লাইফস্টাইল পোস্টঃছোট ভাই এর গিফট( সিজনের প্রথম আম)।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১২ই জ্যৈষ্ঠ,গ্রীষ্মকাল ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে মে ২০২৫ খ্রিষ্টাব্দ,। আজ একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে।

li2.jpg

গত এক সপ্তাহ ধরে প্রতিদিনেই দিনের কোন না কোন সময় ঢাকায় ঢাকায় বৃষ্টি হচ্ছে। গরম আর বৃষ্টির মিশেল। ভ্যাপসা গরম। বৃষ্টি হলেও গরমের পরিমান আরো বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। দেশের কোন কোন জায়গায় ঝড়বৃষ্টিও হচ্ছে। আবহাওয়া ঠান্ডা-গরমের কারণে ঘরে ঘরে ঠান্ডা জ্বর লেগেই আছে। এই সময়ে আমাদের সতর্ক থাকতে হবে ঠান্ডা-জ্বরের হাত থেকে বাঁচতে। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি লাইফস্টাইল পোস্ট আপনাদের সাথে শেয়ার করতে। তারেই ধারাবাহিকতায় একটি লাইফস্টাইল পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।

li1.jpg

চলছে মধুর মাস জৈষ্ঠ্য। দেশী ফলের আনাগোনা এখন শুরু হয়েছে। বাজারে পাওয়া যাচ্ছে আম,জাম,কাঁঠাল কাচা তাল সহ বিভিন্ন ধরনের দেশীয় ফল। দেশী ফল আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারি। তাই দেশী সিজনাল ফলমূল আমাদের সবার খাওয়া উচিত। আমার বিদেশী ফলের চেয়ে দেশী ফল খেতে বেশি ভালো লাগে। আবার দেশী ফলের মধ্যে আম আমার প্রিয় ফল।আগামি দুমাস প্রতিদিন আম আমার খাদ্য তালিকায় থাকবে। আম কিনে খাওয়া হয় কম। বাড়ি থেকে পাঠানো ও আত্নীয় স্বজন ও বন্ধু বান্ধবদের পাঠানো আম খেতে খেতেই সিজন শেষ হয়ে যায়। এবারের সিজনের পাঁকা আম আজ প্রথম খেয়েছি। সিজনের প্রথম আম খাওয়া শুরু করলাম গিফটের আম দিয়ে। আমার ছোট ভাই পাঠিয়েছে সাতক্ষীরার আম। সাতক্ষীরার আমও এখন জনপ্রিয় হচ্ছে। সাতক্ষীরার গোবিন্দভোগ ও গোপালখাস আম বিখ্যাত। ভালোবেসে কেউ আম কেন যেকোন গিফট পাঠালে ভালোই লাগে। সিজনের প্রথম আম ছোট ভাইয়ের কাছ থেকে গিফট পেয়ে দারুণ খুশি আমি।

গত দু"দিন আগে ছোট ভাইয়ের পাঠানো সাতক্ষীরার আম হাতে পেয়েছি। ফরমালিন মুক্ত আম।সরাসরি বাগান থেকে সংগ্রহ করা আম।। গাছ থেকে পেরেই পাঠিয়েছে। তাই আম পুরোপুরি পাকতে এখনও দু' একদিন বাকী। আজ থেকে পাকা শুরু করেছে। পাকা আম পাঠালে রাস্তায় অর্ধেক নস্ট হয়ে যায়। তাই বাগান মালিকরা ক্রেতাদের সেই সকল আমই পাঠায় যা পাকতে দু'একদিন সময় লাগে। আজই প্রথম এ বছরের প্রথম পাকা আম খেলাম। বেশ মজা খেতে। আগামী কয়েকদিন এই আম দিয়েই চলবে, শেষ হতে হতেই হয়ত ঈদ চলে আসবে। ঈদের পর বাড়ির আম আসবে। এভাবেই চলবে পুরো সিজন। আমাদের দেশে একেক আম একেক সময় বাজারে আসে। ১৫ মে থেকে শুরু হয়ে আগষ্ট পর্যন্ত চলবে। কোন আম কখন বাজারে আসবে বাগান মালিকদের সাথে কথা বলে জেলা প্রশাসক সময় নির্ধারণ করে দেয়। সে অনুযায়ি এখন বাজারে আম আসে। তাতে মানুষ পরিপক্ক আমের স্বাদ পেতে পারেন। উদ্যোগটি অনেক ভালো। যার ফলে ফরমালিন দিয়ে পাকানো অপরিপক্ক আম এখন নেই বললেই চলে।

আমার ছোট ভাই প্রতিবারেই আম পাঠায়। আমার আরেক বোন ও ভাগ্নি ঢাকায় থাকে তাদেরও পাঠায়। আমার ছোট ভাইও ঢাকায় থাকে। শুধু আমাদের নয়, চট্রগ্রামেও আম্মা ও অন্যান্য ভাইদের জন্য আম পাঠায়। ও ছোট হলেও বেশ দায়িত্ববান। এবারের আমের সিজনে আম খাওয়া শুরু হলো ছোট ভাইয়ের পাঠানো আম দিয়ে। তাই অনুভূতিটা একটু অন্য রকম। বলে বোঝানো মুশকিল। আসলে ছোট ছোট এই আদান প্রদান গুলোই ব্যস্ত এই সময়ে পরিবারের বন্ধন গুলোকে অনেক দৃঢ় করে তোলে। ভাইয়ের ভালোবাসাময় পাঠানো আমের অনুভূতি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন-আনন্দে থাকবেন। শুভ রাত্রি।

স##

পোস্ট বিবরণ

শ্রেনীলাইফস্টাইল
পোস্ট তৈরি@selina 75
তারিখ২৬শে মে, ২০২৫ ইং
মোবাইলRedmi Note %A
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 last year 

cmc.png

 last year 

xp1.png

xp2.png

xp3.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 63589.00
ETH 1725.23
USDT 1.00
SBD 0.42