মেক্সিকান রোজ ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করবো। আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফিটি হলো মেক্সিকান রোজ ফুলের ফটোগ্রাফি। বিভিন্ন অঞ্চল ভেদে এই ফুলের বিভিন্ন নাম রয়েছে যেমন পর্তুলিকা, মসরোজ, টায়রা,ঘাসফুল, টাইম ফুল,মেক্সিকান রোজ, ভিয়েতনামের রোজ, সান রোজ, পাথর গোলাপ, মস রোজ পার্সলে, ফুলকুমারি, পিলো প্ল্যান্ট ইত্যাদি নানা নামে পরিচিত এই ফুলগুলো। এই ফুলগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে।যেমন সাদা, হলুদ, অফ হোয়াইট, হালকা গোলাপি, মিষ্টি গোলাপি ও কমলা, টকটকে লাল, গাঢ় বেগুনি, গোলাপি, মিক্সড রং সহ প্রায় ১৩/১৪ রকম জাতের হয়ে থাকে এই ফুলগুলো। আমার আজকে শেয়ার করা ফুলটি গাঢ় বেগুনি রঙের। এই গাছগুলো রৌদ্রজ্জ্বল জায়গায় বেশ ভালো বৃদ্ধি পায়। তবে খুব বেশি ভেজা মাটি ও পানি এই গাছগুলো সহ্য করতে পারে না। শীতকাল বাদে মোটামুটি সব মৌসুমী এই ফুলগুলো ফুটে থাকে গ্রীষ্ম, বর্ষা ও শরৎ কালে এই ফুলগুলো সব থেকে বেশি ফুটে থাকে। এই ফুলগুলোর কোন প্রকার ঘ্রাণ থাকে না গন্ধহীন একটি ফুল এবং ফুলগুলো আকারে অনেকটাই ছোট হয় এবং পাপড়ি গুলো অনেক পাতলা হয়। এই ফুলগুলো বেশিরভাগ বেলকনিতে,ছাদে, পার্কে এসব জায়গায় বেশি দেখা যায়। যাইহোক, আমার আজকের শেয়ার করা এই ফুলের ফটোগ্রাফি গুলো আমি আমার বাড়ির ছাদ বাগান থেকে করেছি। আমার বাড়ি ছাদ বাগানে এসব বিভিন্ন কালারের মেক্সিকান রোজ ফুল গাছ রয়েছে। তাহলে আমার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_20250619_121742.jpg

IMG_20250619_121745.jpg

IMG_20250619_121755.jpg

IMG_20250619_121742_1.jpg

IMG_20250619_121759.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি এই ফুলগুলোকে টাইম ফুল নামেই চিনি। কারণ এই ফুলগুলো ঠিক টাইম মতো ফোটে আবার ঠিক টাইম মতো মুরছে যায়। কিন্তু সারাদিনে যখন ফুলটা ফুটে থাকে বেশ সুন্দর লাগে দেখতে। আজকের আপনার পোস্টটিতে এই ফুল দেখে বেশ ভালো লাগলো।

 last year 

সব সময় আপনার কাছ থেকে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি দেখে আসছি। আজকেও যেভাবে আপনি এত সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে মুগ্ধ হওয়া ছাড়া আর কোন উপায় নেই৷ এখানে এই ফুলের সৌন্দর্য যেভাবে আপনি ফুটিয়ে তুলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এই ফুলের সৌন্দর্য আপনার কাছ থেকে দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 63724.20
ETH 1716.07
USDT 1.00
SBD 0.42