বুলেট ট্রেন||মুভি রিভিউ

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন,আমিও ভাল আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি মুভি রিভিউ

Screenshot_2024-11-09-11-12-46-166_org.videolan.vlc.jpg

সংক্ষিপ্ত বিবরণ

মুভির নামবুলেট ট্রেইন
ভাষাইংরেজি
অভিনয়েব্রাড পিট,জোয়ি কিং,ডেভিড লিচ,ক্যারেন ফুকুহারা
রিলিজ ডেট৫আগস্ট২০২২
জনরাঅ্যাকশন
পরিচালকডেভিড লিচ
রেটিং১০/১০

Screenshot_2024-11-09-11-13-20-963_org.videolan.vlc.jpg

মুভির প্লট

এই পৃথিবীর অনেকেই ভাগ্য বিশ্বাস করে,আবার অনেকেই করে না। অনেকে ভাবে আমরা নিজের ভাগ্য নিজেরা নিয়ন্ত্রণ করি কর্মের মাধ্যমে। মানুষের টা আমি জানিনা,তবে আমি নিজে ভাগ্যকে খুব বিশ্বাস করি,তার মানে এমন না যে আমি ঘরে বসে কোটিপতি হওয়ার আশা করব ভাগ্যের ভরসায়।

আমি মানি আমি একটা গাছ লাগাবো,যত্ন ফল খাওয়ার জন্য কিন্তু সে ফল আমি খেতে পারব কিনা তা নির্ভর করে ভাগ্যের উপর। আমার ভাগ্য আমার উপর সুপ্রসন্ন নয়।যা করি তারই উল্টো হয়। এই মুভির হিরো ঠিক আমার মতই একজন।এখন আসল গল্পে আসি,

Screenshot_2024-11-09-11-34-16-869_org.videolan.vlc.jpg

মূল চরিত্র একজন পেশাদার হিটম্যান "লেডিবাগ"।লেডিবাগ তার ছদ্মনাম।সে তার মন্দভাগ্যের উপর বিরক্ত হয়ে সে কিছুদিন আধ্যাত্মিক কাউন্সিলিং করে ফিরে আসে। ফিরে আসার সাথে সাথেই তাকে আরেকজন হিটম্যান এর বদলে কাজে পাঠানো হয়। কাজ খুব সিম্পল,একটি বুলেট ট্রেন থেকে একটি ব্রিফকেস নিয়ে নেমে আসতে হবে।

কিন্তু ঐযে ভাগ্য,প্রথমেই লেডিবাগ তার টিকেট হারিয়ে ফেলে,এরপর ট্রেনে ওঠার পর খুব সহজেই ব্রিফকেস টি খুজে পায়,কিন্তু তারপরেও তার মনে সন্দেহ হতে থাকে যে এর মাঝে কোন ঝামেলা আছে। কথায় বলেনা,খারাপ এর চিন্তা করলে খারাপ ই হয়। সে যখন ট্রেন থেকে নামবে তখনই সেখানে হাজির হয় আরেক হিটম্যান, সে লেডিবাগ কে খুন করার চেষ্টা চালাতে থাকে আর বলতে থাকে সে প্রতিশোধ নিতে এসেছে,এদিকে লেডিবাগ একে চেনেই না,তার ক্ষতি করা তো দূরের কথা।

Screenshot_2024-11-09-12-43-41-539_org.videolan.vlc.jpg

এভাবে যতবারই সে নামতে যায়,ততবারই একজন করে হাজির হয়। এখন কাহিনীতে আসে নতুন টুইস্ট,লেডিবাগ যে ব্রিফকেস নিতে এসেছে সেটা আবার একজন মাফিয়া বস " হোয়াইট ডেথ" এর ছেলের মুক্তিপন। তাই সেই মুক্তিপন রক্ষার জন্য আবার দুইজন প্রফেসনাল হিটম্যান ছিল।ভাগ্যক্রমে এরাও আবার লেডিবাগ এর শত্রু।ফলে এদের সাথেও ঝামেলা লেগে যায়।

এভাবেই আস্তে আস্তে এগিয়ে চলে মুভি,আর প্রতি মূহুর্তে হাজির হয় নতুন নতুন টুইস্ট।তবে সম্পূর্ণ মুভিটিই ঐ বুলেট ট্রেনের মাঝেই।ট্রেনের স্টেশনে মুভির শুরু স্টেশনেই শেষ।

ব্যক্তিগত অভিমত

অনেকদিন পর এমন দারুন একটি মুভি দেখলাম।একটা মুহুর্তও ফোনের পর্দা থেকে চোখ সরানোর উপায় নেই। একে ধুন্ধুমার ফাইট তার উপর হালকা কিন্তু কার্যকর কমেডি। দুইটার কম্বিনেশন একদম জমে ক্ষীর। আর সেই সাথে একটা সফট মেসেজ,তুমি যাই করো ভাগ্যকে এড়ানোর সাধ্য তোমার নেই।আপনিও যদি অ্যাকশন ফিল্মের ভক্ত হয়ে থাকেন তবে আজকেই ডাউনলোড করে দেখে ফেলুন।আমি ১০/১০ দেব।

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ! মুভি রিভিউ টি পড়ে মনে হলো মুভিটি যেমন একশনে জমজমাট, তেমনি মজারও আছে! আর ভাগ্য তে আমিও মানি। অনেকটা তোমার মতোই, ভাগ্য সুপ্রসন্ন হতে হবে, তবে আমারো কাজটাও করতে হবে। মুভিটা দেখার চেষ্টা করবো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63928.68
ETH 1855.62
USDT 1.00
SBD 0.39