HBsAg Positive??... এক নিমেষেই সমাধান!!

in #medical8 years ago

image

ভূমিকাঃ

HBsAg Positive মানে হেপাটাইটিস-বি ভাইরাসের সংক্রমন। হেপাটাইটিস-বি ভাইরাস সংক্রমণ মানুষের জন্য এক দূর্ভাগ্যজনক অধ্যায় হলেও বাংলাদেশে এই ভাইরাস খূবই ভাগ্যবান, কারন একে নিয়ে দেয়াল, লিফলেট, সংবাদপত্র প্রভৃতিতে চলে অনেক চটকদার বিজ্ঞাপন। অনেকেই এক নিমেষেই মুক্ত করে দিচ্ছেন এই ভাইরাস থেকে। অনেকে আবার গ্যারান্টি সহকারে ও চিকিৎসা দিচ্ছেন। হেপাটাইটিস-বি নিয়ে বাংলাদেশের মানুষের উদাসীনতা থাকলেও চিকিৎসা বিজ্ঞানীদের নিরন্তর পথ চলা থেমে নেই। এখনও অনেক দুর পথ বাকী। যেখানে বিজ্ঞানীদের অভিষ্ট লক্ষে পৌছানো অনেক বাকী কিন্তু আমাদের লেখাপড়াহীন (?)বিজ্ঞানীরা গ্যারান্টি সহকারে চিকিৎসা দিচ্ছেন!!! তাহলে ভাববার বিষয়, আসলে কি মুক্তি সম্ভব? সম্ভব হলে কোন পথে??

HBsAg Positive মানে কি?

HBsAg একটা হেপাটাইটিস-বি ভাইরাসের বাইরের আবরনীর অংশ, যা রক্ত পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়। এইটা পজিটিভ বা এর উপস্থিতি হেপাটাইটিস-বি ভাইরাস সংক্রমণ বুঝায়।
......
এই সংক্রমণ দুই ধরনের
১. একুইট বা ছয় মাসের কম সময়ের সংক্রমণ।
২. ক্রনিক বা ছয় মাসের বেশী সময় ধরে সংক্রমণ।

♦কিভাবে হেপাটাইটিস-বি শরীরে প্রবেশ করে/কিভাবে HBsAg Positive হয়ঃ
১. ইনজেকশনের মাধ্যমে যারা ড্রাগ নেয়, তাদের ইনজেকশনের মাধ্যমে।
২. অপরিশোধিত রক্ত সঞ্চালনের ফলে।
৩. সেক্সুয়াল রিলেশনশিপের মাধ্যমে।
৪. ট্যাটু বা আকুপাংচারের মাধ্যমে।
৫. হেপাটাইটিস-বি আক্রান্ত মায়ের গর্ভস্থ শিশুতে।
৬. কোয়ার্টারে ক্লোজলি বসবাসের সময় অথবা বাচ্চাদের খেলাধুলার সময়।

# হেপাটাইটিস-বি সংক্রমণ বা HBsAg Positive ছয় মাসের কম/বেশী হওয়ার পার্থক্য কি??

ছয় মাসের কম সংক্রমণকে একুইট সংক্রমণ বলে, যা অধিকাংশই ভাল হয়ে যায়। কিন্তু ছয় মাসের অধিক সময় ধরে সংক্রমণ, সাম্প্রতিক তথ্য মতে কখনই শরীর থেকে যায় না এমনকি সঠিক চিকিৎসা পরও।

♦কিভাবে বুঝবেন আপনার হেপাটাইটিস-বি ভাইরাস সংক্রমণ বা HBsAg Positive ছয় মাসের কম/বেশীঃ
১. রোগের ইতিহাসের মাধ্যমে।
২. রক্ত পরীক্ষার মাধ্যমে।

রোগের ইতিহাসঃ

একুইট হলে সাধারনত জন্ডিস থাকে অথবা শরীরে ভাইরাস প্রবেশের ইতিহাস ছয় মাসের মধ্যে হয়ে থাকে। আর ক্রনিক হলে জন্ডিস বা ভাইরাস প্রবেশের ইতিহাস ছয় মাসের অধিক হয়। এক্ষেত্রে অনেক সময় জন্ডিসের ইতিহাস থাকেনা, অন্য কোন কারনে রক্ত পরীক্ষা করলে শনাক্ত হয়।

রক্ত পরীক্ষাঃ

রক্তে একটা এন্টিবডি (এন্টি এইচবিসি) করে নির্নয় করা যায় এ ভাইরাসের সংক্রমণ ছয় মাসের আগে না ছয় মাসের মধ্যে হয়েছে। আইজিএম বেশী থাকলে ছয় মাসের কম, আইজিজি বেশী থাকলে ছয় মাসের বেশী সময় ধরে সংক্রমণ হিসাবে ধরে নেয়া হয়, অথবা একটা এন্টিজেন এইচবিইএজি যদি ছয় মাসের পরও পাওয়া যায়, তাহলে বুঝা যায় সংক্রমণ ছয় মাসের অধিক।

HBsAg Positive বা হেপাটাইটিস-বি ভাইরাস সংক্রমণ পরবর্তী কি কি হতে পারে?

১. একুইট বা ছয় মাসের কম সংক্রমণঃ
অধিকাংশ ভাল হয়ে যায়। গর্ভাবস্থায় আক্রান্ত শিশুদের ক্ষেত্রে ৯০ শতাংশ ক্রনিক সংক্রমণে রুপান্তরিত হয়। অার বাকী ক্ষেত্রে আনুমানিক ১০ শতাংশ লোকের ক্রনিক সংক্রমণ হয়।
২. ক্রনিক বা ছয় মাসের অধিক সময়ের সংক্রমণঃ
হেপাটাইটিস-বি সংক্রমণ ছয় মাসের বেশী হলে,লিভার সিরোসিস ও লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে। আর কারও কারও লিভারে সমস্যা না করে এ ভাইরাস রক্তে থেকে যেতে পারে, তাদের এসিম্পটমাটিক কেরিয়ার বলা হয়ে থাকে।

# HBsAg Positive বা হেপাটাইটিস-বি সংক্রমণের চিকিৎসাঃ
১. ছয় মাসের কম সংক্রমণঃ
জন্ডিস থাকলে জন্ডিসের চিকিৎসা করলে চলে, ভাইরাসের তেমন কোন চিকিৎসার দরকার হয়না তা অধিকাংশ ক্ষেত্রে ভাল হয়ে যায়। 
২. ছয় মাসের অধিক সংক্রমণঃ
যাদের লিভার সিরোসিস হয়ে গেছে বা সিরোসিস হতে পারে তাদের ভাইরাস বিনাশী ঔষধ দরকার হয়, সাধারনত এ ঔষধ সারা জীবন খেতে হয়। আর যাদের লিভারে কিছু হয়নি কিন্তু রক্তে ভাইরাস বিদ্যমান, তাদের নির্দিষ্ট সময় পর পর রক্তে ভাইরাসের অবস্থা দেখতে হয়, এবং প্রয়োজনে ভাইরাস বিনাশী ঔষধ সেবন করতে হয়।
Sort:  

দেশী ভাই...
ফলো এবং আপভোট চাই..

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64026.39
ETH 1858.12
USDT 1.00
SBD 0.39