন্দর একটি গান শুনতে পেরে বেশ ভালো লাগলো। আপনি আপনার সর্বোচ্চ দিয়ে গানটি পরিবেশন করার চেষ্টা করেছেন।

 2 years ago 

খুব সুন্দর একটি গান কাভার করেছেন ভাইয়া। আপনার গলায় গানটি শুনতে পেয়ে খুবই ভালো লাগছে। এত সুন্দর ভাবে গানটি কাভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনি অনেক সুন্দর করে একটা গানের কভার করেছেন। আপনার কন্ঠে এই সুন্দর গানটা শুনতে আমার কাছে অনেক ভালো লেগেছে। মিউজিকের সাথে গানের কভার করার কারণে একটু বেশি ভালো লেগেছে পুরোটা শুনতে। এরকম গান গুলো অনেক সুন্দর হয়। যদি মিউজিকের সাথে কভার করা হয় তাহলে একটু বেশি ভালো লাগে। ব্যস্ততার মাঝেও গানটার কভার করেছেন দেখে ভালো লাগলো। আপনার কন্ঠে এরকম গান কিন্তু সব সময় শুনতে চাই।

 2 years ago 

ভাইয়া আপনি চমৎকার একটি গান কভার করেছেন। চমৎকার একটি গান শুনে অনেক ভালো লাগলো। এই গানটি আগে অনেক শুনতাম। আর আপনার কণ্ঠ শুনে আরো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি গান পরিবেশন করার জন্য।

 2 years ago 

আমার কাছে গান শুনতে অনেক বেশি ভালো লাগে। গান শুনলে মন মাইন্ড অনেক বেশি ভালো হয়ে যায়। মন খারাপের সময় গান শুনতে আমি অনেক বেশি ভালোবাসি। এরকম ভাবে সুন্দর সুন্দর গানের কভার করলে সেগুলো শুনতে অসম্ভব ভালো লাগে। আপনি প্রায় সময় খুব সুন্দর সুন্দর গান করেন। আপনার গান কিন্তু বেশিরভাগ সময় আমার শোনা হয়ে থাকে। আবেগ দিয়ে গানটা কভার করাতে আরো বেশি ভালো লেগেছে। এরকম সুন্দর একটা গান কভার করেছেন এজন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65564.78
ETH 1918.22
USDT 1.00
SBD 0.38