আমার তোলা কিছু ছবি।।

in আমার বাংলা ব্লগlast year
সবাই কে আমার নমষ্কার ও আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও অনেক ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আপনাদের মাঝে শেয়ার করব আমার তোলা কিছু ছবি। বিগত কিছু দিন নিজের ব্যাস্ততা, বিদ্যুৎ ঠিকঠাক না থাকা আর বৃষ্টি সব মিলিয়ে কোন কাজই ঠিক মতো হয় নি।

যাইহোক চলুন শুরু করা যাক আমার আজকের পোস্ট টি।।।

১ নং ছবি।।।

5753.jpg
শুরুটা খাবার দিয়ে করলাম। পাস্তা আমার খুব পছন্দের। আর গতকালের এই পাস্তা আমার বোন বানিয়েছে।দেখতে যেমন সুন্দর খেতে ও তেমন সুস্বাদু ছিল।

২ নং ছবি।।।

5746.jpg

সচারাচর এখন আর এই পোকা দেখা যায় না, আমার।চোখে পরে নি। গতকাল দেখি ডাইনিং রুমে এর ভিড় করেছে। লাইট বন্ধ করে রাখলে আবার চলে যায়।

৩ নং ছবি।।।

5476.jpg

বৃষ্টি আর খিচুড়ি এক দম পরিপূর্ণ জুটি। এই কদিন অনেক বৃষ্টি তাই মা গন্ধ পাতার বড়া, বেগুন ভাজা ও মসুর ডাল এর খিচুড়ি তৈরি করেছিলো। অনেক সুন্দর ও মজাদার ছিল সাথে বৃষ্টি ময় শীতল পরিবেশ।

৪ নং ছবি।।।

5442.jpg

বৃষ্টি দেখতে আমার অনেক ভালো লাগে। আর সেদিন বৃষ্টি দেখার সময় মাটির দিকে তাকিয়ে দেখলাম জল গুলো এত সুন্দর তরঙ্গ তৈরি করছে তাই ক্যামেরাবন্দি করলাম।

৫নং ছবি।।।

4897.jpg

এটি আমার কলেজের ছবি। গুলো মুলত গাছ এর ফুল তবে দেখতে কাশফুল এর মতো। বাতাসে এগুলো দুলছিলো আর আমি দেখছিলাম। এক সময় ক্যামেরাবন্দি করলাম।

৬নং ছবি।।।

901.jpg
এটি ও আমার কলেজে এর ছবি। এটি আমার বিভাগের ভবনের সামনে তোলা। সূর্য ভবনের উপর এত সুন্দর করে ছিলো গাছ এর পাতার ফাঁকা অংশ দিয়ে অনেক সুন্দর লাগছিলো।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাই।

Device :Tecno camon 40

location

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

5836.jpg

5835.jpg

 last year 

আপনার ছবিগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে। তবে লাইটের পোকার ফটোগ্রাফিটি দেখে প্রথমে মনে হচ্ছিল যেন উপর থেকে কিছু ঝড়ে পড়ছে। বেশ ভালো লাগলো দেখতে আর তার সাথে ভালো লাগলো পাঁচ নম্বর ছবিটি। বৃষ্টির এমন সুন্দর দৃশ্য দেখতে আমারও বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 61335.03
ETH 1628.31
USDT 1.00
SBD 0.41