আর্টঃ মধুবনি আর্ট।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২রা আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জুন ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।

a22.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি জল রং দিয়ে করা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ অনেক দিন পর জল রং দিয়ে মধুবনি আর্ট করলাম। সময় লাগে বলে সব সময় জল রং এর আর্ট করা হয় না। আজ একটু সময় পাওয়ায় আর্টটি করলাম।আমি চেস্টা করি একই ধরনের আর্ট শেয়ার না করে ভিন্ন ভিন্ন আর্ট শেয়ার করার। এতে কাজে এক ঘেয়েমী আসে না। এবং নতুন নতুন কাজ করার প্রতি আগ্রহ তৈরি হয়। যদিও জল রং এর আর্ট করতে আমি বেশ পছন্দ করি। আজ একটি মাছ এর মধুবনি আর্ট করেছি। আর্টটি শেষ করার পর আমার বেশ ভালই লেগেছে। আশাকরি আমার আঁকা আজকের আর্টটি আপনাদেরও ভালো লাগবে। আজকের আর্টটি করতে ব্যবহার করেছি সাদা কাগজ ও বিভিন্ন রং এর শেড এর জল রং সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, আর্টটি করার বিভিন্ন ধাপ গুলো।

প্রয়োজনীয় উপকরণ

a23.jpg

১।সাদা কাগজ
২।জল রং
৩।পেন্সিল
৪।তুলি
৫।রাবার
৬।স্কেল
৭।কালো রং এর জেল পেন

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

ma15.jpg

প্রথম সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। পেন্সিলের দাগের মধ্যেই মধুবনি আর্টটি করবো।।

ধাপ-২

a10.jpg

পেন্সিল দিয়ে হাল্কা করে একটি মাছ এঁকে নিয়েছি দাগের মাঝখানে।

ধাপ-৩

a18.jpg

a17.jpg

পেন্সিলের দাগের উপর কালো কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছি।এর পর পেন্সিলের দাগগুলো মুছে দিয়েছি।

ধাপ-৪

a16.jpg

a15.jpg

মাছের শরীরে বিভিন্ন ধরনের ডিজাইন এঁকে নিয়েছি কালো জেল পেন দিয়ে।

ধাপ-৫

a14.jpg

a13.jpg

এবার ফাঁকা অংশে দু'টো ডাল এঁকে নিয়েছি পাতা সহ। সম্পূর্ণ আর্টটি জেল পেন দিয়ে ডিপ করে নিয়েছি।

ধাপ-৬

a2.jpg

a1.jpg

আকাশী রং এর জল রং দিয়ে ফাঁকা অংশ রং করে নিয়েছি। সেই সাথে হলুদ রং দিয়ে মাছের মাথা ও লেজ রং করে

ধাপ-৭

a19.jpg

সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে আর্টটি শেষ করেছি।

উপস্থাপন

a20.jpg

a21.jpg

a22.jpg

আশাকরি ,আজকে মধুবনি আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাRedmi Note 5A
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৬ই জুন, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

image.png

 last year 

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে মধুবনি আর্ট করেছেন। আপনার হাতে আর্ট করা মধুবনি আর্ট টি অসাধারণ হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে আর্ট টি সম্পন্ন করেছেন। আসলে এরকম আর্ট গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে।

 last year 

ওয়াও ভীষণ সুন্দর হয়েছে আপনার এই আর্ট টি। রং করার আগে এবং পরে দুই ভাবেই বেশ সুন্দর লাগছে দেখতে। আপনার অংকন দক্ষতা সত্যিই প্রশংসনীয়। ভীষণ সুন্দর করে এঁকেছেন আপনি।

 last year 

সবসময় এর মতো আজকেও আপনি একেবারে চমৎকার একটি আর্ট শেয়ার করেছেন৷ আজকে আপনার কাছে এত সুন্দর একটি আর্ট দেখে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম খুব সুন্দর হয়েছে ভভএখানে এই আর্ট এর মধ্যে আপনি খুব সুন্দর ভাবে রংয়ের সংমিশ্রণ এর পাশাপাশি ডিজাইনগুলো একেবারে নিখুঁতভাবে দিয়েছেন৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 63939.82
ETH 1732.71
USDT 1.00
SBD 0.42