লাইফস্টাইল: ছেলের সাথে সুন্দর সময় অতিবাহিত করা
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আবু রায়হানের সাথে সময় অতিবাহিত করতে আমার কাছে খুবই ভালো লাগে তাই তো আমি বেশিরভাগ সময়ই সকালের দিকে আবু রায়হানকে নিয়ে কোথাও হাঁটতে বের হয়। সকালে খুবই সুন্দর ফ্রেশ বাতাস থাকে আর এই সময়টাতে হাঁটাচলা করাটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এজন্য আমি ছুটির দিনগুলোতে আবু রায়হানকে হাঁটতে বের হই। সপ্তাহের অন্যান্য দিনগুলোতে স্কুল এবং প্রাইভেট এর কাজে অনেক ব্যস্ত থাকে তাই আবু রায়হানকে সকালে খুব একটা ভালোভাবে সময় দিতে পারি না আর এজন্যই আমি ছুটির দিনগুলোতে তার সাথে সুন্দর সময় অতিবাহিত করার চেষ্টা করি। ছুটির দিন হলেই তাকে নিয়ে আমি সকালে কোথাও বের হয়ে যায় এবং হাঁটাচলা করি।
আমি লক্ষ্য করে দেখেছি ছুটির দিনে যখন আমি আবু রায়হানকে নিয়ে কোথাও হাটতে বের হয় তখন সে অত্যন্ত খুশি হয়। তাকে আমি নিজের মতো করে চলাচল করার মত সুযোগ দেই যেন সে এই সুন্দর পরিবেশে সুন্দর কিছু সময় অতিবাহিত করতে পারে। আর যখন আমি তাকে নিয়ে বের হয় সে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। এজন্য আমি ছুটির দিন হলেই তাকে নিয়ে কোথাও সকালে ঘুরতে চলে যাই।
গত দিনে সকালে ও আমি ছুটির দিন থাকার কারণে তাকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম কিছু সময়ের জন্য। রাস্তার পাশে অনেক ছোট ছোট গাছ ছিল আমি লক্ষ্য করে দেখলাম আবু রায়হান সেই গাছের পাতা এবং ফল তোলার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। সে যখন গাছের সাথে খেলা করছিল ঠিক সেই মুহূর্তে আমি এই ফটোগ্রাফিগুলো ধারণ করলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। প্রত্যেকটা বাবারই তার ছেলের সাথে এমন সুন্দর সময় অতিবাহিত করতে ভালো লাগে। আর আমার এই বিষয়টা তারাই বুঝতে পারবেন যারা ইতিমধ্যে বাবা হয়েছেন।
আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে। আমি ২০১৭ সালে প্রথম এই প্লাটফর্মে যুক্ত হয়েছিলাম সেই থেকে আজ পর্যন্ত এই প্লাটফর্মের সাথেই রয়ে গিয়েছি। আশা করি ভবিষ্যতেও এই প্লাটফর্মের সাথেই থেকে যাব।
আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক টুইটার
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
https://x.com/mostafezurr001/status/1915806808641257714?t=Fdlupy6CRw1AL1SQXbfQjg&s=19
https://x.com/mostafezurr001/status/1915807297885847922?t=GHFhRArKPH8jgyRcU6-Lfg&s=19
https://x.com/mostafezurr001/status/1915808868354899999?t=ITX-kXVMHgQeJZTXQ-e2bg&s=19
https://x.com/mostafezurr001/status/1915809286921351664?t=7McXybslOeiCPNbgunPE_w&s=19
https://x.com/mostafezurr001/status/1915809708088098931?t=9ibHhPvx9ySzxyZrl0vAfA&s=19
https://x.com/mostafezurr001/status/1915810119671042157?t=d9P-uFxp0XN4cEs_zDtGpw&s=19
https://x.com/mostafezurr001/status/1915810611360866475?t=KGTd-bPAHZszow2lxnlrDw&s=19
https://x.com/mostafezurr001/status/1915811137829953734?t=AlUkEtR-Em395gbWcXO8ng&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.