লাইফস্টাইল পোস্ট।। নিজ বাগানে উৎপাদিত হাড়িভাঙ্গা আম সম্পর্কে কিছু কথা।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
প্রশ্ন যদি করা হয় যে উত্তরবঙ্গ কিসের জন্য বিখ্যাত? এক কথায় নাম উঠে আসবে তামাক এবং আখ এর জন্য উত্তরবঙ্গ বিখ্যাত। কিন্তু আমার জানা নেই এ বিখ্যাত হওয়া জিনিসগুলো দিয়ে উত্তরবঙ্গের মানুষের জীবন যাত্রার মান ও অর্থনৈতিক অবস্থা কতটা পরিবর্তন হয়েছে। তবে উত্তরবঙ্গের মানুষদের জীবনযাত্রার মান আর একই সাথে অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটেছে আম দিয়ে। আম যদিওবা একটি বাৎসরিক ফল। তবে এর কদর মর্যাদা এবং অর্থনৈতিক গুণগতমান সবদিক থেকেই অন্যান্য ফল গুলি থেকে বেস্ট কোয়ালিটির হয়ে থাকে।
আমাদের উত্তরবঙ্গে বেশ কয়েক ধরনের আম পাওয়া যায় তার মধ্যে অন্যতম এবং বিশ্বখ্যাত হলো রংপুরের মিঠাপুকুরের হাড়িভাঙ্গা আম। আমাদের বাংলাদেশেই এখনো এমনও অনেক জায়গা রয়েছে, যে জায়গা গুলোতে হাড়িভাঙ্গা আম সম্পর্কে কিছুই জানেনা। এমনও অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলোতে হাড়িভাঙ্গা আমের ব্যাপক চাহিদা রয়েছে। সেই সাথে দেশের গণ্ডি ছাড়িয়ে বাহিরের দেশেও ব্যাপক পরিমাণে সুনাম অর্জন করেছে। এই হাড়িভাঙ্গা আমের দুটি দিক রয়েছে। বলতে চাচ্ছি মাটি ভেদে এই হাঁড়িভাঙ্গা আমের স্বাদ ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
পলি মাটির হাড়িভাঙ্গা আমে তেমন কোনো স্বাদ পাবেন না। যদি আপনারা লাল খিয়ার মাটি থেকে ক্রয় করে থাকেন তাহলে বুঝতে পারবেন হাড়িভাঙ্গা আমের কি পরিমাণের স্বাদ পাওয়া যায়। আবার এই আমের ভালো খারাপ দুটি দিক ও রয়েছে। হাড়িভাঙ্গা আমের মিষ্টি গুনাগুন স্বাদ পেতে গেলে এই আমকে খেতে হবে অর্ধেক কাঁচা এবং অর্ধেক পাকা অবস্থায়। তবেই হাড়িভাঙ্গা আম খাওয়ার পর আপনার মুখ দিয়ে এটা বলতেই হবে যে, আমি কোনো আম খেলাম নাকি রসগোল্লা খেলাম। বেশি পেকে গেলে খেতে একদম বাজে লাগে।
এই আম কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই খেতে পারবেন। আমাদের নিজেদের বেশ কয়েকটি হাড়িভাঙ্গা আম বাগান সহ আরো বেশ কয়েক ধরনের আমের বাগান রয়েছে। সামনেই আসতে চলেছে হাড়ি হাড়িভাঙ্গা আমের সিজন। সকলকেই অগ্রিম নিমন্ত্রণ জানাচ্ছি রংপুরের হাড়িভাঙ্গা আম এর স্বাদ টেস্ট করার জন্যে রংপুরে আসার জন্য। তারপরেও এই আমের বাজারজাতকরণের সঠিক সময় আসলে পুনরায় একটি পোষ্টের মাধ্যমে আমি আপনাদের নিমন্ত্রণ করবো। বন্ধুরা আজকের মত এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
| Device | Redmi 12 |
|---|---|
| Country | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Upvoted! Thank you for supporting witness @jswit.
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1919736649333756056?t=TVm2ZhzNpznZIeR7F8z-zw&s=19