দুপুরবেলা কাঁচা আম মাখা খেলাম।
এমনিতেই কয়েকদিন থেকে প্রচুর গরম পড়েছে, যার কারণে সেভাবে বাইরে বের হওয়া যাচ্ছে না। তাছাড়া গরম বেশি অনুভব হয় দুপুর বেলার দিকে, এজন্য চেষ্টা করি বাড়ির ভিতরেই থাকার জন্য। তবে আজ আর দুপুরবেলার দিকেও কোন ভাবেই বাড়ির ভিতরে থাকা যাচ্ছিল না, এমনিতেই প্রচন্ড গরম তার ভিতরে বিদ্যুৎ ছিল না। সব মিলিয়ে একদম অস্বস্তিকর অবস্থা।
গত বছর অবশ্য বাড়ির সামনে বসে থাকার জন্য একটা টং বানানো হয়েছিল, সেখানে সবাই গরমের সময় সকাল দুপুর কিংবা রাত্রিবেলা করে বসে সময় কাটায়। আজ যখন দুপুর বেলায় টংয়ের দিকে গিয়েছিলাম , তখন গিয়ে দেখি অনেকেই বসে আছে।
সবাই যে যার মতো করে টুকটাক গল্প করছিল , তাদের গল্প শুনে মনে হচ্ছিল, তারা কাঁচা আম মাখা খাবে। কাঁচা আম ঝাল দিয়ে খেতে এমনিতেই অনেক মজা লাগে, তার ভিতরে সেটা যদি আবার বিভিন্ন মসলা দিয়ে মাখানো হয়, তাহলে সেই স্বাদ যেন আরো বেড়ে যায়।
পার্শ্ববর্তী বাড়ির কাকু তার গাছের কাঁচা আম দিয়েছিল। তবে আমগুলো প্রচুর টক ছিল, তারপরেও আম দিয়েছে এটাই অনেক। অবশেষে একটা প্লেটে করে শুকনো মরিচ, লবণ, চিনি, সরিষার তেল একত্রে মাখিয়ে তার ভিতরে কেটে রাখা কাঁচা আম গুলো দেওয়া হয়েছিল। মূলত তো এভাবেই আম মাখানো হয়েছিল।
দারুণ খেতে হয়েছিল, এখন যখন পোস্ট লিখছি, তখন ছবিটা দেখছিলাম আর মনের অজান্তেই মুখ নাড়াচাড়া করছিলাম ।
দীর্ঘদিন পরে বাড়ির আশেপাশের সবাই মিলে কাঁচা আম মাখা খেলাম, তাও আবার কলা পাতায় করে। মুহূর্তটা সত্যিই আনন্দঘন ছিল। এমন আনন্দঘন ভাবে সময় যদি মাঝে মাঝেই কাটানো যায়, তাহলে ভালই হয়।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
ওহ,লোভ লাগিয়ে দিলেন তো ভাইয়া।দুপুরবেলা কাঁচা আম মাখা দেখে জিভে জল চলে আসলো।খুবই ভালো লাগে এটা ঝাল ঝাল করে খেতে,বেশ মজার হয়।তবে আপনাদের আম মাখাটি বেশ মজার হয়েছে বোঝা যাচ্ছে, ধন্যবাদ আপনাকে।
গরম বাড়ার সাথে সাথে লোডশেডিং বেড়ে যায়। আর এই সময় ঘরে থাকা সত্যি অনেক কঠিন হয়ে যায়। আর সময়টা দারুন ভাবে উপভোগ করার জন্য এরকম মজার খাবার হলে একেবারে জমে যায় ভাইয়া। আম মাখা খুবই লোভনীয় লাগছে।