দিনলিপি : বার্গার খেতে যাওয়া।
চলুন শুরু করা যাক আমার আজকের পোস্ট, বার্গার খেতে যাবার সুন্দর মুহুর্ত।
এবছর রোজার ঈদে গেছিলাম মামার বাসা ঢাকায়। আর এখানেই তো জাদুর প্রদীপ, মোটামুটি যা খুশি তাই পাওয়া যায়। মানে শখের কিছু চাইলে পাওয়া যায়।
টিভি দেখার সময় হঠাৎ বার্গার এর এড আসায় মামাকে বললাম বার্গার খাব।কারন সচারাচর আমরা এগুলো খাই না।তাই মামা বললো চলো একদিন যাই সমস্যা হলো এবার আমরা খুব অল্প সময় এর জন্য গিয়েছিলাম। শনিবার ৫/৪/২০২৫ এই বাসায় ফিরবো। বৃহস্পতিবার মামাকে।বলেছি, শুক্রবার মামা ঢাকার বাহিরে দাওয়াতে গিয়েছিলো।তাই আর নিয়ে যেতে পারে নি। তাই শনিবার বাসায় ফেরা বাতিল করে মামা বললো আজকে খাওয়াবে বার্গার। আবার সমস্যা হলো শনিবার আমরা নিরামিষ খাই। কিন্তু মামার জোরাজুরিতে আমিষ খাই।
শনিবার ৫ টার দিকে বের হই বাসা থেকে। বের হতেই আকাশ খারাপ হয়ে আসলো।আমরা তারাতারি একটা বার্গার এর দোকান এ ঢুকলাম। দুইটা বার্গার আর ফ্রেন্স ফ্রাই অর্ডার দিলাম। আর বাসার জন্য চারটা বার্গার অর্ডার দিলাম।
খাওয়া শেষ করে বের হতেই অনেক বৃষ্টি। দৌড়ে পাশের জামাকাপড় এর দোকান এ ঢুকলাম। তারা প্রথম এ একটু অসস্তি বোধ করলো, আসলে এটা আমার মনের অনুভূতি। তারপর মামা জামাকাপড় দেখা শুরু করল। এবং একটি প্যান্ট আর আমার গেঞ্জি কিনলো।
তারপর বাসায় এসে সবার বার্গার দিয়ে দিলাম। যেহেতু পরেরদিন বাসায় আসবো তাই ব্যাগ গুছিয়ে নিতে শুরু করেছিলাম।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.