ভালো আইডিয়াগুলো কোথায় পাওয়া যায় ?

in #motivation8 years ago (edited)

যদি প্রশ্ন করা হয়, পৃথিবীর সবথেকে ভালো আইডিয়াগুলো কোথা থেকে আসে ? অনেক রকমের উত্তর আসবে । কেউ বলবে বাথরুম থেকে, কেউ বলবে অবসর সময় থেকে, কেউ আবার ঠাট্টার ছলে বলবে বিয়ে করলে মাথায় অনেক আইডিয়া আসে ! এমন অনেক রকম উত্তরের মেলায় সঠিক উত্তর কোনটি ? আসলে পৃথিবীর সবথেকে ভালো আইডিয়াগুলো আসে কবরস্থান থেকে । শুনে খুব অবাক হচ্ছেন তাই না ?

image.png

Image Source

অবাক হবারই কথা, একটা ভিডিওতে দেখলাম এমনটাই বলা হয়েছে । যুক্তিটাও বেশ চমৎকার । ভিডিওতে বুঝানো হয়েছে আমাদের মাথায় দারুন দারুন সব আইডিয়া আস্তে থাকে প্রায়ই । এই আইডিয়াগুলোর প্রায় সবগুলোই আমরা একটা সময় ভুলে যাই । যেগুলো ভুলে যাই না, সেগুলোর কিন্তু প্রয়োগও করা হয় না বেশিরভাগ সময়েই । সব আইডিয়া এসে জমে মাথায়, আর এতো শত আইডিয়া মাথায় নিয়ে আমরা এক সময়ে মারা যাই । আমাদের সাথে সাথে আইডিয়াটাও কবরে চলে যায়। এজন্যেই বলা হয়েছে, সব থেকে ভালো আইডিয়াগুলোর সন্ধান মেলে কবরেই !

এর মূল কারনটা কি জানেন ? এর মূল কারন হচ্ছে আমাদের দ্বিধা । ধরেন, আপনার একটা ফাটাফাটি আইডিয়া আছে মাথায় । আপনি এমন একটা প্রজেক্টের প্লান করলেন যেটা পুরো ঢাকা শহরের ট্রাফিক জ্যাম কমিয়ে দেবে সহজেই ! আইডিয়া সুন্দর, চেষ্টা করলে হয়তো আপনি আপনার প্লান নিয়ে এগিয়ে যাবেন । কিন্তু বাগড়া দেয় দ্বিধা । আপনার মধ্যে কনফিউশন শুরু হয়ে যায় - পারবেন তো ঠিক মত সব কাজ করতে ? ভুল হবে না তো ? আর্থের ঘাটতি পরবে কি ?

এতো শত দ্বিধা আর " আমি কি পারবো ? " এমন প্রশ্নের ভীড়ে এক্সময় কাজের আগ্রহটাই চলে যায় । আপনার দ্বিধাই জয়ী হয়, আর প্রজেক্টে ধুলো জন্মে । একসময় সেটা আর কোন কাজেই আসে না, আপনার প্লান আপনার মনেই রয়ে যায় । একটা সময়ে ঐ ভিডিওর মতোই আপনার স্বপ্নগুলো হারিয়ে যায় আপনার সাথেই ।

ওয়ারেন বাফেট একটা কথা বলেছিলেন,

"We don't see our lost opportunities, as we see our failures."

সোজা একটা কথা, কিন্তু এর অর্থ অনেক গভীর । আপনি যখন কোনো কাজে ব্যর্থ হন, তখন আপনার চোখে পড়ে সেই ব্যর্থতাটাই । সেখানে আপনার ফোকাস রেখে আপনি সিদ্ধান্ত নেন, তাই ঐ ব্যর্থতাকে ফলাফল ভেবে আপনি আর সেই কাজে এগোতে চান না। একবার ভেবে দেখুন তো, আপনি যদি ঐ ব্যর্থতার দিকে চোখ না দিয়ে, যে সুযোগটা হাতছাড়া হতে পারে সেদিকে চোখ দেন, তাহলে কিন্তু আপনার ঐ কাজটা করার প্রতি আগ্রহ আরো বেড়ে যাবে ।

ব্যর্থতা আসতেই পারে, হতাশ হতেই পারেন আপনি। কিন্তু তাই বলে যদি হাল ছেড়ে দেন, তাহলে যে সুযোগটা হাতছাড়া হতে যাচ্ছে, সেই সুযোগ আবার পাবেন কি আপনি ? এটুকু ভেবেও কিন্তু এগিয়ে যেতে পারেন আপনি, সাফল্য আসতে বেশি দেরি হবে না !

পরিশেষে একটা কথাই বলব, হাল ছাড়া যাবে না। আইডিয়াগুলোকে হারিয়ে যেতে দিবেন না। নিজের স্বপ্নকে ফলো করুন, সাফল্য দেখা দেবেই !


আমার এই লেখাটি যদি আপনাদের ব্যক্তিজীবনে কোন উপকারে আসে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ !
Sort:  

wow..amr..khub vlo laglo tmr post ta pora thanks..for sharing..

This post has received a 22.19 % upvote from @booster thanks to: @alaminhosssain.

@steemcleaners this user has been abusing bud bots for months. Along with a few other users, every post has large bid not purchases

Do your research.. you are on frontrunner guild..Whenever we buy vote from booster your vote automatically come to us.

I know exactly what I am doing. I am seeking out those that abuse the system. You and a couple of your buddies have been doing the same thing for a long time and it’s time people started flagging you for bid bot abuse. I’ve taken notice and everytime you 15+ SBD to booster and you get my autovote, I will remove it and flag your stuff. You are just only helping yourself, not the community and I’m not a fan. Once you start helping the community and quit abusing bud bots i will stop flagging your posts

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 62938.30
ETH 1695.94
USDT 1.00
SBD 0.38