্লাইফস্টাইল পোস্টঃ সামরিক জাদু ঘরে এক বিকাল।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৪ঠা জ্যৈষ্ঠ,গ্রীষ্মকাল ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই মে ২০২৫ খ্রিষ্টাব্দ,। আজ একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে।

li1.jpg

আমার ব্লগ যারা নিয়মিত পড়েন তারা জানেন যে আমার বড় বোন ঢাকায় এসেছে চিকিৎসা জন্য।মেয়ের বাসায় থেকে সব ডাক্তার দেখিয়েছেন। তাই আর আমাদের বাসায় আসা হয়নি আপার। আল্লাহর রহমতে তেমন কোন সমস্যা ধরা পরেনি। কেবল ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য ডাক্তার কিছু ওষুধ প্রেস্ক্রাইপড করেছেন। এবং নিয়মিত হাঁটতে বলেছেন।

সকল ডাক্তার দেখানো শেষে আমি,বড় বোন ও ভাগ্নি মিলে আমার ছোট ভাই এর বাসায় এক রাত ও এক দিন ছিলাম। আমার ভাই থাকে মিরপুর রাকিন সিটিতে। বেশ সুন্দর একটা আবাসিল এলাকা। বেশ বড় ও গোছানো। আবাসিক এলাকার মধ্যে খেলার জন্য বড় মাঠ ও বাস্কেট বল খেলার জন্য রয়েছে বাস্কেট গ্রাউন্ড ও সুমিংপুল। স্কুল করার প্রসেস চলছে। ওই একদিন ও এক রাতেই আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছিলাম। বাচ্চারা পছন্দ করবে বিধায় আমরা ঠিক করলাম বাংলাদেশ সামরিক জাদুঘর এ যাবো। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বিজয় সরণিতে অবস্থিত জাদুঘরটি। জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্র-শস্ত্রের সংগ্রহ নিয়ে জাদুঘরটি সজ্জিত।

li2.jpg

আমার ভাগ্নি অনলাইনে টিকেট কিনলো। আর আমার ভাই তা প্রিন্ট করে আনলো। যাথারীতি ৩টায় আমরা রওনা দিলাম। ২০ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম। যেয়েই দেখি lলম্বা লাইন। আমরাও দাঁড়িয়ে পরলাম লাইনে। কিন্তু জাদুঘরে ঢোকার মুহূর্তেই গার্ড জানাল যারা অনলাইনে টিকেট কেটেছেন তাদের আবার টিকেট কাউন্টারে গিয়ে টিকেট সংগ্রহ করতে হবে। তাই আমরা ঢুকে গেলাম অনলাইনের টিকেট প্রিন্ট দেখিয়ে।আর আমার ভাইয়া আবার টিকেট কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করে তারপর ঢুকলো। বুঝতেই পারলাম না তাহলে অনলাইনে টিকেট কাটার কি মানে! অনলাইনে টিকেট কেটেছেন যাতে সময় বাঁচে তা আর হলো না। তাছাড়া অনলাইনের টিকেট কাটা দর্শনার্থিদের জন্য আলাদা কোন বুথও নেই। ১০০ টাকা করেছে লেগেছে টিকেট জন প্রতি।তবে ৫ বছরের নিচে যাদের বয়স তাদের টিকেট লাগে না। আর সার্কভূক্ত দেশের দর্শনার্থীদের জন্য জন প্রতি ৩০০ টাকা আর অন্যান্য বিদেশী পর্যটনদের জন্য ৫০০ টাকা।

li4.jpg

বেশ বড় এলাকা নিয়ে যাদুঘরটি তৈরি আর বেশ গোছান ও পরিস্কার। টিকেট দেখিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। তিন তলা বিল্ডিং এর বেজমেন্ট এ নৌবাহিনীর বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের জাহাজ, সাবমেরিন,পোষাক, ব্যজ সহ প্রতিটি বিষয় বেশ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।

li5.jpg

২য় তলায় আর্মির কার্যক্রম তুলে ধরা হয়েছে। বিভিন্ন ধরনের অস্ত্র।বিভিন্ন র‌্যাংকের পোষাক,ব্যাজ ,শান্তি মিশনে ব্যবহৃত ট্যাংকও রাখা হয়েছে।আমরা ঘুরে ঘুরে প্রতিটি জিনিস দেখছিলাম। বাচ্চারাও বেশ আনন্দ পাচ্ছিল।

li3.jpg

li8.jpg

এরপর আমরা চলে গেলাম ৩য় তলায় সেখানে তুলে ধরা হয়েছে বিমান বাহিনীর কার্যক্রম । বিভিন্ন ধরনের প্লেন এর মডেল সাজিয়ে রাখা হয়েছিল। তবে কিছু কিছু জায়গায় রেনোভেশনের কাজ হচ্ছিল। তাই কিছু কিছু জায়গায় যাওয়ার অনুমতি ছিল না। সম্পূর্ন জাদুঘরটি ঘোরা শেষে জাদু ঘরের ভিতরে একটি স্যুভিনিয়রের দোকান আছে সেখানে বিভিন্ন বাহিনীর জিনিস বিক্রি করা হচ্ছিল। আমরা দোকানটি ঢুকে দেখছিলাম কি ধরনের জিনিস বিক্রি করা হচ্ছে। তবে কিছুই কিনিনি। দাম অতিরিক্ত। ঘোরাঘুরি শেষে আমরা সবাই বেশ টায়ার্ড ছিলাম সেই সাথে ক্ষুধার্ত। তাই আমরা সবাই জাদুঘরের ভিতরে সামরিক বাহিনীর পরিচালিত খাবারের দোকানে গিয়ে কিছু হাল্কা খাবার খেয়ে নিলাম। খাবারগুলো বেশ ফ্রেশ ও মজা ছিল। কিছুক্ষন রেস্ট নিয়ে বেশ হয়ে আসলাম। বেশ সুন্দর কিছু সময় কাটালাম পরিবারের সাথে। এরপর সিএনজি নিয়ে বাসার ফিরে আসলাম। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে ।শুভ রাত্রি।

li10.jpg

li11.jpg

পোস্ট বিবরণ

শ্রেনীলাইফস্টাইল
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৮ ই মে, ২০২৫ ইং
মোবাইলReal me c 55
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  
 last year 

xp1.png

xp2.png

xp3.png

xp4.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

image.png

 last year 

সামরিক যাদুঘরে বেশ ভালোই ঘোরাঘুরি করেছেন। আপনার ফটোগ্রাফি এর মাধ্যমে আমরা অনেক কিছু দেখতে পারলাম। আসলে আপু বর্তমান সব কিছুর দাম অনেক। অনেক সময় কিনতে চাইলে পারা যায় না। বেশ ভালোই সময় কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

সামরিক জাদুঘরটা বেশ সুন্দর। বাংলাদেশ সামরিক খাতের অনেক কিছু রয়েছে। তবে থ্রী ডি সমুদ্রের ভিউ টা বেশ চমৎকার। অন‍্যরকম এক অনূভুতি পাওয়া যায়। সুন্দর ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60241.63
ETH 1567.82
USDT 1.00
SBD 0.42