মা’কে নিয়ে প্রবাসীর করুন এক লেখা, আপনার চোখ ভিজিয়ে দিবে !!

in #mother9 years ago

বহুদিন পর মাকে ছুঁয়ে দেখার আনন্দে বিভোর হয়েছিলাম, থমকে গিয়েছিল আমার চারপাশ, সমগ্র পৃথিবী। সেই মুখ, সেই চোখ, চুল সবকিছু আগের মতোই চোখের ষ্টি কমেছে, বয়সের ভারে আরেকটু ন্যুব্জ হয়েছেন, আমার জন্য অপেক্ষার ক্লান্তি তাঁকে একটুও স্পর্শ করেনি।

প্লেন থেকে নেমে ঢাকায় দুই দিন, এই দুটোদিন কীভাবে যে কেটেছে আমার আর ওদিকে মার? তারও সময় কাটেনি আমাকে দেখার অপেক্ষার। অবশেষে এল সেই সন্ধিক্ষণ, মাকে দেখা ছুঁয়ে দেখা, একদম কাছ থেকে,
না দেখার যে কষ্ট জমাট বেঁধে ছিল বুকে তা যেন এবার উপচে পড়ল দুজনার।

স্বভাবে মা একটুও বদলাননি। ঠিক আগের মতোই। আমার বিশ্রাম, খাওয়া, গোসল সব ঠিকমতো হচ্ছে কিনা, কেন ইলেকট্রিসিটিকে আজকেই যেতে হবে, নিরুপায় মার আক্ষেপ। ঠিক মনে পড়ছে না এর আগে সেই কবে মাকে এভাবে জড়িয়ে ধরেছি আদর করেছি, কপালে চুমু খেয়েছি?

প্রিয়জনের সান্নিধ্যে এলেই সময় অনেক বেশি দ্রুত গড়িয়ে যায় পৃথিবীতে বড় বেশি নিষ্ঠুর এই সময়, সে নিজেই নিজের হিসাব করে দেয়। আগে মায়ের কাছে আসলে সময়টা থাকত শুধুই আমার আর মার এখন? হয়েছে অনেক আমার সময়ের ভাগীদার। তারা যেমন আমার সময়কে ভাগ করে নিয়েছে নিয়েছে আমার মায়ের সময়কেও।

মায়ের সাথে কটা দিন মাত্র কটা দিন কত দ্রুত পেরিয়ে গেল মনে হলো স্বপ্নের মতন, যেন ঘুম ভাঙল মাকে নিয়ে একটা মধুর স্বপ্ন দেখার পর। দেখতে দেখতে ফেরার পালা, ঝাপসা চোখে মা তাকান চতুর্দিক, আমার দৃষ্টি ছিল অবনত, বুকে আবার জমাট পাথর। চোখের জলকে নদীর শীতল জলের ঝাপটায় লুকোনো গেলেও
বুকের বাম পাশের চিনচিনে ব্যথাটিকে লুকোনো গেল না। সেই ব্যথা নিয়েই আবার ফিরতে হলো।এখন আবারও অপেক্ষা, শুধুই অপেক্ষা মাকে আবার দেখব কবে।01-mother-and-child.jpg

Sort:  

darun. apnar kaj khub valo hosse.

vay rank besi hocca na to

so sad but it's right

really heart touching

mother is the only person who can realize pain and love from far..so do we.love your mother and try to make her happy

ma prithibir shocheye apon

hmm obossoi

ha obossoi

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59401.24
ETH 1567.62
USDT 1.00
SBD 0.42