" ভার্চুয়াল কেক নয়,ছেলেকে সত্যিকারের কেক এনে খাওয়াতে হলো "❤️
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিযে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
ভার্চুয়াল কেক নয়,ছেলেকে সত্যিকারের কেক এনে খাওয়াতে হলোঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।প্রতিদিনের নানা কর্মকান্ডের কিছু কিছু অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করতে না পারলে আসলে ভালো লাগে না।আজ তেমন ই একটি অনুভূতি শেয়ার করতে চলে এলাম। আমার বাংলা ব্লগ এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী গত ১১ ই জুন অনুষ্টিত হয়ে গেলো।তিনদিন ব্যাপী খুব আনন্দ উল্লাসে জন্মদিন পালন করা হলো।সবাই খুব বেশী আনন্দ উদ্দীপনা নিয়ে দিনগুলো কাটিয়েছি।পর পর তিনটি বছর জন্মদিন পালন করে এবার চতুর্থ বছরের জন্মদিন অনেক বেশী আবেগ,অনুভূতি মেশানো ছিল তিনদিন সকলের মনে।
প্রথম দিন আমরা অর্থাৎ আমার বাংলা ব্লগ এর সবাই ভার্চুয়াল কেক কেটে খেয়েছিলাম।চোখে কেক দেখে মনকে বুঝিয়েছি কেক খেয়েছি।কিন্তু সমস্যা ঘটে গেলো তখন যখন আমার ছেলে আমার পাশে বসে এসব কিছু ই দেখছিলো।কেক দেখে তো তার ভার্চুয়াল কেক খেতে একদমই ভালো লাগছিলো না।কেক দেখে তখনই তার কেক কেটে খেতে হবে এমন একটা অবস্থা দাঁড়িয়েছিল।ছেলেকে যতই বুঝানো হলো সে কিছুতেই বুঝতে চাইলো না।যদিও আমি অনুষ্ঠানের মাঝে তাকে বললাম কাল কেক এনে দিব আমার বাংলা ব্লগ এর জন্মদিন লিখে।কিন্তু ছেলে আমার কিছুতেই শুনলো না।তাই বাধ্য হয়ে আমার আম্মুর ফোন দিয়ে ও অর্ডার করে নিলো।তারা অর্ডার নেয়ার সময় জানতে চাইলো কেকের উপর কিছু লিখে দিবে কিনা? আমি অনুষ্ঠানে থাকাতে ও কিছু না বলেই কেকের অর্ডার করে নিলো।যেহেতু ও চকলেট খুব পছন্দ করে।তাই কেক দেখে দেখে ও চকলেট কেকই অর্ডার করে বসলো।
কেক অর্ডার করার ২০ মিনিটের মধ্যে ডেলিভারি ম্যান কেক নিয়ে হাজির।আমি তো ফোন কানে হেডফোন দিয়ে অনুষ্ঠান শুনছিলাম।ছেলে কেক নিয়ে এসে সামনে দাঁড়িয়ে। আমিতো কেক দেখে অবাক।কেকের গায়ে ছোট ছোট চকলেট গুলো তুলে তুলে আমার নিজেরই খুব খেতে ইচ্ছে করছিলো।ছেলের বায়না এবার আমি কেক কাটবো তাই আমাকে হাত ধরে টেনে টেবিলে নিয়ে গেলো।আমি কানে হেড ফোনে অনুষ্ঠান শুনছিলাম।আর হাত দিয়ে কেক কেটে নেয়ার আগে কিছু ফটোগ্রাফি আমি করে রেখেছিলাম।তাই আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।
আমার বাংলা ব্লগ এর জন্মদিনে সত্যিকারের কেক খেতে পেরে ছেলে ভীষণ খুশী।আমরা বড়রা ভার্চুয়াল কেক খেয়ে তৃপ্তি পেলেও আমার ছেলে কিন্তু সত্যিকারের কেক খেয়ে সত্যি সত্যি আনন্দ পেয়েছিল।সেই আনন্দের কিছু অনুভূতি আজ আপনাদের মাঝে শেয়ার করে নিলাম। আশাকরি আজকের অনুভূতি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে।কেক আমি না খেলে ও কেকের উপর ও পাশের চকলেট গুলো খুঁটে খুঁটে কিছুটা খেয়ে নিয়েছিলাম বন্ধুরা।
আজ আর নয়।সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।আবার হাজির হয়ে যাব নতুন কোন ব্লগ নিয়ে।
ধন্যবাদ সবাইকে
পোস্ট বিবরন
| শ্রেনি | লাইফ স্টাইল |
|---|---|
| প্রয়োজনীয় ডিভাইস | Samsung A 20 |
| ফটোগ্রাফার | @shimulakter |
| স্থান | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/shimulakter403/status/1933891878673584321?t=FkIn7VTIrisGyxU4wbSIBg&s=19
https://x.com/shimulakter403/status/1933891478058938592?t=Yf2NugI0962EWHaz1LsCUw&s=19
https://x.com/shimulakter403/status/1933894564705919423?t=dBkVbc9KEffJhki2pPeTpQ&s=19
https://x.com/shimulakter403/status/1933894171544404175?t=4Owz4ujQROx5R-It3hAsnA&s=19
https://x.com/shimulakter403/status/1933934848424677667?t=2le6uHHVE-2WMMWvBNwHxA&s=19
https://x.com/shimulakter403/status/1933934419842412628?t=0jscf_tTukLN6M54tAPOqg&s=19
https://x.com/shimulakter403/status/1933938430431650031?t=97EeQx7Coqu1BRpYHU4RtQ&s=19
https://x.com/shimulakter403/status/1933939141957595440?t=mZM2hikmME3-rAviJIW33A&s=19