নিজের হাতে গড়া ছাদবাগান🪴❤️

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। ছোট থেকে গাছের প্রতি আলাদা ভালোবাসা আমার।আমার ছাদ বাগানের বেশ কিছু ফটোগ্রাফি এর আগে একদিন শেয়ার করেছিলাম। আবারো নতুন করে কিছু গাছ লাগিয়েছে ছাদে।গাছগুলো অনেকদিন আগেই লাগানো হয়েছে তবে ছাদে খুব একটা উঠা হয় না। অনেকদিন থেকেই ভাবছিলাম গাছগুলোর ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু সময় এবং সুযোগ কোনোটাই হয়ে উঠছিল না।আজ অনেকদিন পর ছাদে উঠেছিলাম, আর তখনই কিছু ফটোগ্রাফি করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।

1000032352.jpg

1000032354.jpg

1000032353.jpg

আমার বাসার সামনের অংশটুকু ছাদ। আর অর্ধেকটায় টিন। তবে বাসার ভিতরে একদম ফ্ল্যাটের মতো করে করা। যাইহোক আমার যেহেতু গাছ লাগাতে ভালো লাগে তাই আমি ছোট ছাদটাও ফেলে রাখিনি। মরিচ, বেগুন, টমেটো,ক্যাপসিকাম, ফুলগাছ সহ আরো বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি। এবং নতুন করে কিছুদিন আগে গাছ লাগিয়েছি মিষ্টি কুমড়া, করলা এবং শসা পুঁইশাক নতুন করে আরো কিছু বীজ রোপন করা হয়েছে চারার জন্য।যদিও সেই বীজগুলো এখনো ফুটে ওঠেনি তবে আর কিছুদিনের মধ্যেই ফুটে উঠবে।

এই মিষ্টি কুমড়ার গাছগুলো আমি অনেকটাই ছোট দেখেছিলাম। তারপর বেশ কিছুদিন ছাদে উঠা হয়নি। আজ আমার মা বললেন মিষ্টি কুমড়ার গাছগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে এবং গাছে কিছু বাঁশঝাড় ফেলে দিতে হবে তাহলে গাছগুলো ভালো হবে। এরপর আমার বাবা এবং মা মিলে গাছে বেশ কিছু বাঁশের আগের অংশগুলো ফেলে দিলেন টিনের উপরে। যাতে করে গাছের আগাগুলো সেই বাঁশে গিয়ে উঠতে পারে।

উনাদের সাথে আমিও উঠে গেলাম ছাদে ভাবলাম কিছু ফটোগ্রাফি করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর সত্যি কথা বলতে ছাদে উঠে মনটা ভরে গিয়েছিল কুমড়ো গাছগুলো দেখে।এত সুন্দর হয়েছে যে আমার মনে হচ্ছে এখনই কেটে নিয়ে গিয়ে কচি কচি ডগাগুলো রান্না করে খেয়ে ফেলি। পাশে দেখলাম একটা করলা গাছ হয়েছে অনেক সুন্দর। যদিও অনেকগুলো বীজ রোপন করা হয়েছিল কিন্তু একটাই গাছ ফুটেছে। যাই হোক এরপর আমি আর মা গাছগুলোতে পানি দিয়ে নেমে যায় ছাদ থেকে।

তো এই ছিল আমার নিজের হাতে গড়া ছাদ বাগানের কিছু গাছের ফটোগ্রাফি।গাছগুলো এত সুন্দর হয়েছে আশা করছি বেশ ভালো ফল পাবো। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার ছাদ বাগানে দেখছি অনেক কিছু লাগিয়েছেন যা আপনার সবজির চাহিদা মেটাবে।অর্ধেক ছাদ ও অর্ধেক টিন হয়ে বেশ সুবিধা হয়েছে কারণ টিনের উপরে কুমড়ো গাছ গুলো তুলতে পেরেছেন। দারুণ সুন্দর হয়েছে আপনার ছাদ বাগান। ধন্যবাদ আপনাকে সুন্দর ছাদবাগান করার অনুভুতি ও ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ আপু পুরো ছাদে গাছ লাগিয়েছি এবং টিনের উপর সেই গাছগুলো মেলে দিয়েছি।নিজের হাতে গাছ লাগানো এবং সেই গাছ থেকে সবজি সংগ্রহ করার আনন্দই আলাদা।

 last year 

আপনি খুব যত্ন করে ছাদের উপর সুন্দর একটি বাগান নির্মাণ করেছেন দেখছি। এত সুন্দর করে বাগান করতে গেলে প্রচুর সময় দিতে হয় এবং পরিচর্যা করতে হয়। আপনি খুব সুন্দরভাবে পরিচর্যা করে গাছগুলিকে রক্ষা করে চলেছেন। আর সেই ছাদ বাগানের ডিটেইল বর্ণনা এবং তার ছবি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই।

 last year 

যেকোনো কাজে পরিশ্রম না করলে সফল হওয়া যাবেনা ভাইয়া। আর আমার এই ছোট্ট ছাদ বাগানেও অনেক যত্ন করতে হয় তার জন্য গাছগুলো এত সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last year 

এটা বেশ ভালো করেছেন আপু, ছাদ খালি ফেলে না রেখে অনেক কিছুর চারা লাগিয়েছেন। কুমড়া এবং করলা গাছ দেখে ভালো লাগলো। কুমড়া পাতাগুলো খেতেও বেশ দারুন লাগে। বাকি গাছগুলো দেখার অপেক্ষায় রইলাম।

 last year 

খুব তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করব আপু। এখনো পুরো ছাদ গাছ লাগাতে পারিনি। চেষ্টা করছি পুরো ছাদে গাছে ভরিয়ে ফেলার। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

ছাঁদের মধ্যে বিভিন্ন ধরনের গাছ লাগালে দেখতে খুব সুন্দর লাগে। তাছাড়া সবজি চাষ করলে, তাজা সবজি খাওয়ার সুযোগ হয়। আমি ছাঁদ বাগানে বেশ কিছু ফুল এবং ফলের গাছ লাগিয়েছি। তবে ইচ্ছে আছে কিছু সবজি চাষ করার। আপনাদের ছাঁদ বাগান দেখে খুব ভালো লাগলো আপু। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.079
BTC 61850.71
ETH 1654.63
USDT 1.00
SBD 0.47