আর্ট পোস্ট : একটি সিম্পলের মধ্যে গর্জিয়াস মেহেদীর ডিজাইন তৈরি ।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুয়ালাইকুম ......

......এবং হিন্দু ভাই বোনদের কে আদাব........।
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য, এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি। সত্যি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে । আজকে আমি আপনাদের সাথে একটি সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস মেহেদীর ডিজাইন তৈরি শেয়ার করবো । এর আগেও বেশ কয়েকবার মেহেদীর ডিজাইন আপনার মাঝে শেয়ার করেছিলাম।

IMG_20241114_165547_583.jpg
মেহেদী মেয়েদের অন্যতম একটি শখের জিনিস,আমি মেহেদী দিতে খুব পছন্দ করি।প্রায় প্রায় হাতে মেহেদী দেই।আমার হাতের মেহেদী ডিজাইন দেখে অনেকেই তাদের হতে দিয়ে নিতে চায়।আমি আবার তাদের ও দিয়ে দেই।সত্যি বলতে আমার কাছে মেহেদী ডিজাইন করতে অনেক বেশি ভালো লাগে । কিছু দিন আগে আমার ভাগ্নির বিয়ে উপলক্ষে অনেকের হাতেই মেহেদী দিয়ে দিয়েছি ।তার মাঝে আমি ও আমার হাতে মেহেদী দেয় । সাথে ফটোগ্রাফি করে রাখি আপনাদের সাথে শেয়ার করবো বলে।আশা করি আপনাদের প্রত্যেকের কাছে ডিজাইনটি ভালো লাগবে।চলুন এবার শুরু করা যাক।

ধাপ :১

প্রথমে চারটি রেখা দিয়ে একটি চতুর্ভুজের মত বানিয়ে নিলাম।
IMG_20241114_155158_075.jpg

ধাপ : ২

এরপর রেখা গুলো ডাবল করে নিয়ে উপর দিয়ে চিকন চিকন পেঁচানো নকশা তৈরি করে নিলাম।

ধাপ : ৩

এরপর পেঁচিয়ে নেওয়া নকশার উপরে অংশে গোল গোল করে দিয়ে ।একটি রেখায় গোল করে পেঁচানো একটি ছোট সুন্দর ফুলের নকশা তৈরি করলাম।

IMG_20241114_155604_127.jpg

ধাপ :৪

তারপর চার দিকে চারটি ফুলের নকশা তৈরি করে নিলাম।

ধাপ :৫

এরপর ডিজাইনটি একটু গর্জিয়াস করার জন্য, উপর দিয়ে চিকন করে চারটি বাঁকানো রেখায় নকশা তৈরি করে নিলাম।

ধাপ :৬

এরপর এইভাবে হাতের চারদিকে দিলাম । তারপর সাইড দিয়ে দুইটি রেখা দিয়ে পেঁচানো নকশা তৈরি করে নিলাম।

ধাপ : ৭

এরপর হাতের ডিজাইন অনুযায়ী আঙ্গুল দিয়ে নিয়েছি। চতুর্ভুজ দিয়ে উপরে পেঁচানো নকশা তৈরি করে নিয়েছি।

IMG_20241114_162942_293.jpg

অবশেষে আমার মেহেদী ডিজাইনটি পুরোপুরি সম্পূর্ণ হলো ।

IMG_20241114_163226_348.jpg

IMG_20241114_163146_091.jpg

IMG_20241114_162957_786.jpg

IMG_20241114_165550_804.jpg

IMG_20241114_165527_170.jpg

IMG_20241114_165520_693.jpg

এই ছিল আজকের মেহেদী ডিজাইন । আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।কার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মন্তব্য করে জানাবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল ।

🌺❤️ধন্যবাদ🌺❤️
DeviceInfinix hot 12 play
Camera13 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


🎀আমার সংক্ষিপ্ত পরিচিতি🎀

IMG-20230519-WA0005.jpg

আমার নাম মোছাঃ সামছুন্ নাহার সুইটি।আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমি আমার মাতৃভাষা বাংলায় কথা বলতে ভালোবাসি।আমি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ফাজিল প্রথম বর্ষে পড়ালেখা করি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করার জন্য যুক্ত হয়েছি। আমি কয়েক মাস আগে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার সাহাপুর গ্রামে অবস্থিত ।আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি।সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। আর স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

সুন্দরভাবে মেহেদি রাঙা হাত দেখতে আমার ভালো লাগে। আপনার ভাবিকে বলে বলেও সম্ভব হয়ে ওঠেনা। আপনি দারুন রাঙ্গিয়েছেন। মেহেদি রাঙা এই আটগুলো যেমন মন মুগ্ধকর হয় তেমনি মন মুগ্ধ করে। অনেক অনেক ভালো লাগলো দেখে।

 2 years ago 

GridArt_20241124_154836474.jpg

 2 years ago 

হাতে মেহেদি লাগাতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। তবে বর্তমানে ব্যস্ততার কারণে খুব একটা মেহেদী লাগানো হয় না। সিম্পলের উপর গর্জিয়াস মেহেদির ডিজাইনগুলো আমার একটু বেশি পছন্দের। অনেক নিখুঁত ভাবে আপনি পুরো ডিজাইনটা অঙ্কন করেছেন।

 2 years ago 

খুব সুন্দর মেহেদি ডিজাইন শেয়ার করেছেন আপনি। খুবই ভালো লাগলো আপনার আজকের ডিজাইন টা। অনেকদিন ধরে মেহেদি দাওয়া হচ্ছে না। সিম্পলের মধ্যে গর্জিয়াস ডিজাইন আর্ট করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মেহেদি ডিজাইন শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনারা বেশি সুন্দর লাল রঙের মেহেন্দি পরেন। আমি এখানে আরো অনেকের পোস্ট দেখেছি। আমাদের এদিকে লাল রঙের মেহেন্দি পাওয়া যায় না আমরা কালোই পরি। হাতের ডিজাইনটি বেশ সুন্দর করে দিয়েছেন আপু। ভালো লাগছে, হাতটা ভরে আছে বলে আরো সুন্দর দেখাচ্ছে।

 2 years ago 

মেহেদী ডিজাইন গুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি সিম্পলের মধ্যে গর্জিয়াস মেহেদীর ডিজাইন আর্ট করেছেন। আপনার হাতে আর্ট করা এতো সুন্দর একটি মেহেদী ডিজাইন দেখে বেশ ভালো লাগলো। মেহেদী ডিজাইন টি সিম্পল হলেও অনেক বেশি সুন্দর হয়েছে।

 2 years ago 

খুব সুন্দর একটি মেহেদি ডিজাইন করে ফেলেছেন আপু। আমারতো মেহেদী পড়তে অনেক ভালো লাগে। সুন্দর করে মেহেদী পড়তে পারি না বলে খুব একটা মেহেদী পড়া হয় না। আজকে আপনি দারুন একটি মেহেদি ডিজাইন করে প্রত্যেককে ধাপ সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। সুন্দর একটি মেহেদি ডিজাইন দেখে নিলাম আপনার পোস্টের মাধ্যমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

@tipu curate


artonsteemit1b.jpeg.jpg
#artonsteemit
Manual Curation of TipU Curators Project
 2 years ago 

একসময় আমারও এরকম হাতে মেহেদিতে খুবই ভালো লাগতো। কিন্তু এখন সময়ের অভাবে তেমন একটা ইচ্ছাও করেনা। অনেকের হাতে ঈদের সময় মেহেদি দিয়ে দিতে হয়। যাই হোক আপু আপনি মেহেদি দিতে গিয়ে ফটোগ্রাফি করে ভালো করেছেন। খুব সুন্দর একটি ডিজাইন আমরা দেখতে পেলাম। মেহেদির কালারও চমৎকার এসেছে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.082
BTC 62530.03
ETH 1633.28
USDT 1.00
SBD 0.44