একটি মেহেদি ডিজাইনের আর্ট

in আমার বাংলা ব্লগlast year
আসসালামুআলাইকুম

সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

polish_save.png

আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি একটি মেহেদি ডিজাইনের আর্ট নিয়ে। আজকের আর্টটি কিন্তু খুব বেশি খারাপ হয়নি।দেখতে বেশ ভালই হয়েছে।হাতে পড়লে খুবই সুন্দর লাগবে। সহজ ও সিম্পল আর্ট। যে কেউ খুব সহজেই হাতে পড়ে ফেলতে পারবে।যাইহোক বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার এই অংকন প্রক্রিয়াটি।আশা করছি আপনাদের ভালো লাগবে।

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে আর্টের কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ

IMG_7935.jpeg

প্রথমে একটি বৃত্ত এঁকে নিয়েছি।

IMG_7936.jpeg

এরপর বৃত্তটির ভিতরে এভাবে জালিকাকারে এঁকে নিয়েছি।

IMG_7937.jpeg

এরপর বৃত্তটিকে কেন্দ্র করে আরো একটি বৃত্ত এঁকে তার চারিপাশে এভাবে ছোট ছোট পাপড়ি এঁকে নিয়েছি।

IMG_7938.jpeg

এরপর ছোট ছোট পাপড়িগুলোর চারিদিকে এভাবে বড় বড় কয়েকটি পাপড়ি এঁকে একটি ফুল বানিয়ে নিয়েছি।

IMG_7939.jpeg

এরপর ফুলটির নিচে এভাবে ছোট বড় আরও কতগুলো ফুল এঁকে নিয়েছি।

IMG_7940.jpeg

এরপর বড় ফুলটির নিচে এভাবে ডিজাইন করে নিয়েছি।

IMG_7941.jpeg

এরপর উপরের বড় ফুলটির উপরে আরও একটি ফুল এঁকে নিয়েছি।

IMG_7942.jpeg

এরপর ওই ফুলটির উপরে এভাবে কিছু ডিজাইন করে আমার অঙ্কন শেষ করেছি। ব্যাস হয়ে গেল একটি মেহেদি ডিজাইন এর আর্ট।

IMG_7945.jpeg

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপু আপনি প্রতিনিয়ত নিত্য নতুন মেহেদি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করছেন।যা খুব ই চমৎকার হয়।হাতে দিতে পারলে সুন্দর লাগার কথা ই।নিত্য নতুন মেহেদি ডিজাইন গুলো ধাপে ধাপে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।

 last year 

ডিজাইনের লাইনগুলো খুবই স্পষ্ট এবং নিখুঁত! বিশেষ করে ফুলের প্যাটার্নগুলো কী সুন্দরভাবে ফুটে উঠেছে—অসাধারণ! মেহেদি আর্টে গ্রেডিয়েন্ট ইফেক্টটা খুবই আকর্ষণীয় হয়েছে। লাইট-ডার্ক শেডিং দিয়ে ডেপথ যোগ করার ধারণা চমৎকার! এতো সুন্দর একটি মেহেদী ডিজাইন আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আপু আপনার তৈরি মেহেদি ডিজাইনের আর্টটি অসাধারণ হয়েছে।বিশেষ করে পেন্সিল দিয়ে খুবই নিখুঁতভাবে আপনি অঙ্কন করেন।তাছাড়া হাতে এই ডিজাইনটি সুন্দরভাবে ফুটে উঠবে।ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনি বরাবরই অসাধারণ মেহেদির ডিজাইন আর্ট করেন। আপনার মেহেদির ডিজাইন গুলো খুব সুন্দর হয়। আর এভাবে হাতে পড়লে খুব সুন্দর লাগবে। সামনে ঈদ আসছে মেহেদির ডিজাইনটি আমাদের কাজে লাগবে। অনেক ধন্যবাদ আপু ইউনিক একটি মেহেদির ডিজাইন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.078
BTC 66783.37
ETH 1829.28
USDT 1.00
SBD 0.42