" বোনের ভালোবাসা " 🥰

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।

বোনের ভালোবাসাঃ


photocollage_2025528879665.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগ লাইফ স্টাইল নিয়ে। আমি সব সময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে।তারই ধারাবাহিকতায় আজ লাইফ স্টাইল পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম।আজকের ব্লগের টাইটেল পড়ে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি আজ কোন বিষয় নিয়ে লিখতে চলেছি।হে,বন্ধুরা আজ লিৃব বোনের ভালোবাসা নিয়ে।আমরা দুবোন হয়তো অনেকেই জানেন।আমরা দুজন ই ঢাকাতে আছি।কোন একটা অনুষ্ঠান বা প্রয়োজন ছাড়া দুজনের সাথে দুজনের খুব একটা দেখা হয়না।আসলে ব্যস্ততা মানুষকে পর করে দেয়।ছোটবেলা একটি প্রবাদ আমার দাদু বলতেন আমাদের দু'বোনের ঝগড়া হলে -- " গাঙে গাঙে দেখা হয়,তবুও বোনে বোনে দেখা হয়না।" এই প্রবাদ টা যে এতোটাই সত্যি হবে বুঝিনি।একই শহরে থেকে ও আমাদের দু'বোনের যে খুব কম দেখা হয় এটা বাস্তব সত্যি। ডিজিটালের যুগে প্রতিদিন ই চাইলে ভিডিও কলে দেখা,কথা হলে ও সশরীরে খুব কমই দেখা হয় দুজনের।দেখা কম হলেও দুবোনের ভালোবাসা কিন্তু কোন অংশে কম নয়।তাই আজ শেয়ার করে নিতে চলে এলাম।

20250527_171815.jpg

আমার বোনের শ্বশুরবাড়ি ঝিনাইদহ হলেও ওরা ঢাকাতেই থাকে।আমার বোনের জামাই হুটহাট করে বাড়িতে চলে যায়। বাড়িতে চাচা আছেন সবকিছু দেখা শোনা করেন।আমার বোন বাচ্চাদের লেখাপড়া নিয়ে হুটহাট বাড়িতে যেতে না পারলেও বোনের হাসবেন্ড কিন্তু ঠিক চলে যায় বাড়িতে।গ্রাম ওর খুব পছন্দের জায়গা।এইতো সেদিন অফিস শেষ করে রাতে বাসের টিকিট কেটে নিয়ে এসে নাইট কোচে বাড়িতে রওনা দিয়ে গেছে।

20250527_172201.jpg

ওদের বাড়িতে ফল গাছের অভাব নেই।সব ধরনের ফলের গাছ আছে ওদের বাড়িতে।কিছুদিন আগে বেশকিছু আতা ফল পাঠিয়েছিল।আতা ফল গুলো খুব মিষ্টি আর সুস্বাদু খেতে।এবার নাকি প্রতিটি গাছে ভালো ই আম ধরেছে।আর কাঁঠাল ও।লেবু গাছে কাগজী লেবু ও কম হয়নি এবারও।তাই ওর চাচা বার বার বলছিলো বাড়িতে যেতে।গ্রামের বাচ্চারা আম,লেবু, লিচু সব নিয়ে যায়।পাহাড়া দিয়ে ও রাখা যায় না।তাই বোনের হাসবেন্ড বাড়িতে গিয়ে আম,কাঁঠাল ও লেবু নিয়ে আসে।লিচু আনেনি।কারন লিচু এখনো বড় হয়নি তেমন।আমার বোন আম,কাঁঠাল আর লেবু ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দিয়েছে গতকাল।বাড়ির এই ফলগুলো সত্যিকারের ভালোবাসায় মেশানো।কারন এতে কোন ফরমালিন মেশানো হয়না।একদিকে ভালোবাসা দিয়ে পাঠানো ফল আর অন্য দিকে ফরমালিন মুক্ত তাই এর ভালোবাসাটা ও ডাবল।

20250527_171848.jpg

ঢাকায় বসে যতই আম কেনা হয়না কেন,বাড়ির গাছের আম গুলো আমার বেশী প্রিয়।আমার দাদু যখন বেঁচে ছিলেন তখন প্রতিবছর জৈষ্ঠ্যমাসে বাড়িতে গিয়ে আম নিয়ে আসতেন গাড়িতে করে বস্তা ভরে ভরে।তখন কাঁচা আর পাকা আম আলাদা করে রাখতেন।কোনটা আগে খেতে বলতো কোনটা কদিন পর।সেই আম খাওয়ার অনুভূতি সত্যি ই অনেক মধুর ছিল।আজও স্মৃতিতে অম্লান হয়ে রয়েছে।আজকে বোনের তরফ থেকে ভালোবাসা পাওয়ার কিছু অনুভূতি শেয়ার করে নিলাম।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে আমার অনুভূতি গুলো।

আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার দেখা হবে অন্য কোন ব্লগে।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

পোস্ট বিবরন


শ্রেনিলাইফ স্টাইল
প্রয়োজনীয় ডিভাইসSamsung A 20
ফটোগ্রাফার@shimulakter
স্থানঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPiMraFFoAYbU1qRnWow8VAESPuCj2iAFuxJZaAkWSFYjknC79Yvr3Hvpewov9...XSBuwkeuf4u2HHYnTh42ETSMDeNZAbpP2wAyK5YEzfHuJd77StVXXXQ837mL4eMAcaj2us8MWrck1vwaviyxFGx4fEr1Q8iHWyrxEwCnE9jJJ2Hyh6tTeHJpE.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...CrpaohxYk9uSxNuW6ERRhuynfdVAqK6mT1BA8tgAcayjQX1cVHm5QbPwjtM2hgP6V2up8ZofQcEK1WfKukku6L9y5WSCvQtbjGttHDUxCnEzVLxyuLacBoDE2S.png

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuLgcyvzqGbDVq1WKpH2cjEcUuzRH2koMcvJ3yPHwFSq3uXHBiL3ZZhUoSgtRD...EQqAYMuXBfHEAcyhxAJ1uzYQxwbrVtUrfmjeZyN4WxBiJYUbNVxfnLT5Tp9PueGzn86aezWm1kgs5s7AaFvEMfzWcQBShgNh72MYKqSUAkAEGy2ywrHkEFgoY.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...PG5e5ksRhVwQ6WiB9zuqR68odrWKECz2xQUXbP2xQHAKk39Qx7Z3qe3QjNn5P9E1B5Fjmsp4SA9KuXEksa47QQenTCKtdUjmFtEQG4zw93A62wi7js5PCbht7X.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

গ্রামের বাড়িতে যেকোন গাছ থাকলেই ভালো লাগে। আর সেখানে ফলের গাছ থাকলে তো আনন্দের সীমা থাকে না। বোনের বাড়ির ফল পেয়ে অনেক খুশি হয়েছেন। এটাই বোনদের ভালোবাসা।

 last year 

বোন মানে অন্যরকম ভালোবাসা। বোনের ভালোবাসা আসলে কখনো বলে শেষ করা যাবে না। যাই হোক আপনার বোনের পাঠানো ফল গুলো দেখে আমারই তো খেতে ইচ্ছে করছে। এক হচ্ছে ফরমালিন মুক্ত ফল আবার হচ্ছে ভালোবাসা। আপনার পোস্টের লেখা গুলো পড়ে আমার থেকে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

photocollage_2025528202529335.jpg

 last year 

বোনের ভালোবাসা সব সময় অন্যরকম হয়ে থাকে। আপনার বোন আপনাদের জন্য প্রায় সময় এভাবে ফল পাঠায় শুনে ভালো লাগলো। আসলে বাড়ির গাছের ফল খাওয়ার অনুভূতি অন্যরকম।বিশেষ করে বোনের পাঠানো ফল হলে তো কোন কথাই নেই। ধন্যবাদ আপু আপনার অনুভূতি গুলো সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 last year 

photocollage_2025528203416136.jpg

 last year 

photocollage_20255282046362.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62902.07
ETH 1770.10
USDT 1.00
SBD 0.39