লাইফস্টাইলঃভাগ্নির বাসায় একদিন আমরা সবাই।

in আমার বাংলা ব্লগ11 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৭ই আষাঢ় ,বর্ষাকাল কাল ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে।

li1.jpg

বন্ধুরা নিয়মিত ব্লগিং এর আজ হাজির হয়েছি নতুন আর একটি পোস্ট নিয়ে। আজ লাইফস্টাইল পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। ঈদের তিন চারদিন পরই আমার ভাগ্নির বাসায় দাওয়াত ছিল। ভাগ্নির বাসায় আমরা ভাই বোনরা বেশ ভালো কিছুটা সময় কাটিয়েছিলাম। আজ সেই আনন্দের মুহূর্ত শেয়ার করবো।

li2.jpg

যদিও আমাদের বাসা চট্টগ্রামে। কিন্তু বরদের চাকরীর সুবাদের আমরা দু'বোন ঢাকায় থাকি। আর আমার ছোট ভাই ব্যবসার কারনে ঢাকায় থাকে।তার ছেলের বয়স ৩ বছর । খুবই পাকনা। কোন কথা নেই যে বলে না। আর ভাগ্নির বিয়ে হয়েছে ঢাকায়। বর ঢাকায় চাকরী করে।ভাগ্নি আমার একটি প্রাইভেট ইউনিভার্সিটির টিচার। তার একটি ছেলে আছে।যার কথা আমার অনেক ব্লগই শেয়ার করেছি। আর আমাদের সকলের বাসা মোটামুটি কাছাকাছি। তাই যে কোন উসিলায় আমাদের প্রায়ই দেখা হয়। এবার আমাদের কারোই বাড়ি যাওয়া হয়নি। নানাবিদ সমস্যার কারনে। তাই ঈদ কেটেছে ভাই বোনদের বাসায় ঘুরাঘুরি করে।

li3.jpg

ঈদের চারদিন পর ভাগ্নির বাসায় আমরা সবাই মিলিত হলাম। বেশ আনন্দের মধ্যে আমার দিনটি পার হলো। সব চেয়ে বেশি মজা করেছে আমার ভাইইয়ের ছেলে আর ভাগ্নির ছেলে। তাদের বয়সের পার্থক্য দু'বছর। দু'জনে এক সাথে বেশ মজা করে খেলেছে। যদিও খেলনা নিয়ে কাড়াকারি ছিল তাই আমরা ব্যস্ত বেশি ছিলাম তাদেকে পাহারা দেয়া নিয়ে। এরই মাঝে তাদের নিয়ে আমাদেরও বেশ ভালো সময় কেটেছে।

li4.jpg

আর যে কেকটা দেখছে তা আমার ভাইয়ের বৌ বানিয়ে এনেছে। ও বেশ ভালই কেক বানায়। আর খেতেও বেশ মজা। যেহেতু আমরা ঈদের পর সবাই একসাথে হচ্ছি তাই সে কেক এর উপর ঈদ মোবারক লিখে দিয়েছে। কেক দেখেতো ভাগ্নির ছেলে খুবই আনন্দিত। কখন কেক কাটবে জিজ্ঞাস করছে তার মাকে। বিকাল হলেই কেক কাটবে বলাতে সেও বিকালের অপেক্ষায় রইল।দুপুরের খাবার খেয়ে আমরা গল্প করছিলাম আর ছেলেরা খেলাধুলা করছিল। দুপুর খাবারও বেশ মজা হয়েছিল।খাবারের ছবি তোলার কথা মনেই ছিল না বিভিন্ন কথার মাঝে । তাই শেয়ার করা হলো না আপনাদের সাথে। তবে অনেক আয়োজন করেছিল আমার ভাগ্নি। পোলাও ,মাছ ,মুরগীর রোস্ট, দু'রকমের মাংস,সব্জি,সালাত সাথে সফট ডিংস । বিকালে হওয়ার সাথে সাথে আমার ভাই এর ছেলে আর ভাগ্নির ছেলে অস্থির হয়ে গেলো কেক কাটতে। তারা দু'জন মিলে কেক কাটলো। আমরা সবাই বেশ মজা করে খেলাম। এরপর আরও কিছুক্ষন ভাগ্নির বাসায় কাটিয়ে বাসায় চলে এলাম। বেশ ভালো একটা দিন কাটালাম সকলের সাথে।

পোস্ট বিবরণ

শ্রেনীলাইফস্টাইল
পোস্ট তৈরি@selina 75
তারিখ১লা জুলাই, ২০২৫ ইং
মোবাইলRedmi Note 5A
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

cmc.png

 11 months ago 

xp1.png

xp2.png

xp3.png

xp4.png

xp5.png

xp6.png

 11 months ago 

সবাই মিলে সুন্দর সময় কাটাতে অনেক ভালো লাগে। আর আপনার এই পোস্ট দেখেও ভীষণ ভালো লাগলো আপু। আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন আর দারুন মুহূর্ত গুলো শেয়ার করেছেন।

 11 months ago 

পরিবারে সবাই একত্রিত হলে বেশ মজা হয়।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.081
BTC 63311.46
ETH 1687.53
USDT 1.00
SBD 0.41