লাইফস্টাইল- নিজেদের বাগানের টাটকা পেঁপে খাওয়ার আনন্দই আলাদা||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @shopon700 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। সুন্দর মুহূর্তকে বা ভালোলাগার সময় গুলো সবার মাঝে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমি একটি পোস্ট সবার মাঝে শেয়ার করব। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট পড়ে নেয়া যাক।
নিজেদের বাগানের টাটকা পেঁপে খাওয়ার আনন্দই আলাদা:
Location
পেঁপে আমার খুবই পছন্দের একটি ফল। কাঁচা পেঁপে দিয়ে সবজি খেতে যেমন ভালো লাগে তেমনি গাছ পাকা পেঁপে খেতেও ভালো লাগে। নিজেদের বাগানের টাটকা পেঁপে খাওয়ার আনন্দটাই ছিল আলাদা রকমের। বেশ কিছুদিন আগে কয়েকটি পেঁপের গাছ রোপণ করা হয়েছিল। গ্রামের বাড়িতে অনেক রকমের গাছ রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি পেঁপের গাছ রয়েছে। কিছুদিন আগে গিয়ে দেখেছিলাম ছোট ছোট পেঁপে হয়েছে।
Location
এরপর যখন আবার বাড়িতে গিয়েছি তখন দেখি গাছে পেঁপে গুলো লালচে হয়েছে। আর দু একটা পেঁপে একেবারেই পেকে গেছে। গাছের পাকা পেঁপে দেখেই তো লোভ লেগে গিয়েছিল। তাই ঝটপট পেঁপে গুলো গাছ থেকে পারা হয়েছিল। আর লোভ সামলাতে পারছিলাম না। টাটকা পেঁপে দেখলে যে কারো লোভ হবে। আমারও অনেক লোভ হয়েছিল।
Location
একেবারে ফরমালিনমুক্ত সতেজ টাটকা গাছ পাকা পেঁপে খেতে সত্যি অসাধারণ লেগেছিল। আমার তো গাছের টাটকা পেঁপে খেতে খুবই ভালো লেগেছে। সত্যি কথা বলতে বাজার থেকে কেনা ফলমূল গুলো বিভিন্ন রকমের বিষাক্ত ফরমালিনে ভরপুর। ফলের পচন রোধ করার জন্য অনেক রকমের ফরমালিন ব্যবহার করা হয়। যেগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর।
Location
নিজেদের বাগানে যদি এরকম টাটকা পেঁপে হয় তাহলে অন্য রকমের ভালোলাগা তৈরি হয়। আমি গাছ থেকে বেশ কয়েকটি পেঁপে সংগ্রহ করেছিলাম। কয়েকটি আধা পাকা পেঁপে সংগ্রহ করেছিলাম। যাতে করে আবারো পেঁপে খেতে পারি। তবে পেঁপে গুলো সংগ্রহ করার পর পেঁপে গুলো খেতেও কিন্তু ভালো লেগেছে।
Location
গাছপাকা এই পেঁপে খেতে অসাধারণ ছিল। মিষ্টি ছিল এবং খুবই সুস্বাদু ছিল। আমার তো মনে হচ্ছিল আরো পেঁপে খেতে। তবে একবারে বেশি ফল খাওয়া ঠিক নয়। পেঁপে খেতে সত্যিই অনেক ভালো লেগেছে। অনেকদিন পর এরকম সুস্বাদ পেঁপে খেয়েছিলাম আর নিজেদের গাছের ফল খেতেও ভালো লাগে। অন্যরকমের আনন্দ পাওয়া যায়।
নিজেদের গাছের পেঁপে খুবই ভালো লেগেছে। আর সেই সৌন্দর মুহূর্ত শেয়ার করেছি। আশা করছি সবার ভালো লেগেছে।
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
Upvoted! Thank you for supporting witness @jswit.
নিজের গাছের পেঁপে পাকা খাবার মজাই আলাদা। পেঁপে সবজি রান্না করলো খেতে বেশ মজা লাগে। কারণ পেঁপে নিজের গাছের হলে ওই ফলের মধ্যে কোন ক্ষতিকর কেমিক্যাল থাকে না। আমি নিজেও আমাদের বাড়িতে কয়েকটি পেঁপে গাছ রোপন করেছে। আপনি নিজের গাছের পেঁপে খাওয়ার সুন্দর অনুভূতি শেয়ার করেছেন।
পেঁপে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তা পাকা হোক বা কাঁচা। আর গাছের পাকা পেঁপে হলে তো কথাই নেই। কাঁচা পেঁপে সবজি হিসেবে রান্না করে খেতেও আমার কাছে বেশ ভালো লাগে। আপনার পোস্ট পড়ে আমার কাছে বেশ ভালই লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
পেঁপে আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আর নিজের বাগানে এরকম ফল উৎপাদন করলে একদম পিওর ফল টাই খাওয়া যায়। যাই হোক আপনার নিজের বাগানের পেঁপে খাওয়ার অনুভূতি পড়ে খুবই ভালো লাগলো।
Congratulations, your post has been upvoted by @nixiee with a 3.5785117012568577 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
https://x.com/shopon700/status/1954734892555940276?t=jd1wACwOld-BOuHqOE9hcQ&s=19
https://x.com/shopon700/status/1954735273574793523?t=-A4Ka6eDkmMN6X5ux2HpLw&s=19