লাইফ স্টাইল :- রসুইঘরে খাওয়া দাওয়া করার মুহূর্ত।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা রয়েছে। যেহেতু আমার বাংলা ব্লগ আমাদের একটি পরিবার, তাই জন্য আমি আমার দৈনন্দিন জীবনে যেকোনো বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পছন্দ করি। তেমনি আজকেও আপনাদের মাঝে নতুন একটি বিষয়ে শেয়ার করতে আসলাম । আশা করি আপনাদের ভালো লাগবে।
আজকে আপনাদের মাঝে রশুইঘর নামক একটি রেস্টুরেন্টে যাওয়ার বিষয়ে শেয়ার করবো। সত্যি বলতে এই রেস্টুরেন্টের নামটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। কারণ হচ্ছে আমাদের এদিকে রান্নাঘরকে রসুইঘর বলা হয়। আর এই নামে নামকরণ করা হয়েছে বলেই আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। আমরা যখনই এর ভেতরে গেলাম, ভেতরের ডেকোরেশন টা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। বিশেষ করে দেখলাম সুপারি পাতার প্লেট দিয়ে খুব সুন্দরভাবে উপরের অংশটা সাজানো হয়েছে।
আবার দেখলাম মাটির হারিকেন দিয়ে খুব সুন্দর ভাবে ডেকোরেশন করা হয়েছে। এখানে ছিল সবুজ আর্টিফিশিয়াল পাতা দিয়ে ডেকোরেশন করা। আমি তো প্রথমেই বসে বসে এগুলোই দেখছিলাম। এরপর আমরা এখানে এসে চিকেন চাপ এবং পরোটা অর্ডার করলাম। এরপর আমরা বসে বসে একটু কথা বলছিলাম। দেখলাম ডেকোরেশন গুলো আর কিছু ফটোগ্রাফিও করে নিলাম। এরপর দেখলাম আমাদেরকে খাবার দেওয়া হয়েছে। কিন্তু মাটির প্লেটে খাবার দেওয়ার বিষয়টা ও আমার কাছে বেশ ভালো লেগেছে। কারণ মাটির প্লেটে খাবারের বিষয়টা এখন আর দেখা যায় না।
এজন্য এই বিষয়গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তারা পরোটা গুলোকে খুব সুন্দর ভাবে কেটে কেটে দিয়েছে। তার সাথে আবার চিকেন চাপটাও দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। এরপরে আমরা খাওয়া-দাওয়া শুরু করলাম। আমি যখন খাওয়া দাওয়া শুরু করি তখনই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। খাবারের স্বাদটা অনেক বেশি ভালো ছিল। বিশেষ করে খাবারের মান ছিল অনেক ভালো। এর আগে আমি যত জায়গায় চিকেন চাপ খেয়েছিলাম, তার থেকেও আরও বেশি ভালো লেগেছে।
এরপরে আমরা বেশ ভালই খাওয়া-দাওয়া করলাম। আসলে যখনই রেস্টুরেন্টে খেতে আসি তখনই আমার কাছে আলাদা একটা ভালো লাগে কাজ করে। বিশেষ করে মাঝে মাঝে বাইরে খাওয়া দাওয়া করলে বেশ ভালই হয়। তো আমরা আমাদের খাওয়া-দাওয়া শেষ করে নিলাম। তবে আমার কাছে রেস্টুরেন্টের ভিতরে পরিবেশটা অনেক বেশি ভালো লেগেছে। তার থেকে বড় কথা হচ্ছে আমরা যখন গিয়েছিলাম একেবারেই সেখানে মানুষজন ছিল না। এইজন্য আরো বেশি ভালো লেগেছিল। কোন কোলাহল ছাড়া সুন্দর একটা পরিবেশ।
এরপরে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির জন্য পার্সেল অর্ডার করলাম। পার্সেল আনা পর্যন্ত আমরা কিছুক্ষণ বসে ওয়েট করছিলাম। যেহেতু রেস্টুরেন্টে পরিবেশটা অনেক সুন্দর সেক্ষেত্রে বসতেও বেশ ভালোই লাগছে না। এরপরে কিছুক্ষণের মধ্যে আমাদের পার্সেলটা নিয়ে আসলো। তারপর বিলটা দিয়ে দিলাম। বিল দিয়ে দেওয়ার পর আমরা আবারও বেরিয়ে পড়লাম। যেহেতু আমরা বাইকে করে এসেছিলাম, আবারও বাইকে বসে বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তবে সেদিনের খাওয়া-দাওয়া মুহূর্তটা বেশ ভালো লেগেছিল। পরবর্তীতে আবারো আসবো আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে।
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
|---|

https://x.com/TASonya5/status/1930819071463063995?t=GBbzCh4wEIP9uni7RNZhyQ&s=19
@tasonya, what a delightful culinary journey! Your post about রসুইঘর Restaurant immediately caught my eye. The name itself is so charming and evocative of home-cooked goodness. I love how you highlighted the unique decor – the supari leaf decorations and the মাটির হারিকেন are such wonderful, traditional touches!
The presentation of the food, especially the মাটির প্লেট, adds an authentic and nostalgic feel. And the চিকেন চাপ and পরোটা look absolutely delicious! It's fantastic to hear you enjoyed the quality and taste so much.
Thanks for sharing this experience with us. It makes me want to visit and try it myself! Have you been to other restaurants with similar decoration and presentation? I'm curious to know. Keep sharing your tasty adventures!
https://x.com/TASonya5/status/1930878154563850619?t=aEBN7pOa68sCkK03W34hQA&s=19
https://x.com/TASonya5/status/1930878928631300380?t=hSML5KE6TCWyDw5TtD6XvA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/TASonya5/status/1930880635578753272?t=jWHrlyQdICAsRewxmBEUNA&s=19
https://x.com/TASonya5/status/1930883180422418750?t=8b9-pXQieXVH-KoLrWwBKQ&s=19