লাইফস্টাইল-দাঁতের সমস্যায় ডেন্টিস্টের কাছে যেতে হলো||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @shopon700 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে নিজের অনুভূতি শেয়ার করি। আজকেও আমি আমার কাটানো একটি মুহূর্ত আর অনুভূতি শেয়ার করব।


দাঁতের সমস্যায় ডেন্টিস্টের কাছে যেতে হলো:

IMG20250726200054.jpg
Device-OPPO-A12
Location


দাঁতের সমস্যা সত্যি অনেক মারাত্মক সমস্যা। বেশ কিছুদিন আগে আমি হঠাৎ করে খেয়াল করলাম আমার দাঁতের গোড়া অনেকটা ক্ষয় হয়েছে। যদিও তখন খুব একটা ব্যথা ছিল না। তবে যখন পানি লাগতো তখন একটু সমস্যা হতো। আমি আর বসে না থেকে দ্রুতই ডাক্তার দেখিয়েছিলাম। সেখানে যাওয়ার পর তিনি দাঁত ভালোভাবে ওয়াশ করে দিয়েছিলেন এবং কিছু মেডিসিন দিয়েছিলেন। এরপর আর বেশ কিছুদিন যাওয়া হয়নি।


দাঁতের গোড়ায় এক প্রকারের মেডিসিন দেওয়া হয়েছিল। যাতে দাঁতের গোড়ায় ক্ষয় যাওয়া অংশটা ঢেকে থাকে। হঠাৎ করে গতকাল সকাল বেলায় লক্ষ্য করলাম সেই অংশটা খুলে গেছে। আমি ভাবলাম যদি পরবর্তীতে সমস্যা হয় তাই আগে ভাগে ডাক্তার দেখালে ভালো হবে। আমি সন্ধ্যার পর চিন্তা করলাম এখন ডাক্তারের কাছে চলে যাই। আর উনার পরামর্শ নিলে পরবর্তীতে সমস্যায় পড়বো না।


IMG20250726192840.jpg
Device-OPPO-A12
Location


যেহেতু তিনি আমাদের পূর্ব পরিচিত তাই আমি যাওয়ার সাথে সাথেই উনার হাতের কাজগুলো করার পর আমার কাজ করেছিলেন। আমার দাঁতে খুব একটা সমস্যা ছিল না। কিন্তু এই সমস্যাটা ধীরে ধীরে মারাত্মক রূপ ধারণ করবে। তার আগেই আমি ট্রিটমেন্ট করেছি। যাতে পরবর্তীতে আর সমস্যা না হয়। যখন সমস্যা হয়ে যায় তখন সেই সমস্যাটা ঠিক করতে সময় লাগে।


IMG20250726192906.jpg
Device-OPPO-A12
Location


আর যদি আমরা আগে থেকেই সতর্ক হই এবং অল্প সমস্যা শুরু হওয়ার সাথে সাথেই ট্রিটমেন্ট করি তাহলে খুব দ্রুত সেই জিনিসটা ভালো হয়ে যায়। আর সেই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আমিও দেরি না করে আবারো ডক্টরের চেম্বারে গিয়েছিলাম। আর উনি বেশ কিছু মেডিসিনের নাম লিখে দিয়েছেন যাতে করে দাঁতের গোড়া মজবুত হয় এবং দাঁতের ক্ষয় রোধ হয়।


যেহেতু তিনি আমাদের পূর্ব পরিচিত তাই বেশ যত্ন সহকারে কাজটি করেছেন এবং আমার কাছেও অনেক ভালো লেগেছে। আর আমার মনে হয় দাঁতের সমস্যা মারাত্মক রূপ ধারণ করার আগেই ট্রিটমেন্ট করা উচিত। তাহলে পরবর্তীতে ভোগান্তি কম হবে এবং দ্রুতই ভালো হয়ে যাবে। আর আমিও সেটাই করার চেষ্টা করেছি।


আমার কাটানো একটি মুহূর্ত সবার মাঝে শেয়ার করেছি। আমার লাইফ স্টাইল পোস্ট আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে জানাতে ভুলবেন না।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।

Sort:  
 last year 

1753605334690.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আমাদের সবার উচিত সমস্যা কম থাকতে ডাক্তারের কাছে যাওয়া। তাহলে হয়তো আমরা বড় ধরনের সমস্যা থেকে অনেক সময় রক্ষা পাব।বেশ ভালো লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

 last year 

সমস্যা যখন কম থাকে তখনই ডাক্তারের কাছে যেতে হয়। না হলে পরবর্তীতে আরো বেশি সমস্যা বেড়ে যায় আপু।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 3.1598957001090056 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65282.73
ETH 1887.94
USDT 1.00
SBD 0.39