" পতাকা একটি দেশের পরিচয়,তার অবমাননা করা উচিত নয় কারো ই "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভাল আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে বেশ ভাল আছি।
আমি @shimulakter"আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার।আমি ঢাকা থেকে আপনাদের মাঝে যুক্ত আছি।আমি প্রতিনিয়ত নানা বিষয়ের উপর পোস্ট শেয়ার করে থাকি।যদিও সময়টা কষ্টে কাটছে।তবু ও আপনাদের মাঝে আজ এলাম নতুন একটি বিষয়ে পোস্ট শেয়ার করতে।আশাকরি আপনারা সবাই সঙ্গেই থাকবেন।
পতাকা একটি দেশের পরিচয়,তার অবমাননা করা উচিত নয় কারো ইঃ
কানভা দিয়ে তৈরি
বন্ধুরা,আজ এমন একটি বিষয় নিয়ে লিখতে চলেছি যা হয়তো আপনাদের ও জানা।কারন সম্প্রতি সোস্যাল মিডিয়াগুলোতে চোখ রাখলেই এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি।চলতি সময়ে বাংলাদেশের একটি ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে অরাজকতার সৃষ্টি হয়েছে।আসলে এমনটা কিন্তু কারো ই কাম্য নয়।আমরা মানুষ সৃষ্টির সেরা জীব।আমরা সবাই কোন না কোন দেশে বসবাস করি।যে,যে দেশেই বসবাস করি না কেন,আমাদের পরিচয় হয় একটি পতাকার মধ্যে দিয়ে।একটি পতাকা সেই দেশটির পরিচয় বহন করে।আমরা যেকোনো দেশের পতাকা দেখেই সেই দেশটিকে চিনতে পারি।সেই পতাকা প্রতিটি দেশেরই গর্ব।সামান্য এক টুকরো কাপড় মনে হলেও এই পতাকা অর্জন করতে অনেক বেশী ত্যাগ করতে হয়েছে প্রতিটি দেশের।তাই এই পতাকা সকলেরই গর্ব।
যেকোনো দেশের পতাকার এই পরিচয় প্রতিষ্ঠিত করতে কতোই না তাজা প্রান নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছিল।আর আমরা এখন স্বাধীন দেশে বসে সেই পতাকারই অবমাননা করে চলেছি।এটা কোন ভাবেই কাম্য নয়।ভারত আমাদের প্রতিবেশী দেশ।সুখে-দুঃখে আমরা একে অপরের পাশে দাঁড়াবো এটাই চাওয়া।আমরা সকল প্রতিবেশী দেশের সাথে সৌহার্দ্য বজায় রাখবো এটাই একান্ত চাওয়া হওয়া উচিত। অথচ আমরা তা না করে ব্যক্তিগত নানা কারনে প্রতিবেশী দেশের পতাকাকে অবমাননা করে চলেছি।এই অবমাননা আমরা আমাদের নিজেদেরকেই করছি।অন্য দেশের পতাকাকে অবমাননা করা মানেই হলো নিজের পতাকাকে অবমাননা করা।এ ধরনের কাজ করা কারো ই উচিত না।সত্যিকার অর্থে যারা দেশকে ভালোবাসে,তারা ভিন্ন ভিন্ন দেশের পতাকার প্রতি ও সম্মান দেখাবে এটাই হওয়া উচিত বলে আমি মনে করি।
বর্তমানে বাংলাদেশ ও ভারতের মাঝের এই ভুল বোঝাবুঝি আমাদের কাম্য নয়।কোন দেশ কখনো ই কোন কারনে অন্য প্রতিবেশী দেশের প্রতি ক্ষোভ প্রকাশ করার প্রতিবাদ হিসেবে সেই দেশের পতাকা কিংবা দেশকে অবমূল্যায়ন করবে এটা আমরা চাই না।আর এ কারনেই আজকের পোস্টে মূলত নিজের মনের কথাগুলো লেখার মধ্যে দিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম।আমি বিশ্বাস করি আমার লেখা পড়ে আপনারা এতোটুকু অন্তত বুঝে গিয়েছেন কোন কিছুর প্রতিবাদ সেই দেশের পতাকার অবমাননা করে করা হলে তা আপনার আর আপনার দেশের মানুষের অসম্মান।একজন দেশপ্রেমী মানুষ হয়ে আপনি,আমি কেন নিজের দেশের অসম্মান করবো এটা কি ভেবে দেখেছেন?? আজ আর এখন ই ভাবুন,নিজের বুদ্ধিমত্তার পরিচয় ঘটান এটাই কামনা করি পরিশেষে।
ভারত আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী দেশ।ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সব সময়ের।আমরা একে অপরের বন্ধু হয়ে আছি।সাম্প্রতিক ঘটনার জের ধরে আজ এই দুই দেশ তাদের সেই বন্ধুত্বকে বিচ্ছিন্ন করে নানা অরাজকতার সৃষ্টি করছে।আমরা এমন কিছু আশা করছি না।এই ধরনের অপ্রীতিকর ঘটনা বন্ধ করতে হবে।দুই দেশের প্রতি সম্মান ও ভালোবাসা বজায় রাখতে আমাদের কাজ করে যেতে হবে।একটি দেশের জাতীয় প্রতীক পতাকাকে সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক পতাকাকে ভালোবেসে।
আজ মনের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।আশাকরি আমার অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।আজ আর নয়।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হব আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেণী | জেনারেল রাইটিং |
|---|---|
| ক্যামেরা | SamsungA20 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | ঢাকা |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার,আমি বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি (জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহন করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
হ্যাঁ আপু প্রতাকা হচ্ছে একটি দেশের পরিচয়। আর এটার অবমাননা করা কারো উচিত নয় এটা ঠিক কথা। কিন্তু বর্তমানে চারপাশে শুধু এগুলোই দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। প্রত্যেকটা দেশের পতাকা তাদের গৌরব। আর এই পতাকা নিয়ে অবমাননা করা উচিত নয়। বরং পতাকার প্রতি সম্মান দেখানো উচিত। আর আগের মত ভারত আর বাংলাদেশের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে তোলা উচিত।
একদম ঠিক বলেছেন আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু পতাকা হচ্ছে একটি দেশের পরিচয়। যেমনটি মা বাবার পরিচয় ছেলেমেয়ে চলে তেমনি পতাকার পরিচয় দেশ চলে। সাম্প্রতিক সময়ে কিছু মানুষের কারণে সম্পর্ক নষ্ট হচ্ছে দুই দেশের। এটি কোন ভাবে কাম্য নয়। আমাদের পাশে এবং বন্ধু রাষ্ট্র হচ্ছে ভারত। তাদের সম্মান মানে আমাদের সম্মান। এটি সবাইকে খেয়াল রাখতে হবে।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত তুলে ধরার জন্য।
পতাকা একটি দেশের পরিচয়,তার অবমাননা করা উচিত নয় কারোই।আসলে আমরা না বুঝেও অবুঝের মতো কিছু কাজ করে থাকি। আমা বুঝতে চেষ্টা করি না যে আজ আমরা অন্য দেশের ভালোবাসা আবেগের প্রতিক পতাকা অসম্মান করলে কাল তারাও আমাদের পতাকাকে অসম্মান করবে।আমরা নিজেই নিজের দেশকে অসম্মান করার সুযোগ করে নেই।শুভ বুদ্ধির উদয় হোক সবার সেই কামনা করি।সুন্দর লিখেছেন আপু ভালো লাগলো পোস্ট টি।ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিদি মতামত প্রকাশ করার জন্য।