লাইফস্টাইল-ছোটদের সাথে কিছুটা সময়||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। মাঝে মাঝে ছোটদের সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে। আর সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করতেও ভালো লাগে। আমি ছোটদের সাথে কাটানো সুন্দর একটি মুহূর্ত শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


ছোটদের সাথে কিছুটা সময়:

IMG_20250708_145844.jpg
Device-OPPO-A15
Location


ছোটদের সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে। হঠাৎ করে দেখলাম কয়েকজন মিলে একসাথে কেরাম খেলছে। ছোটবেলায় এরকম আমরাও খেলতাম। খুব একটা পারতাম না তবুও খেলতাম। যখন দেখলাম সবাই মিলে কেরাম খেলছে তখন তাদেরকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ছোটবেলার স্মৃতিগুলো তখনই বেশি মনে পড়ে যখন আমরা নিজেদের কাটানো মুহূর্তগুলো চোখের সামনে দেখতে পাই। আমি যখন দেখেছিলাম সবাই মিলে আনন্দ করছিল তখন আমারও বারবার নিজের শৈশবের কথা মনে পড়ে যাচ্ছিল।


IMG_20250708_152504.jpg
Device-OPPO-A15
Location


যেহেতু সবাই আনন্দ করে খেলছিল তাই আমিও বসে পড়লাম তাদের সাথে। সত্যি কথা বলতে ছোটদের সাথে সময় কাটাতে যেমন ভালো লাগে তেমনি তাদের সাথে বিভিন্ন খেলাধুলায় মেতে উঠতেও ভালো লাগে। আর তাদের সাথে যখন আমরা সময় কাটাই তখন মনে হয় যেন আমরাও আমাদের শৈশব জীবনে ফিরে গিয়েছি। আমিও সেদিন অনেক চমৎকার সময় কাটিয়েছিলাম। আর সবার সাথে সময় কাটাতেও ভালো লেগেছিল।


IMG_20250708_150010.jpg
Device-OPPO-A15
Location


যেহেতু অনেকদিন থেকে কেরাম খেলা হয় না তাই প্রথমে পারছিলাম না। বারবার হেরে যাচ্ছিলাম। ওরা আমাকে বারবার শিখিয়ে দিচ্ছিল। আসলে কোন কিছুর চর্চা যখন না থাকে তখন সেই কাজটি করাটা অনেক কঠিন হয়ে যায়। আমার ক্ষেত্রেও তেমনটা হয়েছিল। আমিও বারবার চেষ্টা করার পরেও খুব একটা ভালোভাবে খেলতে পারছিলাম না। কিন্তু এটার মাঝে অন্য রকমের আনন্দ খুঁজে পাচ্ছিলাম। আর সবার খেলা দেখেও ভালো লাগছিল।


IMG_20250708_145942.jpg
Device-OPPO-A15
Location


প্রথমে সবাই পাউডার দিয়ে খেলছিল। এরপর আমি একজনকে টাকা দিলাম সে গিয়ে বোরিক পাউডার কিনে আনলো। ছোটরা আসলে বাসায় যেগুলো পায় সেগুলো দিয়ে খেলা শুরু করে দেয়। আর আমি যেহেতু বসেছি তাই ভাবলাম তাদেরকে কিছু বোরিক পাউডার কিনে দেই। যাতে করে পরবর্তীতে তারা খেলতে পারে। আর আমি যেহেতু তাদের সাথে কিছুটা সময় আনন্দ করেছি তাই তারাও খুবই খুশি হয়েছে।


IMG_20250708_145908.jpg
Device-OPPO-A15
Location


জীবনের ছোট ছোট আনন্দ গুলো আমাদেরকে অনেক ভালো রাখে। কিংবা অনেক খুশির একটি অনুভূতি তৈরি করে। আমি যখন সবার সাথে খেলছিলাম তখন অনেক ভালো লাগছিল। নিজের শৈশবের কথা মনে পড়ে যাচ্ছিল। আর তাদের আনন্দের মুহূর্তগুলো দেখেও অনেক বেশি ভালো লাগছিল। আমিও নিজের মতো করে তাদের সাথে সুন্দর সময় কাটিয়েছিলাম। আর সেই সুন্দর মুহূর্তটাই শেয়ার করলাম।


আমার এই পোস্ট আপনাদের কেমন লেগেছে জানিনা তবে সবাই মিলে অনেক সুন্দর একটি সময় কাটিয়েছি। আর উপভোগ করেছি। আশা করছি সবার ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 62611.14
ETH 1752.26
USDT 1.00
SBD 0.39