লাইফস্টাইলঃল্যাপটপ সার্ভিসিং।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৯শে ফাল্গুন বসন্তকাল,১৪৩১ বঙ্গাব্দ। ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ।
৩য় রোজা শেষ।মধ্য ফাল্গুনের পর থেকেই গরম দিন দিন বাড়ছে। আজ প্রচন্ড তেজ ছিল সূর্যের। ফ্যান চালানো ছাড়া এখন উপায় নেই। গরম যে হারে বাড়ছে তাতে রোজাদার ব্যক্তিদের সতর্ক ভাবে চলতে হবে। বিশেষ করে যারা দিনে বাইরে কাজ করেন।আশাকরি বাকী রোজা গুলোও সবাই সুস্থ্য ভাবে এবং নিরাপদে শেষ করতে পারবো। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আবারও নিয়ে এলাম নতুন আর একটি ব্লগ। পোস্টের ভিন্নতা আনতে আমি চেস্টা করি প্রতিদিন ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে। তারই ধারাবাহিকতায় আজ একটি লাইফস্টাইল পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। গত কয়েকদিন আগে ল্যাপটপ ভালোই ভুগিয়েছে আমাকে। ল্যাপটপ ঠিকঠাক ফ্যাংশন করতেছিল না। কাজ করতে অসুবিধা হচ্ছিল। নানা সমস্যা ছিল ল্যাপটপে। ঠিকভাবে কানেকশন পাচ্ছিল না- পাওয়ার বাটনের সমস্যা হয়েছিল। আমি মোবাইলে কাজ করতে অভ্যস্ত না, তাই বেশ সমস্যা হচ্ছিল কাজ করতে। যারা আমার পোস্ট নিয়মিত ফলো করেন, তারা বিষটি অবগত আছেন।
ল্যাপটপ নিয়ে যখন ভুগতেছিলাম এবং অনেক চেস্টার পরও যখন ল্যাপটপ ওপেন হচ্ছে না তখন আমার পরিচিত সার্ভিসিং সেন্টারে ফোন দিলাম। জানালো যে দোকান বন্ধ।্তখন সবেবরাত ছিল। তাই সে দু'দিনের জন্য গ্রামের বাড়িতে গেছেন। দু'দিন পর এসে ঠিক করে দিবেন।ল্যাপটপেই যেহেতু আমার সব কাজকর্ম, বিশেষ করে আমার বাংলা ব্লগের সব কাজ এই ল্যাপটপেই তাই প্রাইভেসির জন্য অন্য সার্ভিস সেন্টারে না দিয়ে তার জন্য অপেক্ষা করলাম। সেই কয়েকদিন অনেক কষ্ট করে আমার বাংলা ব্লগ/ স্টিমিটে পোস্ট করেছি মোবাইল দিয়ে। কিন্তু কথায় আছে না খারাপ সময় যখন আসে তখন সব দিকে আসে। এরই মধ্যে একদিন আমার মোবাইলও কাজ করতেছিল না। সেই দিন আর কোন পোস্ট করা হলো না আমার বাংলাব্লগে। এভাবে আমার দু'দিন কেটে গেলো মোবাইল ও ল্যাপটপ ছাড়া। মোবাইল যদিও ঠিক করে আনা হলো। কিন্তু ল্যাপটপ ঠিক করে হাতে পেতে সময় গেলো তিন দিন।
পরিচিত সার্ভিস সেন্টার হওয়ার কারনে বেশ যত্ন করে সার্ভিসিং করে দিলেন। সম্পূর্ন ল্যাপটপ খুলে ওয়াশ করে দিলেন।কারন ভিতরে অনেক ধুলা জমেছিল। আরও কিছু কাজ করে দিলেন। তেমন কোন সমস্যা পাওয়া গেল না। কেবল কানেকশন প্রবলেম ছিল। তা ঠিক করে দিলেন। সামান্য একটা সমস্যার জন্য আমাকে তিন দিন অপেক্ষা করতে হলো।
তিন দিন পর যখন হাতে পেলাম ল্যাপটপটি তখন বেশ ভালো কাজ করেছে। ঝক ঝকে পরিস্কার একটি ল্যাপটপ হাতে পেলাম। একদম নতুন লাগছিল। আর কাজ করতেও বেশ সুবিধা হচ্ছিল। স্পিড বেড়ে গেছে মনে হচ্ছে। ল্যাপটপ ছাড়া সেই কয়টা দিন আমার বেশ খারাপ কেটেছে। কারন আমার বাংলাব্লগে সবার সাথে কথা বলতে পারছিলাম না। কারন পুরানো মোবাইলে ডিস্কোর্ড নামানোর জায়গা ছিল না। যার ফলে টায়ারেও থাকা হয়নি,সেই সপ্তাহে ।আসলে যে ডিভাইসে যে অভ্যস্ত সে ডিভাইস ছাড়া সে কাজ করতে পারে না। আসলে মানুষ হলো অভ্যাসের দাস।আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেনী | লাইফস্টাইল |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ৪ঠা মার্চ, ২০২৫ ইং |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Daily task
https://x.com/selina_akh/status/1896978743543128320
Upvoted! Thank you for supporting witness @jswit.
ইলেকট্রনিক্স ডিভাইস কখনো যদি সমস্যা সৃষ্টি হয়ে যায় তাহলে সেটার সমাধান করা বেশ কঠিন হয়ে পড়ে। আমি অনেকবার আমার ল্যাপটপ ও কম্পিউটার নিয়ে ঝামেলায় পড়েছি এবং এই সার্ভিসিং এর জন্য হয়রানির শিকার হয়েছিলাম। তাই এমন তিক্ত অভিজ্ঞতা আমার মধ্যে রয়েছে অনেক। এ সমস্ত ডিভাইস গুলো সমস্যা হলে ভালো মানের মেকারের কাছে নেওয়া প্রয়োজন কারণ একটা সমাধান করতে গিয়ে আরো একটা ক্ষতি করে ফেলে অনেক সময়।
আমার ল্যাপটপের সার্ভিসিং বেশ ভালো করেছে। আমি বেশ হ্যাপি সার্ভিসিং ম্যান এর কাজে।
ল্যাপটপের সমস্যার কারণে যে কষ্টটা আপনার হয়েছিল, তা খুবই সহজে অনুভব করা যায়। তবে আনন্দের বিষয় হলো, সব সমস্যার পর আপনি আবার স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছেন। সত্যিই, যেকোনো কাজের জন্য যন্ত্রটি ঠিকমত চলা জরুরি, আর আপনি যেভাবে ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, সেটি প্রশংসনীয়। আশা করি, ভবিষ্যতে আর কোনো প্রযুক্তিগত সমস্যায় পড়তে হবে না। শুভ কামনা রইলো।
ল্যাপটপ ছাড়া বেশ খারাপ সময় গেছে আমার। আমি মোবাইলে পোস্ট করতে অভ্যস্ত না। তবুও চেস্টা করেছি পোস্ট করতে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।