গাছ কেনা ও বাগান করা।

in আমার বাংলা ব্লগlast year
সবাই কে আমার নমস্কার ও আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি তবে আজ আর সুস্থ নেই। গতকাল থেকেই হালকা ঠান্ডা তবে তা আজ জাকিয়ে বসেছে। সবচেয়ে কষ্ট হচ্ছে এই শুকনা কাশি। আর এদিকে কদিন বেশ রোদ হয় দুপুর এ আবার রাতে আকাশ খারাপ করে। গতকাল রাতে ও তাই কিন্তু আজ ভোর থেকে বৃষ্টি শুরু। যা আজ সারাদিন ধরে একটু হয় একটু থামে। আর যেহেতু বৃষ্টি তাই এখন গাছ লাগালে গাছ হয়। তাই কিছু গাছ কিনলাম। আজ আপনাদের মাঝে সেই গাছ কেনা ও বাগান করার কিছু মুহুর্ত তুলে ধরব।

IMG_20250428_121015.jpg

চলুন শুরু করা যাক আমার আজকের পোস্ট টি।।

আমাদের এখানে তেমন কোন নার্সারি নেই। তবে আমাদের বাড়ি থেকে একটু দুরে এক বয়স্ক চাচা অনেক গাছ নিয়ে ছোট একটা দোকান দিয়েছে। মা টিউশন পড়াতে যাবার সময় সেই দোকান দেখে আমায় বাসায় এসে বললো।পরের দিন মা আর আমি মিলে গেলাম দেখলাম অনেক গাছ আছে।

IMG_20250424_160502.jpg

আমাদের বাসায় আগে থেকে নয়নতারা, অপরাজিতা , মানি প্লান্ট, কচু গাছ আর দু একটি ইনডোর প্লান্ট ছিলো।
প্রথম দিন কিনছিলাম একটি বেলি ফুলের গাছ। চাচা কে বললাম মাটি নেই বাসায়, তখন চাচা বললো টব নিয়ে আস আমি মাটি দিয়ে গাছ লাগিয়ে দেই।

ফুল ফোটা দেখে আবার গেলাম দোকানে পরেরদিন। আমার কাঠ গোলাপ অনেক পছন্দের আর দোকানে কাঠ গোলাপ এর গাছ ছিলো তাই সেটি কিনলাম সাথে কিনলাম টগর ফুল, গন্ধ রাজ ও শেফালী ফুল এর গাছ।এগুলোর জন্য টব কিনে দিয়ছিলাম চাচা নিজে মাটি দিয়ে লাগিয়ে দিয়েছে। আমি পরে ভ্যান করে বাসায় এনেছি।
আর সব গুলো গাছ ই আশা করি ভালো হবে।

IMG_20250426_175028.jpg

IMG_20250426_150039.jpg

মা আর অনেক গাছ আনছে। সেগুলো ও লাগালাম।

IMG_20250426_180526.jpg
এভাবে একটু একটু করে আমার ছোট বাগান তৈরি হলো। আর কিছু গাছ অর্ডার দিয়েছি।
সকালে উঠে গাছের ফুল দেখলে মন ভরে যায়।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Screenshot_2025-04-29-01-02-18-883_com.android.chrome.jpg

Screenshot_2025-04-29-01-02-04-280_com.coinmarketcap.android.jpg

Screenshot_2025-04-28-23-39-34-695_com.android.chrome.jpg

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.081
BTC 63253.25
ETH 1685.08
USDT 1.00
SBD 0.42