বন্ধুর কাছ থেকে ঘড়ি উপহার

in আমার বাংলা ব্লগ2 years ago

ABB 9 নভেম্বর ২০২৪ ✅

বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

IMG-20240703-WA0018.jpg

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ শুরু করলাম। দেখতে দেখতে অনেকদিন হয়ে গেল। আসলে এ পোস্ট করব করব ভাবতে ভাবতে আজ অনেক মাস শেষ।

IMG-20240703-WA0021.jpg

আসলে বেশ কিছুদিন আগে আমার এক বন্ধু হৃদয় হঠাৎ করেই একটি ঘড়ি গিফট করল। আসলে আমরা যেকোনো একটি উপলক্ষে কেন্দ্র করে, যে কোন উপহার পেয়ে থাকি। কিন্তু কোন উদ্দেশ্য না থাকে ,হঠাৎ যদি কোন গিফট পাই তাহলে চমকে যাই। এটি মার্চ মাসের কথা। আজ হঠাৎ করে বসলাম একটি পোস্ট রেডি করার জন্য। কিন্তু কি পোস্ট করব তা ভাবতেছিলাম। হঠাৎ করেই হৃদয়ের দেওয়া ঘড়িটার কথা মনে পড়লো।

IMG-20240703-WA0022.jpg

আসলে এই ঘড়িটা নিয়ে পোস্ট করার কথা আরো অনেক আগে, কিন্তু বিভিন্ন পোস্ট করতে করতে এই পোস্টটার কথা ভুলে গেছি। আসলে ছোটবেলা থেকেই আমি ঘড়ি হাতে দিতে অনেক বেশি পছন্দ করি। এই বিষয়টা আমার প্রিয় মানুষগুলো সবাই জানে। তাইতো ঘড়ি কেনা হয় মাঝে মাঝে। কিন্তু বর্তমানে আমি যে ঘড়িগুলো ব্যবহার করি সবগুলোই উপহারের। যেমন জন্মদিনে অনেক দামী একটি ঘড়ি উপহার দিয়েছিল @bdwomen এবং আমার ভাগ্নি।

IMG-20240703-WA0028.jpg

তাদের দেওয়া ঘড়িটা আমার খুবই পছন্দের হয়ে গিয়েছে বর্তমানে। যার কারণে অন্য ঘড়িগুলো হাতে দেওয়া একদমই হয় না। আসলে বন্ধুর কাছ থেকে যখন হঠাৎ করে ঘড়িটা পেয়েছি তখন ভালো লেগেছিল। কিন্তু দুঃখের বিষয় হল এই ঘড়িটা আমি মাত্র কয়েকদিন ব্যবহার করেছি। কারণ সব সময় হাতে স্মার্ট ঘড়ি থাকে। বিশেষ করে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে এটি প্রয়োজন পড়ে অনেক বেশি।

IMG-20240703-WA0030.jpg

চলতি গাড়ি থেকে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতে অনেক ঝামেলা হয়। কিন্তু স্মার্ট ঘড়িগুলো হাতে থাকলে এই সমস্যাটা আর হয় না। হাতের মধ্যে কল রিসিভ করে কথা বলা যায়। যার কারনে নরমাল ঘড়িগুলো ব্যবহার করা খুবই কম হয়। বন্ধুহৃদয় কয়েকবার আমাকে এই কথা বলেছে। তার দেওয়া ঘড়িটা হাতে না দেওয়ার কারণে। এজন্য মাঝে মাঝে যখন তার কাছে যাই তখন হাতে এই ঘড়িটা ব্যবহার করার চেষ্টা করি। যদি বা মনে থাকে। কারণ বাড়ি থেকে বের হলে অনেক তাড়াহুড়া করে বের হতে হয়।

IMG-20240703-WA0024.jpg

যার কারনে ভুলে যাই। এছাড়াও আরো কয়েকটি ঘড়ি নষ্ট হয়ে গিয়েছে ব্যবহার না করতে করতে। যাই হোক দীর্ঘদিন হলেও তাকে অনেক ধন্যবাদ জানাই আজকের এই ব্লগের মাধ্যমে এত সুন্দর একটি ঘড়ি উপহার দেওয়ার জন্য। আমি আশা করি আপনাদের সবার কাছেও হৃদয়ের দেওয়া এই উপহারটি অনেক বেশি ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীLifestyle
ক্যামেরাSamsung S23 Ultra
পোস্ট তৈরিnarocky71
লোকেশনবাংলাদেশ

নিজেকে নিয়ে কিছু কথা

আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)

রতত.jpg


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM (1).gif


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

0-Puss-na-rocky.jpg

Drawing_11.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ,
💖ধন্যবাদ💖

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মন হঠাৎ আনন্দে ভরে ওঠার কারণগুলির মধ্যে একটি হচ্ছে হঠাৎ করে না চাওয়া সত্ত্বেও কারোর কাছ থেকে গিফট পাওয়া। আপনার বন্ধু হৃদয় আপনাকে আপনার পছন্দের জিনিস ঘড়ি গিফট করে তো আপনাকে চমকে দিয়েছিল। তবে এটা ঠিক বলেছেন স্মার্ট ঘড়ি হাতে থাকলে অনেক সুবিধা হয় নরমাল ঘড়ি থেকে। তারপরেও চেষ্টা করবেন ভাইয়া তার দেওয়া ঘড়িটা তার সামনে গেলে হাতে দিয়ে যাওয়ার। যাইহোক আপনার বন্ধুর থেকে হঠাৎ ঘড়ি গিফট পাওয়ার সুন্দর অনুভূতি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঘড়ি পাওয়ার সুন্দর একটা অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগলো।

 2 years ago 

বাহ্ ভাইয়া, আপনার বন্ধুতো দেখছি আপনাকে দারুন ঘড়ি উপহার দিয়েছে। আসলে গিফট পেতে কেন জানি আমার বেশ ভালো লাগে। আপনার ঘড়িটি কিন্তু বেশ দারুন। আর আপনার হাতেও মানাবে বেশ। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপু, ঘড়িটা অনেক বেশি দারুন ছিল।

 2 years ago 

কারো কাছ থেকে উপহার পেতে আসলেই অনেক ভালো লাগে। তুমি তোমার বন্ধুর কাছ থেকে অনেক সুন্দর একটা ঘড়ি উপহার পেয়েছো। এই ঘড়িটা দেখতে আমার নিজের কাছেও অনেক ভালো লেগেছে। তোমার ঘড়ি অনেক পছন্দের, তাই তো সবাই তোমাকে ঘড়ি উপহার দেয়। তোমার অনুভূতিটা এত সুন্দর করে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

এই ঘড়ি যখন গিফট পেয়েছিলাম আমার তো অনেক ভালো লেগেছিল।

 2 years ago 

ভাইয়া আমার অনেক সৌভাগ্যবান। এমন বন্ধু আছে যে কিনা ঘড়িও গিফট করে। ইস্ আমি যে কতদিন কোন গিফট পাই না।শুধু সবাই কে দিয়ে দিয়ে জীবন শেষ। তবে যাই হোক খুশি আমিও হয়েছি আপনার আনন্দ দেখে। ধন্যবাদ এমন বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে কারো কাছ থেকে গিফট পেতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এত সুন্দর একটা ঘড়ি উপহার পেয়ে আরো ভালো লাগছে।

 2 years ago 

উদ্দেশ্য ছাড়া এরকম গিফট পেলে তো ভালোই লাগে। খুব সুন্দর একটা ঘড়ি উপহার পেয়েছেন। ঘড়িটা যেমন সুন্দর ঘড়ির বক্সটাও ভীষণ সুন্দর। বেশ দারুন লাগছে দেখতে। আপনার সুন্দর অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার তো বক্সটা অনেক বেশি পছন্দ হয়েছিল। ঘড়ির মতো বক্সটা সত্যি অনেক সুন্দর।

 2 years ago 

ভাই এমন বন্ধু কোথায় পাওয়া যায় আমাকেও বলবেন। আমি অনেকদিন কোন বন্ধুর কাছ থেকে হঠাৎ হঠাৎ গিফট পাই না আজকাল তো আমাকে চেয়ে নিতে হয়। 😂😂

ঘড়িটা কিন্তু দারুণ ছিল। আপনি তো হাতে পরে একটা ছবি দিতে পারতেন। আপনি স্মার্ট ঘড়ির উপকারিতা বলেছেন তবে জানবেন স্মার্ট ঘড়ি সব সময় পরে থাকে কিন্তু স্বাস্থ্যকর নয়। আপনার আজকের ব্লগটি পড়ে বেশ উপভোগ করলাম আপনার অনুভূতিগুলো অত্যন্ত নির্মল। এভাবেই ভালো থাকবেন সবাইকে নিয়ে।

 2 years ago 

কয়েকটা খুঁজে বের করেন এরকম বন্ধু। বিশেষ করে এমন কাউকে বের করবেন যারা অন্যকে গিফট করতে বেশি পছন্দ করে। যাইহোক আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

কারো কাছ থেকে উপহার পেতে সত্যি অনেক ভালো লাগে। আর আপনার বন্ধুর কাছ থেকে খুবই চমৎকার একটি উপহার পেয়েছেন দেখে খুবই ভালো লাগলো ভাই। অনেক সুন্দর হয়েছে উপহারটি। অনেক ধন্যবাদ আপনাকে এই পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তো অনেক পছন্দ হয়েছে আমার বন্ধুর দেওয়া এই ঘড়ি।

 2 years ago 

উপহার পেতে কার না ভালো লাগে তাও আবার সেটা যদি হয় বন্ধুর কাছ থেকে। আপনি ঠিকই বলেছেন ভাই কোন রকম উপলক্ষ ছাড়াই গিফট পেলে অনেক ভালো লাগে। যেহেতু ঘড়িটি আপনার বন্ধু গিফট করেছে তাই তার সাথে দেখা করতে গেলে ঘড়িটি হাতে দিয়ে যাবেন এতে করে আপনার বন্ধু অনেক খুশি হবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59960.78
ETH 1579.73
USDT 1.00
SBD 0.42