" জন্মদিনের সারপ্রাইজ "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
জন্মদিনের সারপ্রাইজঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি ভীষণ স্পেশাল।আমিতো প্রতিনিয়ত জীবনে ঘটে যাওয়া নানান ঘটনা আপনাদের সাথে শেয়ার করে থাকি।আজ ও এসেছি এমনি একটি স্পেশাল বিষয় আপনাদের মাঝে শেয়ার করার জন্য। বাইরের ওয়েদার ভীষণ খারাপ।দুদিনের বৃষ্টিতে শহরের রাস্তাঘাট একদম পানিতে পরিপূর্ণ। বৃষ্টি হলে শহরের নানান জায়গায় পানি আটকে মানুষ জনের চলাচলে ভীষণ অসুবিধায় পরতে হয়।গতকাল অর্থাৎ ২৯ শে মে ছিল আমার জন্মদিন।আর ছেলের স্কুল ঈদুল আজহার জন্য ছুটি ২৯ তারিখ থেকেই।ছেলে ২৮ তারিখ রাতে একা বসে বসে কার্ড তৈরি করছিল।আমি জানতে চাইলে সে বলল,২৯ তারিখ শেষ ক্লাস বন্ধুদের ঈদের শুভেচ্ছা কার্ড দিতে হবে তাই সেই কার্ড সে রাতে বসে তৈরি করছিল।আমিও তাই ভেবে নিয়ে নিজের কাজ করছিলাম।
নিজের জন্মদিনের কথা আমার একদম ই মনে ছিল না।কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনের পোস্ট যখন যোগাযোগ মাধ্যমে আমার চোখে পরছিল,তখন মনে ছিল আর চার দিন বাদে আমার জন্মদিন।কিন্তু এরপরে আবার ভুলে গেছি।ছেলে ঠিক ১২ টার সময় এসে কার্ড হাতে নিয়ে আমাকে সারপ্রাইজ দিল।আমিতো রীতিমতো অবাক ই হয়ে গেলাম।ছোট মানুষ কার্ডের মধ্যে আবার কিছু লেখার ও চেষ্টা করেছে।সত্যি ই আমি খুব সারপ্রাইজড হয়েছিলাম।
এরপর গতকাল সকাল থেকে ঝুম বৃষ্টি।এই বৃষ্টির মধ্যে ছেলে অনলাইনে কেকের অর্ডার করে। বিকেলে হঠাৎ করে দেখি ছেলে আমার সামনে কেক নিয়ে হাজির হয়ে গেছে।আমি দ্বিতীয়বারের মতো সারপ্রাইজড হলাম।এরপর সবাইকে নিয়ে কেক কাটা হলো।বেশকিছু ফটো তুলেছি আমরা।ছেলে আমাকে কেক খাইয়ে দিল।খুব আনন্দঘন মূহুর্ত কেটেছিল কালকের দিনটি।আজ আপনাদের মাঝে শেয়ার করে নিয়ে ভালো লাগাটা আরো বেশী বৃদ্ধি পেলো।অনুভূতি গুলো শেয়ার করে নিলাম।আশাকরি আপনাদের কাছে ও ভালো লেগেছে।
আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার দেখা হবে অন্য কোন ব্লগে।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেনি | লাইফ স্টাইল |
|---|---|
| প্রয়োজনীয় ডিভাইস | Samsung A 20 |
| ফটোগ্রাফার | @shimulakter |
| স্থান | ঢাকা |
আমার পরিচয়

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/shimulakter403/status/1928668750812701052?t=gsIiygJPnMR-OLj7fMZiPQ&s=19
https://x.com/shimulakter403/status/1928668494989549791?t=Fksv3fm7Sqpth8lrYozrfA&s=19
https://x.com/shimulakter403/status/1928669276094775501?t=6Rq-dlOv65AEFd0Rx2nr4Q&s=19
https://x.com/shimulakter403/status/1928671559310356908?t=B3HRMR8pcNR572AnXwXKZQ&s=19
https://x.com/shimulakter403/status/1928673234108490140?t=iFns5kDD3Jxp8Ot0_ET3Dg&s=19
https://x.com/shimulakter403/status/1928673082366943479?t=C3MOb-j-yarSFCqts7OE0g&s=19