জন্মদিনে ছোটবোনের থেকে উপহার পাওয়ার অনুভূতি🎁

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন আজ আমার জন্মদিন ছিল। আমার বন্ধু বান্ধবী আত্মীয়-স্বজন অনেকেই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। যদিও প্রত্যেকবারই আপনাদের ভাইয়া আমার জন্মদিনটা অনেক স্পেশাল ভাবে পালন করে তবে এবার ব্যস্ততার কারণে তেমন কোন আয়োজন করা হয়নি। বাসায় আমি পোলা মাংস রান্না করেছিলাম এইটুকুই। তবে আপনাদের ভাইয়া আমাকে বাহিরে নিয়ে যেতে চেয়েছিলেন খুব করে কিন্তু আজকে হ্যাংআউটের কারণে আমরা বাহিরে যেতে পারিনি।

1000004605.jpg

যাইহোক এর জন্য অবশ্য আমি মন খারাপ করে নিয়ে কারণ এটা আমাদের কর্ম। সবকিছুর আগে কাজের জায়গাটা ঠিক রাখতে হবে। যাইহোক সকাল থেকে বেশ ব্যস্ততার সময় কেটেছে আমার। আমার বাড়ির কাজ এখনো অনেকটা বাকি আছে। আর সবকিছু নিজে হাতেই দেখাশোনা করছি। যাইহোক সব কাজ সেরে সন্ধ্যায় রেস্ট করছিলাম। এর মাঝে ছোট বোন কাছে এসে ছোট্ট একটা গিফট বক্স আমার হাতে ধরিয়ে দিল। খুবই খুশি লাগছিল যে ওর টিফিনের টাকাটুকু বাঁচিয়ে আমার জন্য গিফট এনেছে।

1000004606.jpg

1000004599.jpg

আমার চুড়ি পরতে খুব ভালো লাগে এ কথাটা আমার ছোট বোন খুব ভালোভাবেই জানে ও আমার জন্য সুন্দর এক জোড়া চুরি এনেছে। চুড়িগুলো আমার খুবই ভালো লেগেছে। ওকে অনেক করে বললাম এত টাকা খরচ করার কি দরকার ছিল। তখন ও বলল "বড় বোনের জন্মদিন, এটুকু উপহার আমি দিতেই পারি।" কথাটা শোনার পর মনের মধ্যে কেমন যেন একটা প্রশান্তি বিরাজ করছিল। সত্যি এমন একটা বোন থাকা ভাগ্যের ব্যাপার।

1000004604.jpg

1000004603.jpg

যাইহোক এরপর দুজন মিলে অনেকক্ষণ গল্প করলাম ও কিন্তু খুবই ছোট কেবল মাএ ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছে। এর আগেও বলেছি আমার ছোট বোনের সাথে আমার সম্পর্কের কথা ও আমার ব্যাপারে খুবই ভাবুক। আমার কিসে ভালো হবে কিসে মন্দ হবে এবং এবং বাবু গর্ভে আসা থেকে শুরু করে হওয়ার পর ওই আমার দেখাশোনা করেছিল। আর এখন আমার ছেলে তো তার কলিজা। সত্যিই বোনটার কাছে আমি সারা জীবনের জন্য ঋণী।

তো যাই হোক উপহার পেতে কার না ভালো লাগে। সেটা ছোট হোক বা বড়। আমার তো বেশ খুশি খুশি লাগছিল আর চুড়িগুলো আমার খুব পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

1000000117.png

1000000118.png

1000000119.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো আপু।ছোট বোনের থেকে বেশ সুন্দর একটি উপহার পেয়েছেন আপু।আপনার ছোট বোন আপনার অনেক যত্ন করে ও আপনাকে অনেক ভালোবাসে জেনে খুবই ভালো লাগলো।উপহার পেতে আমারও ভীষণ ভালো লাগে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যি আপু এমন বোন থাকা ভাগ্যের ব্যাপার। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রথমেই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই।উপহার পেতে সবসময়ই ভালো লাগে আর সে সেটা যদি হয় আদরের ছোট বোনের কাছ থেকে পাওয়া তাহলে তো এই উপহারের মূল্য কোনভাবেই দেয়া সম্ভব নয়।কারণ ওর মত একটা ছোট বাচ্চা টিফিনের টাকা বাঁচিয়ে নিজের বড় বোনকে শখের চুড়ি কিনে দেওয়া এটা অনেক পরম পাওয়া বলে আমি মনে করি।সবার একজন বোন থাকা দরকার বোন হলো পৃথিবীর সবচেয়ে সেরা বন্ধু।মনের সাথে যা শেয়ার করা যায় তা কখনই অন্যের সাথে শেয়ার করা সম্ভব হয় না।আপনাদের দুই বোনের এই ভালোবাসা অটুট থাকুক এই প্রার্থনা করি।🙏সবসময়ই ভালো থাকবেন খুশি থাকবেন।❤️

 2 years ago 

একদম ঠিক বলেছেন বৌদি ছোট বোনের দেওয়া এই উপহার আমার কাছে সত্যিই অমূল্য। আশীর্বাদ করবেন আমাদের জন্য।

 2 years ago 

আসলে ছোট বোনের থেকে এই ধরনের অনুভূতি পাওয়ার পুরোটা পড়ে আমার খুব ভালো লাগলো। আসলে আমার মনে হয় যে ভাই বোনের মধ্যে এই ধরনের সম্পর্ক সকলের মধ্যে থাকা উচিত। এছাড়াও আপনার বোন আপনাকে যে চুরিটা গিফট করেছে তা কিন্তু খুব সুন্দর ছিল।

 2 years ago 

চুড়িগুলো আমারও খুবই পছন্দ হয়েছিল দাদা। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু দেরি করে হলেও আপনাকে জানাই আপনার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনি আপনার জন্মদিনে আপনার ছোট বোনের কাছ থেকে দেখছি অনেক সুন্দর এক জোড়া চুরি পেয়েছেন। আসলেই ছোট বোন থাকা অনেক ভাগ্যের ব্যাপার। বোনেদের সম্পর্ক অনেক বেশি ভালো থাকে। গিফট বক্স টা যেমন সুন্দর তেমনি চুড়িগুলো অনেক সুন্দর। এই চুড়িগুলো আপনি যদি হাতে পরেন, তাহলে আরো বেশি সুন্দর লাগবে।

 2 years ago 

জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ আপু খুশি হলাম। ছোট বোন থাকা আসলেই ভাগ্যের ব্যাপার আপু।

 2 years ago 

চুড়ি দুটো কিন্তু খুবই সুন্দর হয়েছে আপু। এরকম বোন থাকা আসলেই ভাগ্যের ব্যাপার। আপনার ছোট বোন আপনার জন্মদিন উপলক্ষে দারুন একটা উপহার দিয়েছে। খুবই সুন্দর এগুলো। এত ছোট হয়েও আপনাকে উপহার দিল। এই ধরনের অনুভূতিগুলো সত্যিই দারুন। আমাদের মাঝে সুন্দর এই অনুভূতিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ছোট বোনের উপহার খুবই পছন্দ হয়েছে আমার। সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি আপু।উপহার পেতে সব সময়ই ভালো লাগার কথা।উপহার ছোট হোক কিংবা বড়। আপনার বোনের দেয়া চুড়ি দুটো খুব সুন্দর হয়েছে।ছোট বোন আপনার ভীষণ খেয়াল রাখে জানতে পারলাম।আপনাদের এই বন্ধন চিরদিন অটুট থাকুক দোয়া করি।সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু শুভেচ্ছা জানানোর জন্য। সত্যিই চুড়ি দুটো আমারও ভীষণ পছন্দ হয়েছে।

 2 years ago 

আপনি সত্যিই আপু ভাগ্য করে এরকম একজন বোন পেয়েছেন, যে আপনার এত খেয়াল রাখে। টিফিনের টাকা সেভ করে আপনার বোন আপনাকে গিফট কিনে দিয়েছে, তার মানে কতটা ভালোবাসে এটা বোঝাই যাচ্ছে। তাছাড়া বোনের দেওয়া গিফটটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আপু। জন্মদিনের অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আমি কল্পনাও করতে পারিনি আমার ছোট বোন আমাকে এভাবে অবাক করে দেবে।সত্যি বোনের ভালোবাসার কোনো তুলনা হয় না। আমার ভাগ্য অনেক ভালো যে আল্লাহ আমাকে এমন একটা বোন দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার মুখ দিয়ে আপনার ছোট বোনের এত প্রশংসা শুনে অনেক ভালো লাগছে আপু আমার। এমন ছোট বোন পাওয়া সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 59182.76
USDT 1.00
ETH 1536.64
SBD 0.42